এক্সপ্লোর

Exoplanets with Subsurface Oceans: টলটলে মহাসাগর, প্রাণধারণের উপযুক্ত পরিবেশ, পৃথিবীর বিকল্প হতে পারে এই ১৭টি এক্সোপ্ল্যানেট

NASA News: নয়া একটি রিপোর্টে ওই ১৭টি এক্সোপ্ল্যানেটকে চিহ্নিত করা হয়েছে।

নয়াদিল্লি: পৃথিবীর বাইরে বিকল্প বাসস্থানের খোঁজ চলছে মহাশূন্যে। সেই লক্ষ্যে এবার ১৭টি এক্সোপ্ল্যানেট অর্থাৎ সৌরজগতের বাইরে অবস্থিত গ্রহকে চিহ্নিত করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. বরফের চাদরের নীচে সেখানে জল টলটলে সাগর-মহাসাগর থাকার ইঙ্গিত মিলেছে। সেই নিরিখেই ওই ১৭টি এক্সোপ্ল্যানেটকে চিহ্নিত করা হল। (Exoplanets with Subsurface Oceans)

নয়া একটি রিপোর্টে ওই ১৭টি এক্সোপ্ল্যানেটকে চিহ্নিত করা হয়েছে। বিজ্ঞানীদের দাবি, তরল অবস্থায় গ্রহের বুকে যেমন সাগর-মহাসাগর থাকতে পারে, তেমনই মাটির নীচে চাপাপড়া অবস্থাতেও বিদ্যমান থাকতে পারে। ভূত্বকের নীচের তাপমাত্রাতেই সেখানে তরল অবস্থা ধারণ করে থাকতে পারে। তাই বৃহস্পতির বরফে ঢাকা উপগ্রহের মতো সেখানেও প্রাণসৃষ্টির উপাদান থাকতে পারে বলে মত বিজ্ঞানীদের। (NASA News)

ওই ১৭টি এক্সোপ্ল্যানেটে প্রাণধারণের কী উপাদান মজুত রয়েছে, সে ব্যাপারে বিশদ কোনও তথ্য তুলে ধরা হয়নি যদিও। তবে এর আগে যে রিপোর্ট সামনে এসেছিল, সেই অনুযায়ী, পৃথিবীর চেয়ে ওই এক্সোপ্ল্যানেটগুলির অনেকটাই শীতল। আকার পৃথিবীর প্রায় সমান সমান হলেও, পৃথিবীর চেয়ে ঘনত্বও কম ওই এক্সোপ্ল্যানেটগুলির।

আরও পড়ুন: Cow Dung Rocket : গোবর থেকে তৈরি জ্বালানির সাহায্যে উড়বে রকেট ! হয়ে গেল ফায়ার টেস্টও, দেখুন ভিডিয়ো

NASA-র গোদার্দ স্পেস ফ্লাইট সেন্টারের লিনে কুইকের বক্তব্য, “ওই ১৭টি এক্সোপ্ল্যানেটের মাটি বরফে ঢাকা হলেও, তেজস্ক্রিয় উপাদান থেকে যথেষ্ট তাপ রয়েছে। নক্ষত্রের অভিকর্ষ টানে জোয়ার-ভাঁটাও হয়।” অর্থাৎ নক্ষত্র থেকে পর্যাপ্ত উষ্ণতা না পেলেও, অভ্যন্তরীণ তাপমাত্রাই সেখানে জলকে তরল রাখার পক্ষে যথেষ্ট।

শুধু তাই নয়, ওই ১৭টি এক্সোপ্ল্যানেটে উষ্ণ প্রস্রবণও থাকতে পারে বলে উঠে এসেছে গবেষণায়। বৃহস্পতির দুই উপগ্রহ, Europa এবং Enceladus-এর বুকেও এমন উষ্ণ প্রস্রবণের খোঁজ মিলেছে। এক্ষেত্রে দু’টি উষ্ণ প্রস্রবণ, প্রক্সিমা সেন্টৌরি-b এবং LHS1140-b এক্সোপ্ল্যানেটের উল্লেখ উঠে এসেছে। সেখানে জল টলটলে সাগর-মহাসাগর রয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। ওই দু’টি এক্সোপ্ল্যানেটকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেখানের বায়ুমণ্ডলের রাসায়নিক উপাদান এবং ভাসমান কণাগুলি নিয়েও আরও পরীক্ষা-নিরীক্ষা হবে।

পৃথিবীর বিকল্প বাসস্থানের খোঁজ আজকের নয়। মঙ্গলগ্রহ থেকে চাঁদ, চেষ্টা-চরিত্রে কোনও খামতি নেই। সৌরজগতের বাইরের গ্রহগুলিকেও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এমন একাধিক এক্সোপ্ল্যানেটের খোঁজ মিলেছে, যেখানে প্রাণধারণের উপযোগী উপাদান রয়েছে এবং ভবিষ্যৎ বাসস্থান হিসেবে সেগুলিকে দেখতে শুরু করেছেন বিজ্ঞানীরা।

সেরা শিরোনাম

AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
AI Risks: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
Science News: সৌরজগতের বাইরে থেকে রেডিও সিগনাল পৃথিবীতে, কী রয়েছে ওই গ্রহে?
সৌরজগতের বাইরে থেকে রেডিও সিগনাল পৃথিবীতে, কী রয়েছে ওই গ্রহে?
GLP-1 Medicine: রোগা হওয়ার ওষুধ খাওয়ার পর আসছে অন্ধত্ব! বিতর্কের মাঝেই ওষুধ প্রস্তুতকারকদের নামে মামলা
রোগা হওয়ার ওষুধ খাওয়ার পর আসছে অন্ধত্ব! বিতর্কের মাঝেই ওষুধ প্রস্তুতকারকদের নামে মামলা

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget