এক্সপ্লোর

Most Powerful MRI Scanner: রোগের কারণ, ওষুধের প্রতিক্রিয়া, অধরা থাকবে না কিছুই, এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী MRI স্ক্যানার

France Atomic Energy Commission: ফ্রান্সের অ্যাটমিক এনার্জি কমিশনের গবেষকরা প্রথম বার ২০২১ সালে এই MRI স্ক্যানার ব্যবহার করেন।

নয়াদিল্লি: ঝাপসা দেখতে, চোখে ধাঁধা লেগে যায় এমন নয়, একেবারে পরিষ্কার ছবি। এক এক করে চেনা যায় প্রত্যেকটি অংশই। বিজ্ঞান ও প্রযুক্তির দৌলতে এবার এমনই শক্তিশালী MRI স্ক্যানার হাতে এল। মানুষের মস্তিষ্কের খুঁটিনাটি বুঝতে, জটিল রোগ নির্ধারণ করতে এই শক্তিশালী MRI স্ক্যানার আগামী দিনে অত্যন্ত সহায়ক হয়ে উঠবে বলে মনে করছেন সকলে। (Most Powerful MRI Scanner) 

ফ্রান্সের অ্যাটমিক এনার্জি কমিশনের (France Atomic Energy Commission) গবেষকরা প্রথম বার ২০২১ সালে এই MRI স্ক্যানার ব্যবহার করেন। ওই যন্ত্রের সামনে প্রথম বার কুমড়ো পরখ করে দেখা হয়। মানুষের চিকিৎসায় ওই যন্ত্র ব্যবহারে ছাড়পত্র মেলে অতি সম্প্রতিই। আর তাতে একেবারে গোড়াতেই কল্পনাতীত সাফল্য মিলল। মানুষের মস্তিষ্কের অন্দরমহল একেবারে স্পষ্ট হয়ে উঠল স্ক্যানারে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ এ নিয়ে অভিনন্দন জানিয়েছেন গবেষকদের।

শক্তিশালী এই Magnetic Resonance Imaging স্ক্যানারটি মানুষের উপর প্রয়োগ করার বিষয়টি সামনে আসতেই বহু মানুষ স্বেচ্ছায় এগিয়ে যান। সকলের মধ্যে থেকে ২০ জন সুস্থ মানুষকে বেছে নেওয়া হয় স্ক্যানার পরীক্ষার জন্য। প্যারিসের দক্ষিণে যেখানে একাধিক প্রযুক্তি সংস্থা রয়েছে, সেখানেই এই পরীক্ষা চালানো হয়, যাতে সাফল্য এসেছে একেবারে গোড়াতেই।

আরও পড়ুন: Sand Replacement: বাড়ি-ঘর তৈরিতে আর বালি লাগবে না ? বিজ্ঞানীরা পেলেন বিকল্প রাস্তা

জানা গিয়েছে, এত নির্ভুল, এত স্পষ্ট ছবি আগে কখনও দেখা যায়নি। গবেষণায় যুক্ত আলেহান্দ্রে ভি জানান, শক্তিশালী এই স্ক্যানার ১১.৭ টেসলা (নিকোলাই টেসলার নামানুসারে)চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে।এর ফলে সাধারণ MRI স্ক্যানারের তুলনায় এই যন্ত্র ১০ গুণ বেশি নির্ভুল এবং স্পষ্ট ছবি তুলতে পারে। সাধারণ হাসপাতালে থাকা MRI স্ক্যানারগুলির তৈরি ৩ টেসলার বেশি চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করতে পারে না, তাই এতটা ফারাক বলে মত বিজ্ঞানীদের।

গবেষকরা জানিয়েছেন, শক্তিশালী এই MRI স্ক্যানারের মাধ্যমে মস্তিষ্কের অতিক্ষুদ্র জালিকাগুলিও স্পষ্ট দেখা যায়। লঘুমস্তিষ্কের যে অংশ এতদিন চোখেই পড়ত না, তা-ও স্পষ্ট দেখা সম্ভব।

কোন উপায়ে এত নির্ভুল এবং স্পষ্ট ছবি তোলা সম্ভব হল, তারও ব্যাখ্যা দিয়েছেন গবেষকরা। তাঁরা জানিয়েছেন, শক্তিশালী এই MRI স্ক্যানারে  ১৬ ফুট দীর্ঘ একটি সিলিন্ডার রয়েছে, যার মধ্যে বসানো রয়েছে ১৩২ টন ওজনের একটি চুম্বক। ১৫০০ amps বিদ্যুৎবহনকারী একটি কয়েল দ্বারা চালিত সেটি। মানুষ ঢুকতে পারে এমন ৯০ সেন্টিমিটারের প্রবেশপথ রয়েছে। গত দুই দশকের চেষ্টায় ফরাসি এবং জার্মান বিজ্ঞানীরে সেটি তৈরি করেছেন।  আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াও অনুরূপ একটি MRI স্ক্যানার তৈরির কাজ করছে। তবে এখনও পর্যন্ত মানুষের উপর সেটি প্রয়োগ করতে পারেনি তারা। আলজাইমার্সের মতো রোগের কারণ বুঝতে, কোন ওষুধের কী প্রভাব পড়ছে মস্তিষ্কে, তাও বুঝতে এই যন্ত্র সহায়ক হবে বলে মত গবেষকদের।

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget