এক্সপ্লোর

Total Solar Eclipse: চাঁদের ছায়ার মধ্যে ঢুকবে ৩ রকেট, সূর্যগ্রহণের দিন বিরাট অভিযান NASA-র

Science News: আগামী ৮ এপ্রিল ৪ মিনিট ২৮ সেকেন্ডের জন্য সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে চাঁদ।

নয়াদিল্লি: পূর্ণগ্রাস সূর্যগ্রহণে আর বাকি নেই এক সপ্তাহও। চাঁদ কী করে সূর্যকে পুরোপুরি ঢেকে দেয়, তা দেখতে মুখিয়ে রয়েছে গোটা পৃথিবী। তবে শুধুমাত্র সাধারণ মানুষ বা বিজ্ঞান-উৎসাহী মানুষজন নন, মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত মানুষজনের কাছেও ৮ এপ্রিল দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাত্র কয়েক মিনিট স্থায়ী হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, তার মধ্যেই রুদ্ধশ্বাস অভিযান চালাতে চলেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. (Total Solar Eclipse)

আগামী ৮ এপ্রিল ৪ মিনিট ২৮ সেকেন্ডের জন্য সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে চাঁদ। ওই সময়ের মধ্যেই সরাসরি চাঁদের ছায়ায় তিনটি রকেট প্রবেশ করাতে চলেছে NASA. ভার্জিনিয়ায় NASA-র বিজ্ঞানীরা এই অভিযান চালাতে চলেছেন। ওই কয়েক মিনিটে সূর্যালোকের অভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের উপর কী প্রভাব পড়ে, তা পর্যবেক্ষণ করাই লক্ষ্য NASA-র। (Science News)

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় পৃথিবীতে তার প্রভাব লক্ষ্য করা যায়। তাপমাত্রা একধাক্কায় নেমে আসে যেমন, তেমনই দিনের বেলা আঁধার নেমে আসায় পশুপাখিদের মধ্যেও অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। পৃথিবীর বায়ুমণ্ডলে, ভূপৃষ্ঠ থেকে ৯০-৫০০ কিলোমিটার দূরত্বে আয়নোস্ফিয়ারের উপরও প্রভাব পড়ে। কিন্তু সেই সম্পর্কে সম্যক ধারণা নেই বিজ্ঞানীদের। সেই কারণেই ওই কয়েক মিনিট সময়টিকে পপর্যবেক্ষণের জন্য বেছে নিয়েছে NASA.

আরও পড়ুন: Most Powerful MRI Scanner: রোগের কারণ, ওষুধের প্রতিক্রিয়া, অধরা থাকবে না কিছুই, এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী MRI স্ক্যানার

সূর্য থেকে নির্গত অতিবেগুনি রশ্মি নিয়মিত ভাবে পরমাণু থেকে ইলেক্ট্রনগুলিকে দূরে সরিয়ে দেয়। এর ফলে বৈদ্যুতিক শক্তিসম্পন্ন কণার সৃষ্টি হয়, যার সংস্পর্শে এসে বায়ুমণ্ডলের উপরিস্তর ফুলেফেঁপে ওঠে। সূর্যাস্তের পর আবার পাতলা হয়ে যায় বায়ুমণ্ডলের ফুলেফেঁপে থাকা ওই স্তর। ওই সময় আয়নগুলি পরমাণুর সঙ্গে মিশে যায়, যা পরদিন ভোরে আবারও বিচ্ছিন্ন হয়ে যায় পরস্পরের থেকে। কিন্তু ওইটুকু সময়েই পৃথিবীতে রেডিও এবং স্যাটেলাইট কমিউনিকেশন বাধাপ্রাপ্ত হয়।  

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের আগে, পূর্ণগ্রাস মুহূর্তের সময় এবং তার পর মোট তিনটি রকেট উৎক্ষেপণ করবে NASA. ওই সময় ঠিক কী প্রভাব পড়ে বায়ুমণ্ডলের উপর, তা পর্যবেক্ষণ করে দেখা হবে। এর আগে, গতবছর অক্টোবর মাসেও একই ধরনের পরীক্ষা চালায় NASA. সেই সময় চাঁদ সূর্যকে ঢেকে দেওয়ার সময় চার পাশে যে উজ্জ্বল বলয় দৃশ্যমান ছিল পৃথিবী থেকে। ওই গবেষণায় দেখা যায়, সূর্যালোক সামান্য বাধাপ্রাপ্ত হলেও পৃথিবীতে রেডিও এবং স্যাটেলাইট কমিউনিকেশন বিঘ্নিত হয়। আগের মতো একই উচ্চতা থেকে ওই বাধার সৃষ্টি হয় কি না, তা দেখতে আগ্রহী NASA-র বিজ্ঞানীরা।  

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget