এক্সপ্লোর

Lunar Railway System: চন্দ্রপৃষ্ঠেও গড়াবে ট্রেনের চাকা? চাঁদের বুকে রেল যোগাযোগ গড়ে তোলার পথে NASA

Rail Transport on Moon: চাঁদের মাটিতে অবতরণ নয় শুধু, তাকে বাসযোগ্য করে তোলাই লক্ষ্য। ছবি: NASA.

নয়াদিল্লি: ভবিষ্যতে পৃথিবীর বাইরে, মহাশূন্যের বুকে বসতি গড়ে তোলার পরিকল্পনা রয়েইছে। সেই লক্ষ্যপূরণের আগে চাঁদের বুকে ট্রেন ছোটানোর সিদ্ধান্ত আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র। সেই মতো চাঁদের বুকে রেল যোগাযোগ গড়ে তোলার প্রস্তাব দিল তারা। নমুনা সংগ্রহ থেকে চাঁদের মাটিকে ভাল করে চেনা, রেল যোগাযোগ গড়ে উঠলে তা দুইয়েরই সহায়ক হবে বলে মত বিজ্ঞানীদের। (Lunar Railway System)

বলা বাহুল্য, চন্দ্রপৃষ্ঠের রেল পরিবহণ ব্যবস্থা পৃথিবীর মতো হবে না। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে চাঁদের মাটিতে রোবট-চালিত পরিবহণ ব্যবস্থা গড়ে তোলা হবে, যা রোজকার গবেষণার কাজেও বিজ্ঞানীদের সাহায্য করবে, পাশাপাশি, ২০৩০ সালের মধ্যে চাঁদের মাটিতে স্থায়ী গবেষণাগার তৈরিতে সাহায্য করবে। তবে ওই রেল যোগাযোগের উপর নির্ভর করে চাঁদের বুকে ঘুরে বেড়াতে পারবেন না বিজ্ঞানীরা। শুধুমাত্র রোবট বিচরণেরই উপযুক্ত। (Rail Transport on Moon)

প্যাসাডিনায় NASA-র জেট প্রপালসন ল্যাবরেটরির রোবট বিশেষজ্ঞ ইথান স্কেলার বলেন, “চন্দ্রপৃষ্ঠে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চাই আমরা, যা পেলোড পরিবহণের টেকসই, স্বতন্ত্র এবং কার্যকর মাধ্যম হয়ে উঠবে। ২০৩০ সালের মধ্যে চাঁদের বুকে দীর্ঘমেয়াদি ঘাঁটি গড়ে তুলতে এবং রোজকার অনুসন্ধানের কাজ চালিয়ে যাওয়ার জন্য এই পরিবহণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।”

আরও পড়ুন: Chandrayaan 4 Mission: এবার চন্দ্রযান-৪ অভিযানের পালা, চাঁদের বুকে কোথায় অবতরণ? বড় ঘোষণা ISRO-র

চাঁদের বুকে যে রেল যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে NASA-র, তার পোশাকি নাম Flexible Levitation on a Track (FLOAT). এর আওতায় ত্রিস্তরীয় ফিল্ম ট্র্যাক বসানো হবে চন্দ্রপৃষ্ঠে, যা তড়িৎ চুম্বকীয় শক্তি উৎপন্ন করবে। ওই ফিল্ম ট্র্যাকের উপরে থাকবে গ্রাফাইটের আস্তরণ, যা চৌম্বকীয় ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয় এমন উপাদান দিয়ে তৈরি রোবটকে ভেসে থাকতে সাহায্য করবে।  অর্থাৎ ফিল্ম ট্র্যাকের উপর কার্যত ভেসে বেড়াবে ওই রোবট।

NASA জানিয়েছে, একটি সূক্ষ্ম সৌর প্যানেলও বসানো হবে, যা থেক শক্তির জোগান মিলবে। ফিল্ম ট্র্যাকের উপর যে রোবট নামানো হবে, তাতে কোনও চাকা থাকবে না। এই রেল যোগাযোগ গড়ে তুলতে চাঁদের বুকে কোনও খোঁড়াখুঁড়ি বা নির্মাণকার্যে হাত দিতে হবে না NASA-কে। বরং চাটাই পাতার মতো করে FLOAT ফিল্ম ট্র্যাক বিছিয়ে দিতে হবে।

NASA জানিয়েছে, প্রথন পর্যায়ে এই রেল যোগাযোগের মাধ্যমে রোবটের উপর জিনিসপত্র চাপিয়ে এক জায়গা থেকে অন্যন্ত্র নিয়ে পাঠানো যাবে। ৩০ কেজি ওজনের রোবট সেকেন্ডে ০.৫ মিটার গতিবেগে ১ লক্ষ কেজি পর্যন্ত শিলা, পেলোড বয়ে নিয়ে যেতে পারবে। রোজ কয়েক কিলোমিটার যাত্রা করতে পারবে ওই রোবট। দ্বিতীয় পর্যায়ে মানুষ পরিবহণের উপযুক্ত রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে, যা আরও দ্রুত গতিসম্পন্ন হবে।

চন্দ্রপৃষ্ঠে কোথায় এই রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা যায়, প্রথমে তা ঠিক করা হবে। এর পর রোবট এবং ফিল্ম ট্র্যাক বিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাবেন বিজ্ঞানীরা। এর ফলে চাঁদের পরিবেশের কোনও ক্ষতি হবে কি না, তা-ও দেখা হবে। এর পর প্রযুক্তিগত বাধা-বিপত্তির দিকগুলিও খতিয়ে দেখবেন বিজ্ঞানীরা। সব ক্ষেত্রে উতরে গেলে তবেই কাজে হাত দেওয়া হবে।

২০২১ সালেই চাঁদের বুকে এই রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব জমা পড়ে। NASA-র Innovative Advanced Concepts (NIAC) প্রকল্পের আওতায় এই পদক্ষেপ করা হচ্ছে। চাঁদের পর এই প্রকল্পের রূপায়ণ করা হতে পারে মঙ্গলগ্রহের বুকেও।

সেরা শিরোনাম

Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget