এক্সপ্লোর

Aurora in Ladakh: আকাশ উদ্ভাসিত 'বিরল' অরোরায়, উত্তর মেরুর 'আলোর ঝলক' এবার লাদাখে

Northern Light: পৃথিবীর গায়ে এসে লাগল সৌরঝড়ের ধাক্কা। এই ঝড়ের ফলে পৃথিবীর বুকে একাধিক দেশের আকাশে দেখা গেছে অভিনব মেরুজ্যোতি।

নয়া দিল্লি: গত কয়েক দিন ধরেই সূর্যের (Sun) করোনা (Corona) অংশে যেন উথালপাথাল পরিস্থিতি। মহাকাশে বারবার ধেয়ে আসছে সৌরঝড় (Sun Storm)। যা নিয়ে আগেও সতর্ক করেছে নাসা (NASA)। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার সেই সতর্কবার্তা সত্যি করে পৃথিবীর (Earth) গায়ে এসে লাগল সৌরঝড়ের ধাক্কা। এই ঝড়ের ফলে পৃথিবীর বুকে একাধিক দেশের আকাশে দেখা গেছে অভিনব মেরুজ্যোতি (Aurora)। 

তীব্র সৌরঝড়ের কারণে উত্তরের মেরুজ্যোতি (অরোরা) স্বাভাবিকের চেয়ে আরও দক্ষিণে সরে গিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আমেরিকার উইসকনসিন, ওয়াশিংটন, কলোরাডো, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো, অ্যারিজোনার বাসিন্দাদের পাশাপাশি লাদাখের আকাশে দেখা গেল বিরল দৃশ্য। মেরুপ্রভা ফুটে উঠল পাহাড় ঘেরা এই অঞ্চলে। বেঙ্গালুরু-ভিত্তিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স-এর তরফে জানান হয়েছে, লাদাখের যে অংশে এই অরোরা তা দেখতে পাওয়া সত্যিই বিরল। অক্ষাংশের নিরিখে লাদাখে এই দৃশ্য দেখা যাওয়ার কথা নয়। 

রবিবার রাত থেকে এই ভূ-চৌম্বকীয় তুফান শুরু হয়েছিল। যা সোমবার সারাদিন চলে। এই ঝড়ের ফলে পৃথিবীর বুকে একাধিক দেশের আকাশে দেখা গেছে অভিনব মেরুজ্যোতি। ইউরোপের বিভিন্ন দেশে রোববার রাতে আকাশে মেরুজ্যোতির ছটা লক্ষ্য করা গেছে। মহাজাগতিক আলোয় ছেয়ে গিয়েছিল আকাশের একাংশ। দক্ষিণ ইউরোপ, এমনকি ফ্রান্স পর্যন্ত এই মেরুজ্যোতির ঝলক দেখা গিয়েছে। চিনের আকাশে উজ্জ্বল লাল রঙের মেরুপ্রভা দেখতে পেয়েছেন অনেকে। বার্লিনে রাতের আকাশে দেখা গিয়েছে গাঢ় সবুজ রঙের আলো। এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। একই দৃশ্যের সাক্ষী থেকেছে পোল্যান্ডও।

সৌরঝড়ের ফলে সূর্যের মধ্যেকার আগুনে পদার্থ ছড়িয়ে ছিটিয়ে যায় চারদিকে। মহাকাশে সৌরজগতের অন্যত্রও সেই পদার্থের বিচ্ছুরণ ঘটে। প্রভাব পড়ে সূর্যের বিভিন্ন গ্রহ ও উপগ্রহের পারিপার্শ্বিকে। এনওএএ অনুযায়ী, রবিবারের সৌরঝড় ছিল সূর্যের বুকে ওঠা তৃতীয় বড় ভূ-চৌম্বকীয় ঝড়। আশঙ্কা করা হচ্ছে, ২০২৪ সাল পর্যন্ত পৃথিবীর দিকে একের পর এক সৌরঝড় ধেয়ে আসতে পারে।

আরও পড়ুন, বিছানায় ফোন রেখে ঘুম মৃত্যু ডেকে আনার সমান! আশঙ্কা প্রকাশ গবেষকদের

সৌরঝড়ের ধাক্কায় পৃথিবীতে ঠিক কী কী ক্ষতি হতে পারে? বিজ্ঞানী এবং গবেষকেরা জানিয়েছেন, এর ফলে পৃথিবীতে বৈদ্যুতিন এবং চৌম্বকীয় ক্ষেত্রে নানা ধরনের ব্যাঘাত ঘটতে পারে। নাসার বিজ্ঞানীদের মতে, সৌরঝড়ের ফলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে ফাটল ধরতে পারে। যার প্রভাবে জিপিএস, বেতার যোগাযোগ সাময়িক ভাবে বিচ্ছিন্ন হতে পারে। ঝড়ের মাত্রা অনুযায়ী এই প্রভাব দীর্ঘস্থায়ীও হতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভূ-চৌম্বকীয় ঝড়ের প্রভাব পড়তে পারে পৃথিবীর ইন্টারনেট সংযোগের উপরেও। মোবাইল নেটওয়ার্কও এর ফলে দুর্বল হয়ে যেতে পারে। কোথাও কোথাও সাময়িক ভাবে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়াও অসম্ভব নয়।

সেরা শিরোনাম

Earthquake in Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
SpaceX Data Centre: মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
El Nino : ভয়ঙ্কর ! অতীতের সব রেকর্ড ভাঙবে এই এল নিনো? সাগরে ভয়াবহ অবস্থা, কী ক্ষতির আশঙ্কা সামনে?
ভয়ঙ্কর ! অতীতের সব রেকর্ড ভাঙবে এই এল নিনো? সাগরে ভয়াবহ অবস্থা, কী ক্ষতির আশঙ্কা সামনে?
Uranus Reaches Opposition: আজ রাতের আকাশে দেখা দেবে ইউরেনাস, উজ্জ্বল হয়ে উঠবে, কখন, কীভাবে দেখবেন?
আজ রাতের আকাশে দেখা দেবে ইউরেনাস, উজ্জ্বল হয়ে উঠবে, কখন, কীভাবে দেখবেন?

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget