এক্সপ্লোর

Shubhanshu Shukla: মেথি, মুগডাল চাষ হবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে, শুভাংশুর মহাকাশযাত্রায় ৫৫০ কোটি খরচ, ISRO-র নজরে ‘গগনযান’

ISRO News: বৃহস্পতিবার আমেরিকায় NASA-র কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশে রওনা দেন শুভাংশু ও তাঁর তিন সহযাত্রী।

নয়াদিল্লি: রাকেশ শর্মার পর শুভাংশু শুক্ল। মহাকাশে পৌঁছলেন দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী। ৪১ বছর পর ফের মহাকাশে পা রাখলেন ভারতের এক মহাকাশচারী। বেসরকারি অভিযান হলেও, এই Axiom Mission 4 অভিযান ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আগামী দিনে নিজের ক্ষমতায় মহাকাশে মানুষ পাঠাতে চায় ভারত। সেই লক্ষ্যে পৌঁছতেই শুভাংশুকে Axiom 4 অভিযানে শামিল করা হয়। (Shubhanshu Shukla)

বৃহস্পতিবার আমেরিকায় NASA-র কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশে রওনা দেন শুভাংশু ও তাঁর তিন সহযাত্রী। ইলন মাস্কের সংস্থা SpaceX-এর রকেট ও তাদের মহাকাশযানই শুভাংশুদের মহাকাশে নিয়ে গিয়েছে। আজ পৃথিবীকে প্রদক্ষিণ করে যাবেন তাঁরা। ২৮ ঘণ্টা পর কাল পা রাখবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। (ISRO News)

এই অভিযানের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। তবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO বিশেষ নজর রাখছে। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশুকে মহাকাশ অভিযানের জন্য বেছে নেয় ISRO-ই। ২০১৯ সালে সেই মর্মে ফোন যায় তাঁর কাছে। এর পর শুরু হয় প্রশিক্ষণ। ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি ‘গগনযান’ অভিযানের জন্য নির্বাচিত মহাকাশচারীদের দেশবাসীর সামনে নিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভাংশুর পরিচয় সামনে আসে তখনই। 

SpaceX-র মহাকাশযানে চাপিয়ে শুভাংশুকে মহাকাশে পাঠাতে মোট ৫৫০ কোটি টাকা খরচ করছে ISRO. ১৪ দিনের মহাকাশ সফরে গিয়েছেন শুভাংশু। আন্তর্জাতিক স্পেস স্টেশনে যে ৬০টি পরীক্ষা নিরীক্ষা চালানো হবে, তাতে তিনিও অংশ নেবেন। খাদ্য ও পুষ্টি সংক্রান্ত গবেষণা চালাবেন শুভাংশু, যাতে ‘গগনযান’ অভিযান তো বটেই, ভবিষ্যতেও মহাকাশে খাদ্যের জন্য স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠা যায়। 

ভারতীয় মহাকাশচারীদের কথা মাথায় রেখে মহাকাশে মেথি এবং মুগ ডাল চাষের পরীক্ষা চালাবেন শুভাংশু। মাধ্যাকর্ষণ শক্তির বাইরে মহাকাশে শস্যচাষ আদৌ সম্ভব কি না, তা দেখাই এই পরীক্ষার লক্ষ্য। আগামী দিনে মহাকাশের গবেষণাগারে কাজের ইচ্ছেও রয়েছে শুভাংশুর। ২০২৭ সালে ‘গগনযান’ অভিযানের লক্ষ্য রয়েছে ভারতের। সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) আমেরিকা এবং চিনের পর স্বাধীন ভাবে মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্য রয়েছে ভারতের। আর তার জন্যই Axiom 4-এ ৫৫০ কোটি টাকা খরচ করছে ISRO.

'গগনযান' অভিযানের পাশাপাশি, মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন গড়াও লক্ষ্য ISRO-র। ২০৩৫ সালের মধ্যে মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন 'ভারতীয় অন্তরীক্ষ স্টেশন' গড়তে চায় তারা। তবে 'গগনযান' অভিযানও বার বার পিছিয়েছে। চলতি বছরের শেষে পরীক্ষামূলক উড়ানের কথা রয়েছে। তার পর মানুষ পাঠানোর পালা আসবে। চার মহাকাশচারীকে সেই মতো প্রশিক্ষণ দিচ্ছে ISRO. 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget