এক্সপ্লোর

Russia Luna-25: চন্দ্রকক্ষে প্রবেশের আগেই থমকাল রাশিয়ার চন্দ্রযান লুনা! আচমকাই অস্বাভাবিক আচরণ

Russia Luna-25 Failed: শনিবার প্রি-ল্যান্ডিং কক্ষপথে যাওয়ার কথা ছিল লুনার। কিন্তু সেই যাত্রায় পড়েছে ছেদ, এমনটাই জানিয়েছে রাশিয়ার জাতীয় মহাকাশ সংস্থা

কলকাতা: লক্ষ্য ছিল ভারতের চন্দ্রযান-৩ এর আগেই চাঁদের মাটি স্পর্শ করার। কিন্তু সেই লক্ষ্যভেদে যেন কাঁটা! শনিবার রাশিয়ান মহাকাশযান লুনা-২৫ এ আচমকাই অস্বাভাবিকতা দেখা যায়। যার জেরে চন্দ্রকক্ষে প্রবেশের আগেই থমকে গেল সে। শনিবার প্রি-ল্যান্ডিং কক্ষপথে যাওয়ার কথা ছিল লুনার। কিন্তু সেই যাত্রায় পড়েছে ছেদ, এমনটাই জানিয়েছে রাশিয়ার জাতীয় মহাকাশ সংস্থা রোসকসমস। 

এর আগে জানান হয়েছিল, ২১ অগাস্ট থেকে ২৩ অগাস্টের মধ্যে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা রয়েছে সেটিরও। ১১ অগাস্ট চাঁদের কক্ষপথে লুনা-২৫ পাঠিয়েছে রাশিয়া। ৪৭ বছর পর চন্দ্র অভিযান করল রাশিয়া। রাশিয়া একটি ভারী-লিফ্ট রকেট ব্যবহার করেছে যা লুনা-২৫ স্যাটেলাইটকে সরাসরি চাঁদে নিক্ষেপ করেছে। ১৬ অগাস্ট চাঁদের কক্ষপথে ঘূর্ণন শেষ করে ২১ অগাস্ট এবং ২৩ অগাস্টের মধ্যে সফট ল্যান্ডিং করার কথা ছিল লুনার। 

অনেকে অবশ্য বলেছিল যে ভারতকে টক্কর দিতে চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণের কিছুদিন পর নভোযান পাঠিয়ে চন্দ্রযানের আগেই চাঁদের মাটি স্পর্শ করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার। তবে এই মত নস্যাৎ করেছে ইসরো। ভারতীয় মহাকাশ সংস্থা জানিয়েছে, কোনও বিরোধ নেই। দুই দেশ নিজেদের মতো করে চন্দ্রযান পাঠিয়েছে। লুনার উৎক্ষেপণের পর রাশিয়ার মহাকাশ সংস্থাকে শুভেচ্ছাবার্তাও জানিয়েছিল ইসরো। 

আরও পড়ুন, ফের বিপদসঙ্কুল এলাকাতেই অবতরণের সিদ্ধান্ত, কেন এই ভাবনা ইসরোর?

দিনকয়েক আগে  চাঁদের অদেখা পৃষ্ঠের ছবি শেয়ার করেছিল লুনা-২৫। ছবিতে দেখা গিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে রয়েছে একটি ক্রেটার (গর্ত) জিম্যান। পৃথিবী থেকে চাঁদের যে পৃষ্ঠটি দেখা যায় না, সেইখানে অবস্থান এই ক্রেটারের। চাঁদের এই 'ডার্ক সাইড'টির অদেখা ছবি সামনে আনল রাশিয়ান নভোযান। পৃথিবীর সঙ্গে একই সময়ে ঘূর্ণন গতি থাকায়, চাঁদের একটি পিঠই পৃথিবী থেকে দেখা যায়। অপরদিকটি কার্যত 'অন্ধকারেই' থাকে।  রাশিয়ান মহাকাশযানের এই ছবিটি প্রকাশিত হওয়ার পরই বিশ্বজুড়ে গবেষকদের মধ্যে চাঁদ নিয়ে আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। এই চিত্র মহাকাশ বিজ্ঞানীদের মনে করিয়ে দেয় ১৯৫৯ সালে লুনা-৩ মহাকাশযানের পাঠানোর চাঁদের দূরবর্তী অংশের প্রথম ছবির কথা।

সোমবার রাশিয়ান মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ছিল।  হিমায়িত জল এবং মূল্যবান উপাদানের খোঁজ চালানোর কথা ছিল। তবে রাশিয়ান মহাকাশ সংস্থার তরফে জানান হয়, "অপারেশন চলাকালীন, স্বয়ংক্রিয় স্টেশনে একটি অস্বাভাবিক পরিস্থিতি দেখা দেয়। যা পরবর্তী কৌশলগুলি সম্পাদন করার অনুমতি দেয়নি। এর জেরে কক্ষপথ স্থানান্তর করা যায়নি। বিশেষজ্ঞরা পরিস্থিতি বিশ্লেষণ করছেন।"  

 

সেরা শিরোনাম

New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget