এক্সপ্লোর

Water on Asteroids: জল পাওয়া গেল দুই গ্রহাণুতে, পৃথিবীতে প্রাণসৃষ্টির রহস্য কি ঘুচল?

Water on Asteroid Surface: Iris এবং Massalia, এই দুই গ্রহাণুর বুকে জলের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

নয়াদিল্লি: মহাশূন্যে পৃথিবীর বিকল্প খোঁজার ক্ষেত্রে জল অন্যতম ভরসা। সৌরজগতের বাইরে একাধিক গ্রহে মহাসাগর রয়েছে বলে ইতিমধ্যেই ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা। এবার দুই গ্রহাণুর বুকে জলের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল।  গ্রহাণুই পৃথিবীতে জল বয়ে আনে বলে যদিও আগেই ইঙ্গিত মিলেছিল গবেষণায়। (Water on Asteroids)

Iris এবং Massalia, এই দুই গ্রহাণুর বুকে জলের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। SOFIA Infrared Telescope প্রদত্ত তথ্য নিয়ে গবেষণা করতে গিয়ে ওই দুই গ্রহাণুতে জলের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। The Planetary Science Journal-এ নিজেদের গবেষণাপত্রটি প্রকাশ করেছেন তাঁরা। (Water on Asteroid Surface)

মহাশূন্যে অনুসন্ধানের কাজ থেকে অবসর নিয়েছে SOFIA. কিন্তু তার সংগ্রহ করা তথ্য নিয়ে আজও গবেষণা চলছে। NASA এবং জার্মানির মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা সেই নিয়ে গবেষণা করতে গিয়েই ওই দুই গ্রহাণুর বুকে জলের অণুর খোঁজ পেয়েছেন। ওই দুই গ্রহাণুই সিলিকেটে সমৃদ্ধ।

আরও পড়ুন: Martian Solar Eclipse: লালগ্রহে সূর্যগ্রহণ ঠিক যেমন, বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করল NASA

এই গবেষণায় নেতৃত্ব দিচ্ছিলেন সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের ডঃ আনিসিয়া এরিদোন্দো। তিনি জানিয়েছেন, অবলোহিত আলোর মাধ্যমে ওই দুই গ্রহাণুর বুকে জলের অণু চিহ্নিত করা গিয়েছে। চাঁদের বুকে যে পরিমাণ জল ছিল বলে ইঙ্গিত মেলে, তার সঙ্গে ওই দুই গ্রহাণুর মিল রয়েছে। বর্তমানে গ্রহাণুর বুকে থাকা খনিজের মধ্যে বন্দি হয়ে রয়েছে জলের অণু। কারণ সিলিকেট ওই জল শুষে নিয়েছে।

Parthenope এবং Melpomene নামের আরও দুই গ্রহাণুতেও জল রয়েছে কিনা, সন্ধান করছিলেন বিজ্ঞানীরা। কিন্তু অবলোহিত আলো থেকে তেমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। পাশাপাশি গবেষণা চালাতে গিয়ে একাধিক প্রযুক্তিগত বাধা-বিঘ্নেরও মুখে পড়তে হয়। তাই সেখানে জলের অণুর সন্ধান মেলেনি। এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, উপর থেকে কোনও গ্রহাণুকে শুষ্ক বলে মনে হলেও, তার অন্দরে জলে অণু লুকিয়ে থাকতেই পারে, যা শনাক্ত করতে উন্নতমানের সেন্সরের প্রয়োজন।

সৌরজগতের যে সমস্ত জায়গায় এখনও পর্যন্ত জলের  সন্ধান পাওয়া গিয়েছে, সর্বত্রই গ্রহাণু জল বয়ে নিয়ে গিয়েছে বলে মনে করেন বিজ্ঞানীদের একাংশ। কিন্তু এখনও পর্যন্ত সপক্ষে দ্ব্যর্থহীন প্রমাণ মেলেনি। আগামী দিনে শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের।  কারণ শক্তিশালী লেন্সের মাধ্যমে মহাশূন্যের খুঁটিনাটি একেবারে স্পষ্ট রূপে তুলে ধরতে পারদর্শী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।

সেরা শিরোনাম

Science News: ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়
ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়
US UFO Files: রাতের আকাশে রহস্যময় যান, দেখাল আমেরিকার UFO ফাইলস
রাতের আকাশে রহস্যময় যান, দেখাল আমেরিকার UFO ফাইলস
Space Conflict: মহাকাশে নজিরবিহীন ঘটনা, হঠাৎ আমেরিকার স্যাটেলাইটের পিছু নিল রুশ স্যাটেলাইট, বড় কিছু ঘটতে চলেছে কি? বাড়ছে উদ্বেগ
মহাকাশে নজিরবিহীন ঘটনা, হঠাৎ আমেরিকার স্যাটেলাইটের পিছু নিল রুশ স্যাটেলাইট, বড় কিছু ঘটতে চলেছে কি? বাড়ছে উদ্বেগ
Reincarnation Mystery: পুনর্জন্ম বলে কি কিছু হয়? পূর্বজন্মের কথা কি সত্যিই মনে থাকে? গবেষণায় চমকপ্রদ তথ্য, নতুন প্যাটার্ন
পুনর্জন্ম বলে কি কিছু হয়? পূর্বজন্মের কথা কি সত্যিই মনে থাকে? গবেষণায় চমকপ্রদ তথ্য, নতুন প্যাটার্ন

ভিডিও

WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget