এক্সপ্লোর

Planetary Parade: রাতের আকাশে গ্রহদের মেলা…একসঙ্গে দেখা যাবে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনকে, কবে কখন জানুন

Planet Parade: আকাশের একটি অংশে একসঙ্গে একাধিক গ্রহ দেখতে পাওয়াকে তাই ‘গ্রহদের কুচকাওয়াজ’ বলেন জ্যোতির্বিজ্ঞানীরা। 

নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই অভাবনীয় মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী। জ্যোতির্বিজ্ঞানী, মহাকাশপ্রেমী মানুষ তো বটেই, সাধারণ মানুষেরও উৎসাহিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ পৃথিবীতে বসেই রাতের আকাশে একসঙ্গে ছ’-ছ’টি গ্রহের দেখা মিলবে। একই সঙ্গে রাতের আকাশে দেখা যাবে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে। (Planet Parade)

সরলরেখায় সারিবদ্ধ ভাবে নয়, বরং পৃথিবী থেকে আমাদের দৃষ্টির নিরিখে আকাশের একটি অংশে ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাওয়া যাবে গ্রহগুলিকে, যা সূর্যের আপাত বার্ষিক গতিপথটিকে অনুসরণ করবে। আকাশের একটি অংশে একসঙ্গে একাধিক গ্রহ দেখতে পাওয়াকে তাই ‘গ্রহদের কুচকাওয়াজ’ বলেন জ্যোতির্বিজ্ঞানীরা। (Planetary Parade)

এই ধরনের মুহূর্ত তখনই আসে, যে সময় নিজ নিজ কক্ষপথে এমন জায়গায় থাকে গ্রহগুলি, পৃথিবী থেকে দেখে মনে হয় পাশাপাশি বিরাজ করছে। আগামী ২৮ ফেব্রুয়ারি, সন্ধের পর অন্ধকার আকাশে ওই ছ’টি গ্রহকে একসঙ্গে দেখা যাবে। ওই সময় বুধ, শুক্র, বৃহস্পতি, শনি এতটাই উজ্জ্বল থাকবে যে খালিচোখেই তাদের দেখা মিলবে। দূরবর্তী দুই গ্রহ ইউরেনাস এবং নেপচুন সেই তুলনায় নিষ্প্রভ হবে বলে বাইনোকুলার বা ছোট টেলিস্কোপ দিয়ে দেখতে হবে তাদের। সবচেয়ে দূরে অবস্থান বলে ওই দুই গ্রহের উপর কম সূর্যালোক পড়ে। তাদের দেখা পাওয়া সৌভাগ্য বলেই মনে করেন মহাকাশপ্রেমীরা।

বৈজ্ঞানিক কার্যকারণ অনুযায়ী, পুঁথির মালার মতো গ্রহগুলির পাশাপাশি অবস্থান সম্ভবই নয়। কারণ তাদের কক্ষপথ আলাদা, পরিক্রমণের গতিও আলাদা। সূর্যের একই দিকে বিরাজ করে যখন, পৃথিবী থেকে একই সঙ্গে দেখা যায়। তবে এমন মুহূর্ত সচরাচর আসে না। একসঙ্গে দু’-তিনটে গ্রহকে একসঙ্গে দেখা গেলেও, ছ’-ছ’টি গ্রহকে একসঙ্গে দেখতে পাওয়া বিরল ঘটনাই। 

মহাজাগতিক ঘটনাবলীর নিরিখে ২০২৬ বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ৩ মার্চে উত্তর আমেরিকা থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। সূর্যোদয়ের ঠিক আগে তা চাক্ষুষ করতে পারবেন সকলে। পৃথিবীর ছায়া পড়বে চাঁদের উপর। আবার ৩১ মে দ্বিতীয়বার পূর্ণিমার চাঁদ চোখ পড়বে। সচরাচর একই মাসে দু’-দু’বার পূ্র্ণিমার চাঁদ দেখা যায় না। ২০২৬ সালে ১৩ বার পূর্ণিমার চাঁদ দেখা যাবে। আবার ৮ এবং ৯ জুন রাতের আকাশে একসঙ্গে দেখা যাবে বৃহস্পতি ও শুক্রকে। খালিচোখেই দেখা যাবে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget