এক্সপ্লোর

Martian Solar Eclipse: লালগ্রহে সূর্যগ্রহণ ঠিক যেমন, বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করল NASA

Solar Eclipse on Mars: মঙ্গলগ্রহের উপগ্রহ Phobos চাঁদের মতো বৃত্তাকার নয়, বরং দেখতে খানিকটা এবড়োখেবড়ো ডেলার মতো।

নয়াদিল্লি: সূর্যের গা ঘেঁষে বেরিয়ে গেল 'আতঙ্ক'। শিরদাঁড়া বেয়ে চোরাস্রোত নামার আতঙ্ক নয়, এর নাম Phobos, যা আসলে মঙ্গলগ্রহের উপগ্রহ। প্রাচীন গ্রিক ভাষায় Phobos-এর অর্থ আতঙ্ক বা ভয়। গত সপ্তাহে সূর্যের সামনে দিয়ে গটগট করেই কার্যত বেরিয়ে যায় Phobos. আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র কৃত্রিম উপগ্রহ সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছে। (Martian Solar Eclipse)

মঙ্গলগ্রহের উপগ্রহ Phobos চাঁদের মতো বৃত্তাকার নয়, বরং দেখতে খানিকটা এবড়োখেবড়ো ডেলার মতো। সূর্যকে অতিক্রম করার সময় তাকে ক্যামেরাবন্দি করা গিয়েছে। সূর্যের সামনেই অবস্থান করছিল Phobos. সেই সময়ই মঙ্গলের জেজেরো গহ্বর থেকে ওই দৃশ্য ক্যামেরাবন্দি করে NASA-র Perseverance Rover. (Solar Eclipse on Mars)

NASA জানিয়েছে, পৃথিবীর মতো মঙ্গলের বুকেও সেই সময় সূর্যগ্রহণ চলছিল। মঙ্গলগ্রহ এবং সূর্যের মাঝে অবস্থান করছিল Phobos. Jet Propylsion Laboratory (JPL) সেই মুহূর্তের মোট ৬৮টি ছবি আপলোড করে। রোভারের Mastcam-Z ক্যামেরার মাধ্যমে ছবিগুলি তোলা হয়। Perseverance Roverটি এই মুহূর্তে মঙ্গলের বুকে অবস্থান করছে। সেখানে অনুসন্ধান চালাচ্ছে সে। 

আরও পড়ুন: Iceland Volcano: রক্তবর্ণ লাভার স্রোত আইসল্যান্ডে, নেপথ্যে প্রকৃতির খেয়াল

১৮৭৭ সালে আমেরিকার জ্যোতির্বিজ্ঞানী এসফ হল প্রথম মঙ্গলগ্রহের উপগ্রহ Phobos-কে আবিষ্কার করেন। আয়তনে Phobos গ্রহাণুর মতো। মঙ্গলের মাটি থেকে কয়েক হাজার কিলোমিটার উঁচুতে তার অবস্থান। বিজ্ঞানীরা জানিয়েছেন, যত দিন যাচ্ছে মঙ্গলের মাটি থেকে Phobos-এর দূরত্ব ক্রমশ কমছে। আগামী দিনে Phobos লালগ্রহের বুকে আছড়ে পড়তে পারে বলে অনুমান তাঁদের।

শুধুমাত্র Phobos-ই নয়, মঙ্গলগ্রহের অপর উপগ্রহ, Deimos-এর ইতিহাসও যথেষ্ট রোমাঞ্চকর। কোনও গ্রহাণু বলয় থেকে পারস্পরিক সংঘর্ষের জেরে বিচ্ছিন্ন হয়ে অথবা প্রাচীন কোনও সৌরজগতের ধ্বংসাবশেষ হিসেবে ওই দুই উপগ্রহ মহাশূন্যে বিরাজ করছে বলে অনুমান তাঁদের। তবে এ ব্যাপারে নিশ্চিত ভাবে কোনও সমাধানে আজও পৌঁছনো যায়নি। এখনও পর্যন্ত কোনও মহাকাশযানও Phobos-এ পৌঁছতে পারেনি। কবে তার গা ঘেঁষে উড়ে গিয়েছে অনেক মহাকাশযানই। জাপানের মহাকাশ গবেষণা সংস্থা Japan Aerospace Exploration Agency (JAXA) যদিও বৃহত্তর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ২০২৬ সালে Martian Moons Exploration (MMX) মহাকাশযানকে Phobos-এ পাঠানোর লক্ষ্য রয়েছে তাদের। Phobos থেকে ধুলোর নমুনা সংগ্রহ করে আনাই কাজ MMX-এর, যা দেখে মঙ্গলগ্রহের উপগ্রহের সৃষ্টিরহস্য ভেদ করবেন বিজ্ঞানীরা। পাশাপাশি মঙ্গলগ্রহের বায়ুমণ্ডল থেকেও নমুনা সংগ্রহ করবে MMX.

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget