এক্সপ্লোর

Cow Dung Rocket : গোবর থেকে তৈরি জ্বালানির সাহায্যে উড়বে রকেট ! হয়ে গেল ফায়ার টেস্টও, দেখুন ভিডিয়ো

Cow Dung Rocket: অসম্ভব কাণ্ড ! গোবর দিয়ে এবার রকেট চালাবে জাপানিরা। তৈরি হবে পরিবেশবান্ধব জ্বালানি, হবে অনেকটা সাশ্রয়। জাপানের ইঞ্জিনিয়ারেরা তেমনই দাবি করলেন এক ভিডিয়োতে। কী দেখা যাচ্ছে সেখানে?

কলকাতা : এ যেন কার্যত অসম্ভবকে সম্ভব করে ফেলা। করল জাপানিরা। গোবর থেকে তৈরি বিশেষ জ্বালানির সাহায্যে চলবে আস্ত একটা রকেট। উড়বে মহাকাশেও। গোবরের জ্বালানি (Cow Dung Fuel) দিয়েই এবার রকেটের ইঞ্জিন তৈরি করে তাক লাগিয়ে দিলেন জাপানি ইঞ্জিনিয়াররা। ইতিমধ্যেই এই ইঞ্জিনের সফল পরীক্ষাও হয়ে গিয়েছে। সারা বিশ্বজুড়ে নানা দেশে যেখানে জলবায়ুর বদল, বিশ্বজুড়ে দূষণের মাত্রা বৃদ্ধি নিয়ে চর্চা হচ্ছে, সেখানে মহাকাশ গবেষণায় দূষণমুক্তভাবে রকেট উৎক্ষেপণের (Rocket Launching) লক্ষে এক নজিরবিহীন পদক্ষেপ করল জাপানের ইঞ্জিনিয়াররা। তরল নাইট্রোজেন বা অন্য কোনও জ্বালানি নয়, রকেট চলবে গোবর গ্যাস থেকে তৈরি জ্বালানিতে।

কী রয়েছে সেই ভিডিয়োতে ?

জাপানের ইন্টারস্টেলার টেকনোলজিসের (Intersteller Technologies Inc.) পক্ষ থেকে তাদের এক্স হ্যান্ডলে একটি আশ্চর্যজনক ভিডিয়ো প্রকাশ করা হয়, যেখানে গোবর গ্যাসের (Cow Dung Fuel) জ্বালানিতে কীভাবে রকেট চলতে পারে তার একটি সফল পরীক্ষা ধরা ছিল। মাত্র ১০ সেকেন্ডের সেই ভিডিয়োতে স্পষ্টই দেখা যাচ্ছে একটি বিশালাকায় রকেটের ফুয়েল ট্যাঙ্ক থেকে নীলাভ আগুন বেরিয়ে আসছে। তাদের সেই মহাকাশযান রকেটটির ইঞ্জিনের নাম ছিল 'জিরো' যার 'স্ট্যাটিক ফায়ার টেস্ট' (Static Fire Test) করা হয়েছে।

জ্বালানি কী ছিল ?

মূলত গোবর থেকে প্রাপ্ত তরল বায়ো মিথেনের (Methane) সাহায্যেই এই রকেটের জ্বালানির জোগান দেওয়া হয়েছিল। গোবর সরবরাহ করা হয়েছিল হোক্কাইডো ডেয়ারি ফার্ম থেকে। এই অত্যাধুনিক পদক্ষেপ রকেট উৎক্ষেপণের জগতে নজির গড়ার পাশাপাশি পরিবেশবান্ধব ভাবনাচিন্তাকেও আরেকবার উসকে দিয়েছে। ইন্টারস্টেলার টেকনোলজিসের আগামী দিনের লক্ষ্য হল, এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট সফলভাবে স্থাপন করা।

পরিসংখ্যানে দেখা গিয়েছে, বিশ্বজুড়ে গ্রিন হাউস (Green House Gas) নির্গমনের ক্ষেত্রে ১৪ শতাংশ গ্যাস আসে গবাদি পশুদের মলমূত্র থেকেই, যা কিনা মিথেনের উৎস। ফলে পরিবেশ দূষণের বদলে এই মিথেন গ্যাস যদি ঠিকভাবে রকেট উৎক্ষেপণে কাজে লাগানো যায়, তা অনেকটাই দূষণ কমাতেও সাহায্য করবে। গোবর গ্যাস অর্থাৎ মিথেন যেহেতু পুনর্নবীকরণযোগ্য জ্বালানির উৎস, ফলে তা দিয়ে এখন অনেক কৃষক নিজের বাড়িতে আলো জ্বালাচ্ছেন, পাখাও চালাচ্ছেন। তবে গোবরের সাহায্যে রকেটের জ্বালানি বিশ্বে এই প্রথম।

একটি বিবৃতিতে ইন্টারস্টেলার টেকনোলজিস জানিয়েছে, যে তারা গোবরের সাহায্যে এই রকেটের জ্বালানি তৈরিকে প্রাধান্য দিয়ে ইঞ্জিনের আরও পরীক্ষা-নিরীক্ষা করবে এবং মহাকাশ অভিযানের জন্য টেকসই পরিবেশবান্ধব রকেট নির্মাণের কাজে যুক্ত থাকবে।

আরও পড়ুন : চাঁদের দেশ থেকে ফেরার সময় মহাকাশযানের ভিতর থেকে অনুভব ঠিক কেমন? দেখুন ভিডিও

সেরা শিরোনাম

Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
NASA Telescope Falling to Earth: পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget