এক্সপ্লোর

Solar Eclipse: আগামীকাল চাঁদে ঢাকবে সূর্য! বাড়ি বসেই সাক্ষী থাকবেন সূর্যগ্রহণের! কীভাবে?

Solar Eclipse Timing: ভারতের আকাশে সূর্যগ্রহণ দেখা যাবে না। তাহলে কীভাবে সম্ভব হবে? কীভাবে দেখবেন সূর্যগ্রহণ?

কলকাতা: বছরের প্রথম সূর্যগ্রহণ। আগামীকাল ৮ এপ্রিল সূর্যগ্রহণ হবে। বিশ্বের কোনও কোনও জায়গা থেকে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

ভারতীয় সময়ে কখন সূর্যগ্রহণ:
যদিও ভারতের আকাশে এই গ্রহণ (Solar eclipse) দেখা যাবে না। ভারতীয় সময়ে ৮ এপ্রিল রাত নটার একটু পর থেকে শুরু হবে গ্রহণ। রাত ১২টা পেরিয়ে ৯ এপ্রিল পড়ার পরে রাত আড়াইটের একটু আগে  শেষ হবে গ্রহণ। পূর্ণগ্রাস শুরু হবে ৮ এপ্রিল রাত ১০টা বেজে আট মিনিটে। ফলে যখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটবে তখন পৃথিবীর অবস্থান এমন হবে যে ভারত সূর্যের উল্টোদিকে থাকবে। ফলে ভারতের আকাশ থেকে ওই গ্রহণ দেখা যাবে না। 

কোথায় কোথায় দেখা যাবে?
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, উত্তর আমেরিকার কিছু কিছু জায়গা থেকে গোটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণই দেখা যাবে। তার সঙ্গেই মেক্সিকোর একটা বড় অংশ থেকে এবং কানাডার কিছু অংশ থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। কিছু সংবাদমাধ্যম সূত্রের খবর, পূর্ণগ্রাস সবচেয়ে আগে দেখতে পাবেন মেক্সিকোর প্য়াসিফিক উপকূলে থাকা বাসিন্দারা। 

মহাজাগতিক ঘটনাগুলির মধ্যে অন্যতম বিশেষ হল সূর্যগ্রহণ (Total Solar Eclipse)। পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ এসে হাজির হলে বিশেষ পরিস্থিতিতে গ্রহণ ঘটে। কখনও চাঁদ সূর্যকে আংশিক ঢেকে দেয়- সেক্ষেত্রে আংশিক সূর্যগ্রহণ হয়। কখনও চাঁদ প্রায় পুরোপুরি সূর্যকে ঢেকে দেয়- সেটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিলে পৃথিবীর উপর ছায়া পড়ে। পৃথিবীর যে অংশে এই ছায়া অঞ্চল তৈরি হয় সেখানকার বাসিন্দারা পূর্ণগ্রাস সূর্যগ্রহণে সাক্ষী থাকতে পারেন। যাঁরা ওই অঞ্চল যাকে বিজ্ঞানের ভাষায় Path of totality বলে- সেখানে থাকেন না তাঁরা আংশিক সূর্যগ্রহণের সাক্ষী থাকেন। এক এক জায়গায় এক এক রকম ভাবে আংশিক সূর্যগ্রহণ দেখা যায়।  

ভারতীয়রা কি একেবারেই পারবেন না গ্রহণের সাক্ষী হতে?
আকাশে গ্রহণ দেখা না গেলেও ইন্টারনেটের যুগে ভারতে বসেও গ্রহণ দেখা যাবে। NASA-থেকে লাইভ স্ট্রিমের মাধ্যমে দেখা যাবে সূর্যগ্রহণ। ৮ এপ্রিল ভারতীয় সময় রাত সাড়ে দশটায় NASA লাইভ স্ট্রিম শুরু করবে।  এই সময় জুড়ে স্ট্রিমের মাধ্যমে গোটাটাই দেখা যাবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 আরও পড়ুন: উত্তরবঙ্গে ঢালাও উন্নয়নের আশ্বাস! কীভাবে? ধূপগুড়িতে বললেন মোদি

 

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget