এক্সপ্লোর

Luna-25 Crash: সত্যি হল আশঙ্কা, মাটি ছোঁয়ার আগের মুহূর্তে বিপত্তি,  চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ল রুশ মহাকাশযান

Russian Lunar Mission: দীর্ঘ ৫০ বছর পর রাশিয়ার তরফে চন্দ্রাভিযান শুরু হয়েছিল নতুন করে। কিন্তু গোড়াতেই বিপত্তি বাধল তাতে।

নয়াদিল্লি: যান্ত্রিক গোলযোগ ঘিরে অশনি সঙ্কেত দেখা দিয়েছিল আগেই। আশঙ্কাই সত্য হল এবার। চাঁদের বুকে ভেঙে পড়ল রাশিয়ার চন্দ্রযান Luna-25 Probe. প্রায় ৫০ বছর পর রাশিয়ার তরফে চন্দ্রাভিযান শুরু হয়েছিল নতুন করে। কিন্তু গোড়াতেই বিপত্তি বাধল তাতে। চন্দ্রপৃষ্ঠে অবতরণের ঠিক আগে ভেঙে পড়ল Luna-25 Probe। রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমোস রবিবার বিবৃতি জারি করে দুর্ঘটনার কথা জানাল। (Russia Luna 25)

রসকসমোস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ২ট বেজে ৫৭ মিনিটে Luna-25 মহাকাশযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিক ভাবে যা বোঝা যাচ্ছে, ওই মহাকাশযানের আর অস্তিত্ব নেই। চাঁদের বুকে ভেঙে পড়েছে Luna-24. অবতরণের আগে কক্ষপথ থেকে নামানোর প্রস্তুতি চলছিল। তখনই বিপত্তি বাধে। (Russia Moon Mission)

বিবৃতি জারি করে রসকসমোস জানিয়েছে, অনিশ্চিত কক্ষপথে ঢুকে পড়ে মহাকাশযানটি। এই মুহূর্তে আর তার অস্তিত্ব নেই। চাঁদের বুকে ভেঙে পড়েছে বলেই ধারণা বিজ্ঞানীদের। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি মহাকাশযানটির। যোগাযোগও করা যায়নি নতুন করে। রাশিয়ার তরফে সংক্ষিপ্ত বিবৃতি জারি করা হলেও, Luna-25 মহাকাশযানের এই পরিণতি রাশিয়াকে ধাক্কা দিল বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

আরও পড়ুন: Russia Luna-25: চন্দ্রকক্ষে প্রবেশের আগেই থমকাল রাশিয়ার চন্দ্রযান লুনা! আচমকাই অস্বাভাবিক আচরণ

চন্দ্রপৃষ্ঠে অবতরণের ঠিক আগেই Luna-25 মহাকাশযানে যান্ত্রিক গোলযোগের বিষয়টি সামনে আসে। সেই সময় থেকেই প্রমাদ গুনতে শুরু করে দেন অনেকে। ঠিক কী গন্ডগোল দেখা দেয়, অবতরণের ঠিক আগে কী করে ভেঙে পড়ল, এখনও তার সদুত্তর মেলেনি। তবে রাশিয়া জানিয়েছে, Luna-25 ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সবকিছু খতিয়ে দেখে, তারাই বিশদ তথ্য জানাবে।

সোভিয়েত জমানার ইতিহাসকে পিছনে ফেলে, চন্দ্রাভিযানে নতুন ইতিহাস গড়তে উদ্যোগী হয় রাশিয়া। সেই লক্ষ্যপূরণেই Luna-25 চন্দ্রযানকে পাঠানো হয় চাঁদের উদ্দেশে। ৮০০ কেজি ওজনের Luna-25 চন্দ্রযানকে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করানোর লক্ষ্য ছিল। পালকের মতো চন্দ্রপৃষ্ঠ ছোঁয়ানোর লক্ষ্য় ছিল রসকসমোসের। ভারতের চন্দ্রযান-৩ মহাকাশযানও সেই প্রস্তুতিই নিচ্ছে। সব ঠিক থাকলে, চন্দ্রযান-৩ মহাকাশযানের আগে চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়ে ফেলত Luna-25. কিন্তু সেই লক্ষ্যে পৌঁছনো গেল না।

১৯৮৯ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন চন্দ্রাভিযানে ফোবোস-২ মহাকাশযান পাঠিয়েছিল। চাঁদ এবং মঙ্গল গ্রহে অনুসন্ধান চালানোর দায়িত্ব ছিল ফোবোস-২ মহাকাশযানের। কিন্তু সেই অভিযান সফল হয়নি। কম্পিউটার ম্যালফাংশনের জন্য ব্যর্থ হয় অভিযান। তার পর থেকে এতদিন আর চন্দ্রাভিযানে উদ্যোগী হয়নি রাশিয়া। Luna-25 মহাকাশযানকে ঘিরে তাই উৎসাহ ছিল চরমে। তবে এমনটা যে ঘটতে পারে আগেই আঁচ করা গিয়েছিল। এ বছর জুন মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন রসকসমোসের প্রধান ইউরি বরিশভ। Luna-25 মহাকাশযানের সফল হওয়ার সম্ভাবনা ৭০ শতাংশ বলে সরাসরিই পুতিনকে জানিয়েছিলেন তিনি।

সেরা শিরোনাম

AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
AI Risks: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
Science News: সৌরজগতের বাইরে থেকে রেডিও সিগনাল পৃথিবীতে, কী রয়েছে ওই গ্রহে?
সৌরজগতের বাইরে থেকে রেডিও সিগনাল পৃথিবীতে, কী রয়েছে ওই গ্রহে?
GLP-1 Medicine: রোগা হওয়ার ওষুধ খাওয়ার পর আসছে অন্ধত্ব! বিতর্কের মাঝেই ওষুধ প্রস্তুতকারকদের নামে মামলা
রোগা হওয়ার ওষুধ খাওয়ার পর আসছে অন্ধত্ব! বিতর্কের মাঝেই ওষুধ প্রস্তুতকারকদের নামে মামলা

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget