এক্সপ্লোর

NOKIA 4G Network on Moon: হাতে হাতে ফোন পৌঁছে দেওয়া থেকে মহাকাশ অভিযান, চাঁদে মানুষ পাঠানোর কাজে যুক্ত হল NOKIA

NASA News: চাঁদের বুকে ফের মানুষ পাঠাতে চলেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA.

নয়াদিল্লি: হাতে হাতে মোবাইল পৌঁছে দেওয়ার জন্যই পরিচয়। ব্যবসায় আগের সেই রমরমা যদিও নেই। তবে মহাকাশ বিজ্ঞানের দুনিয়ায় এবার পা রাখতে চলেছে ফিনল্যান্ডের বহুজাতিক সংস্থা NOKIA. আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা Axiom Space-এর সঙ্গে হাত মিলিয়ে নভোশ্চরদের স্পেসস্যুট-কে 4G/LTE কমিউনিকেশন যোগ্য করে তুলতে চলেছে তাদের। (NOKIA 4G Network on Moon)

চাঁদের বুকে ফের মানুষ পাঠাতে চলেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. Artemis-3 অভিযানের আওতায় ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের। ওই অভিযানে নভোশ্চররা যে স্পেসস্যুট পরবেন, তা তৈরির বরাত পেয়েছে Axiom Space. সেই স্পেসস্যুটকে আরও উন্নত করে তুলতে Axiom Space-এর সঙ্গে হাত মেলাল NOKIA. (NASA News)

মহাকাশ অভিযানে বিশেষ পোশাক পরেন নভোশ্চররা, যা প্রযুক্তি নির্ভর হয়। ওই স্পেসস্যুটে কমিউনিকেশন সিস্টেমও থাকে। স্পেসস্যুটের হেলমেটে ওই প্রযুক্তি বসানো থাকে, যার মাধ্যমে পরস্পরের সঙ্গে কথা বলেন নভোশ্চররা। পৃথিবীতে কন্ট্রোল সেন্টার থেকে প্রাপ্ত নির্দেশ শুনে কাজ করেন। হেলমেটের মধ্যেই মাইক্রোফোন, ইয়ারফোন, রেডিও যোগাযোগের প্রযুক্তি বসানো থাকে। 

আরও পড়ুন: Viral Video of 7 Suns: একসঙ্গে সাত সূর্যের আবির্ভাব আকাশে? ভাইরাল ভিডিও দেখে হতভম্ব সকলেই

Artemis-3 অভিযানের আগে ওই স্পেসস্যুটকে আরও উন্নততর করে তোলার চেষ্টা চলছে। সেই দায়িত্ব বর্তেছে Axiom Space-এর কাঁধে, যারা NOKIA-র দ্বারস্থ হয়েছে। জানা গিয়েছে, নতুন স্পেসস্যুটে উচ্চ গতিসম্পন্ন সেলুলার নেটওয়র্ক প্রযুক্তি বসানো থাকবে। ওই প্রযুক্তির মাধ্যমে দ্রুত HD ভিডিও, টেলিমিট্রি ডেটা, ভয়স ওভার পৃথিবীতে পাঠাতে পারবেন নভোশ্চররা। 

এই প্রযুক্তি হাতে পেলে, রিয়েল টাইমেই ছবি ও তথ্য পৃথিবীতে পাঠাতে পারবেন নভোশ্চররা। অর্থাৎ ছবি-ভিডিও বা অন্যান্য তথ্য হাতে পাওয়া মাত্রই পৃথিবীতে পৌঁছে দিতে পারবেন, দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। পাশাপাশি, ২৪ ঘণ্টা পৃথিবীতে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বজায় রাখচে পারবেন। 

Axiom Space-এর এক্সট্রা ভেহিকুলার অ্যাক্টিভিটি বিভাগের এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাসেল রালস্টন জানিয়েছেন, এই প্রযুক্তির মাধ্যমে নভোশ্চরদের সঙ্গে পৃথিবীবাসীর সরাসরি সংযোগ স্থাপিত হবে। উচ্চমানের ছবি-ভিডিও পাওয়া যাবে বহু দূর থেকে। NOKIA-র সঙ্গে এই যুগলবন্দি নিয়ে আশাবাদী তারা। 

তবে নভোশ্চরদের স্পেসস্যুটকে উন্নততর করে তোলাই নয় শুধু, চাঁদের মাটিতে প্রথম সেলুলার নেটওয়র্ক গড়ে তোলাও লক্ষ্য NOKIA-র। চলতি বছকেই Intutive Machine-এর IM-2 অভিযান হতে চলেছে। এই অভিযানের মাধ্যমে পৃথিবীর উপগ্রহে চন্দ্রযান পাঠাবে NASA. ওই অভিযানেও যুক্ত হচ্ছে NOKIA. চাঁদের মাটিতে সেলুলার যোগাযোগ গড়ে তুলবে তারা। বর্তমানে NOKIA Bell Labs-এ Lunar Surface Communications System (LSCS) তৈরির কাজ চলছে, যা নভোশ্চরদের স্পেসস্যুটে বসানো হবে। প্রতিকূল পরিবেশেও ওই প্রযুক্তি নির্বিঘ্নে কাজ করবে বলে জানানো হয়েছে। 

সেরা শিরোনাম

New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget