এক্সপ্লোর

Nasa: মহাকাশে ভাঙল স্যাটেলাইট, বুধেই পৃথিবীতে আছড়ে পড়ার আশঙ্কা

Nasa News: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের তরফে বলা হয়েছে, ৬৬০ পাউন্ডের এই স্পেসক্রাফটটি বুধবারই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে।

নয়া দিল্লি: সৌর ঝড়ের পর এবার নয়া উদ্বেগ বিশ্বে। নাসার তরফে জানান হয়েছে নাসার পাঠানো স্যাটেলাইট Reuven Ramaty High Energy Solar Spectroscopic Imager (RHESSI) ভেঙে পড়তে চলেছে পৃথিবীতে। ২১ বছর আগে কক্ষপথে পাঠানো হয়েছিল এই স্যাটেলাইটটিকে। 

২০০২ সালে সৌর ঝড় এবং করোনাল মাস ইজেকশনের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পৃথিবীর নিম্ন কক্ষপথে এই স্যাটেলাইটটিকে বসানো হয়। সূর্য থেকে সৌর রশ্মির বিকরণের তীব্রতা কতটা শক্তিশালী তা বোঝার জন্যই এই স্যাটেলাইটটিকে পাঠানো হয়েছিল। প্রথমে ঠিকঠাক কাজ করলেও ২০১৮ সালে আচমকাই নাসার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই স্যাটেলাইটটির। এরপরই এই 'অবসরপ্রাপ্ত' স্যাটেলাইটটিকে ধ্বংসের সিদ্ধান্ত নেন স্পেস এজেন্সি।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের তরফে বলা হয়েছে, ৬৬০ পাউন্ডের এই স্পেসক্রাফটটি বুধবারই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। ভারতীয় সময় সকাল ৭টায় পৃথিবীতে প্রবেশ করতে পারে ভাঙা স্যাটেলাইটের টুকরো।                                                                                     

যদিও নাসার তরফে বলা হয়েছে, বিশ্ববাসীর কোনও ক্ষতি হবে না এই ঘটনায়। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার আগেই স্পেসক্র্যাফটটি অতিরিক্ত তাপে ধ্বংস হয়ে যাবে। কিছু অংশ হয়তো পৃথিবীতে ঢুকলেও ঢুকতে পারে বলে দাবি করেছেন নাসার বিজ্ঞানীরা। 

সৌর রশ্মিতে উচ্চ-মাত্রার ইলেকট্রনের কী পরিমাণে রয়েছে, কতটা এনার্জি তাঁরা মহাকাশে বিকিরিত করছে, তা বোঝার জন্যই এই স্যাটেলাইট পাঠানো হয়েছিল। এই স্যাটেলাইটটি স্পেকট্রোমিটারের মাধ্যমে সূর্য থেকে আসা এক্স-রে এবং গামা-রে এনার্জি রেকরত্রড করা হয়। 

আরও পড়ুন, কাজের চাপে গাছেরাও কাঁদে! বৃক্ষের আর্তনাদ রেকর্ড করলেন বিজ্ঞানীরা

RHESSI থেকে পাওয়া ডেটা সৌর শিখা এবং তাদের সম্পর্কিত করোনাল মাস ইজেকশন সম্পর্কে গুরুত্বপূর্ণ খবর দেওয়া হয়েছে। এই ইজেকশজনের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে সূর্য বায়ুমণ্ডলে বিলিয়ন মেগাটন TNT এর সমতুল্য শক্তি ছেড়ে দেয় মহাকাশে। এর জেরে অনেকসময়ই বৈদ্যুতিক সিস্টেমের ব্যাঘাত সহ পৃথিবীতে প্রভাব ফেলতে পারে।

সৌর শিখাগুলি সূর্যেরই শক্তিশালী বিস্ফোরণ। বৈদ্যুতিক পাওয়ার গ্রিড, নেভিগেশন সংকেত, বেতার বার্তায় এর প্রভাব পড়বে। শুধু তাই নয়, এর জেরে মহাকাশযান এবং মহাকাশচারীরাও ঝুঁকিতে পড়তে পারেন।                        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর
Joy Goswami: পুরো হলকে ওরকম বিক্ষোভে ফেটে পড়তে আগে আমি কখনও দেখিনি: জয় গোস্বামী
Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget