এক্সপ্লোর

Shubhanshu Shukla: মহাকাশে পৌঁছলেন শুভাংশু শুক্ল, ৪১ বছর পর প্রতীক্ষার অবসান, এই প্রথম আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারত

Science News: প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন শুভাংশু।

নয়াদিল্লি: দীর্ঘ প্রতীক্ষার পর মহাকাশের পৌঁছে গেলেন ভারতের মহাকাশচারী শুভাংশু শুক্ল। দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে মহাকাশে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার আমেরিকায় NASA-র ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে রওনা দিলেন। ১৯৮৪ সালে ভারতের রাকেশ শর্মা প্রথম বার দেশে প্রতিনিধি হিসেবে মহাকাশে পা রাখেন। ৪১ বছর পর তাঁকে অনুসরণ করলেন শুভাংশু। তবে শুধু মহাকাশে পৌঁছনো নয়, প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন শুভাংশু। (Shubhanshu Shukla)

আগামী ২৮ ঘণ্টা পৃথিবীর চারিদিকে ঘুরবেন শুভাংশুরা। তার পর, কাল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছবেন। সেখানে মহাকাশযান নোঙর করে ভিতরে প্রবেশ করবেন। ১৪ দিন মহাকাশে থাকবেন শুভাংশুরা। সেখানে ৬০টি পরীক্ষা নিরীক্ষা চালানোর কথা তাঁদের। এর মধ্যে ভারতের তরফে প্রস্তাবিত সাতটি পরীক্ষা চালানো হবে সেখানে। (Axiom Mission 4)

বৃহস্পতিবার আমেরিকায় NASA-র কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশে রওনা দেন শুভাংশু ও তাঁর তিন সহযাত্রী। ইলন মাস্কের সংস্থা SpaceX-এর Dragon মহাকাশযানে চেপে রওনা দেন তাঁরা। Falcon 9-এর মাধ্যমে মহাকাশযানটির উৎক্ষেপণ হয় বেলা ১২টা বেজে ১ মিনিটে। পৃথিবীর মাটি ছাড়ার আট মিনিটের মধ্যেই মহাকাশে পৌঁছে যান শুভাংশুরা। তাঁদের মহাকাশে পৌঁছে দিয়ে আবার পৃথিবীতে ফিরে আসে Falcon 9 রকেটটি। (Science News)

Falcon 9 রকেটের বিশেষত্বই এখানে। সেটি পুনর্ব্যবহারযোগ্য রকেট। অর্থাৎ একই রকেট বা বার ব্যবহারের যোগ্য। এতে মহাকাশ অভিযানের খরচে অনেক সাশ্রয় হবে। Falcon 9 রকেটে নয়টি Merline ইঞ্জিন রয়েছে। রকেটে ব্যবহৃত কেরোসিনের পাশাপাশি, তরল অক্সিজেন ব্যবহৃত হয় রকেটের ইঞ্জিনে। রকেটটির ইঞ্জিনও পুনর্ব্যবহারযোগ্য।

Falcon 9 রকেটের দু'টি অংশ, যার মধ্যে প্রথমটিই পুনর্ব্যবহারযোগ্য। সেটি পেলোড থেকে আলাদা হয়ে যায়, অর্থাৎ যে ক্যাপসুলের মধ্যে চার মহাকাশচারী রয়েছেন। নির্দিষ্ট উচ্চতায় মহাকাশযান পৌঁছে দিয়ে, বুস্টারটি আলাদা হয়ে। তার পর ফিরে আসে পৃথিবীতে। ওই বুস্টারটি এখনও পর্যন্ত ৪৫১ বার ব্যবহার করেছে SpaceX. 

এদিন কেনেডি স্পেস সেন্টারের Launch Complex 39A থেকে মহাকাশযানটির উৎক্ষেপণ হয়। ১৯৬৯ সালে Apollo 11 অভিযানের আওতায় সেখান থেকেই চাঁদে উড়ে গিয়েছিলেন নীল আর্মস্ট্রংরা। শুভাংশু বায়ুসেবার গ্রুপ ক্যাপ্টেন। বেসরকারি Axiom Mission 4 অভিযানের জন্য় তাঁকে বেছে নেয় ISRO. তাঁর এই মহাকাশ সফরের সঙ্গে ভারতের মহাকাশ অভিযানের ভবিষ্যৎ জড়িয়ে। আগামী দিনে নিজের উদ্যোগে মহাকাশে মানুষ পাঠাতে চায় ভারত। সেই লক্ষ্য়ে পৌঁছয়ে সহায়ক হয়ে উঠবেন শুভাংশু।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget