এক্সপ্লোর

Total Solar Eclipse: দিনের বেলাতেই নেমে আসবে অন্ধকার, এবছর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে জানুন

Science News: খালিচোখে সূর্যের আলোকমণ্ডলের পাতলা আস্তরণই শুধুমাত্র চোখে পড়বে পৃথিবী থেকে।

নয়াদিল্লি: ২০২৩ পেরিয়ে নতুন বছরের আগমন ঘটেছে। সেই সঙ্গেই সামনে এসেছে ২০২৪ সালের মহাজাগতিক ঘটনাসমূহের ক্যালেন্ডার। এ বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পড়ছে বসন্তকালে। মহাজগতের অন্যতম বিরল মুহূর্তের মধ্যে পড়ে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যা দেখতে মুখিয়ে থাকেন সাধারণ মানুষজনও। এ বছর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে, জানুন। (Total Solar Eclipse)

বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৪ সালের ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে দিনের বেলাতেও অন্ধকার নেমে আসবে। খালিচোখে সূর্যের আলোকমণ্ডলের পাতলা আস্তরণই শুধুমাত্র চোখে পড়বে পৃথিবী থেকে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। ঠিক কোন সময় দেখা যাবে, তা পৃথিবীর কোন অঞ্চল থেকে দেখা হচ্ছে, তার উপর নির্ভরশীল। এবারে ৪ মিনিট ২৮ সেকেন্ড স্থায়ী হবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। (Science News)

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলতে সেই বিশেষ মুহূর্তকে বোঝায়, যেখানে চাঁদ কার্যতই ঢেকে দেয় সূর্যকে। এমনিতে আকারে চাঁদের চেয়ে ৪০০ গুণ বড় সূর্য। কিন্তু পৃথিবী থেকে চাঁদের যত দূরত্ব, তার চেয়ে সূর্যের দূরত্ব ঢের বেশি। তাই চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝে অবস্থান করে, সূর্য কার্যত ঢেকে যায়। শুধু বলয়াকারে তার বাইরের আলোকমণ্ডলের পাতলা স্তরই চোখে পড়ে পৃথিবী থেকে, যা দেখে মনে হয়, চাঁদকে ঘিরে যেন ঠিকরে পড়ছে আলো।

আরও পড়ুন: Boriska Kipriyanovich: ৩৫-এর পর বাড়ত না বয়স, কাল হয় নাকি পরমাণু যুদ্ধ! মঙ্গল থেকে পৃথিবীতে পুনর্জন্ম এই বালকের?

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় পৃথিবীর উপর যে রেখা বরাবর চাঁদের ছায়া পড়ে, তাকে বলা হয় পূর্ণগ্রাসের পথ। ওই রেখা থেকেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের গোটা প্রক্রিয়া চাক্ষুষ করা সম্ভব হয়। আগামী ৮ এপ্রিল মেক্সিকের উত্তর-পশ্চিম অংশ, আমেরিকার টেক্সাস, ওকলাহোমা. আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেনটাকি, টেনেসি, মিশিগান, ইন্ডিয়ানা, ওহায়ো, পেনসিলভ্যানিয়া, নিউইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার, কানাডার ওন্টারিও, কোয়েবেক, নিউ ব্রান্সউইক, নিউফাউন্ডল্যান্ড, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

এর আগে, ২০১৭ সালের ২১ অগাস্ট উত্তর আমেরিকা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। বিজ্ঞানীরা জানিয়েছেন, এর পর ২০৩৩ সালের ২০ মার্চ আলাস্কা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। তার পর আভার ২০৪৪ সালের ২৩ অগাস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে আমেরিকা থেকে। তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণে কয়েক বছর পর পর দেখা গেলেও, তার মাঝে আংশিক সূর্যগ্রহণও ঘটে। প্রতি বছর অন্তত দু’বার সূর্যগ্রহণ দেখা যায়। কখনও কখনও তা পাঁচ বারও হতে পারে। কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিরল ঘটনা। গড় হিসেবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ১৮ মাস অন্তর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। তবে কোনও একটি অঞ্চল থেকে পর পর দু’বার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে ৩৭৫ বছর অপেক্ষা করতে হতে পারে।  

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget