এক্সপ্লোর

Sunita Williams: আরও আট মাস মহাকাশেই আটকে থাকতে হবে, আগামী বছরের আগে ফেরানো যাবে না সুনীতাকে, জানাল NASA

NASA News: গত ৫ জুন আট দিনের অভিযানে মহাকাশের উদ্দেশে রওনা দেন সুনীতা এবং ব্যারি।

নয়াদিল্লি: মাত্র এক সপ্তাহের অভিযানে মহাকাশে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস। কিন্তু দু'মাস কাটতে চললেও এখনও পৃথিবীতে ফেরা হয়নি। সুনীতা এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর মহাকাশেই আটকে রয়েছেন। তবে এখনই সুনীতা এবং ব্যারিকে ফেরানো যাচ্ছে না বলে জানাল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সুনীতা এবং ব্যারিকে মহাকাশে থাকতে হতে পারে বলে জানাল তারা। (Sunita Williams)

NASA জানিয়েছে, বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি যদি উড়ানের জন্য নিরাপদ বলে বিবেচিত না হয়, সেক্ষেত্রে মহাকাশেই থাকতে হবে সুনীতে এবং ব্যারিকে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ পৃথিবীতে ফিরতে পারবেন তাঁরা। বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি যদি উড়ানে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফেরাতে ইলন মাস্কের SpaceX সংস্থার সাহায্য নিতে পারে NASA. (NASA News)

গত ৫ জুন আট দিনের অভিযানে মহাকাশের উদ্দেশে রওনা দেন সুনীতা এবং ব্যারি। ৬ জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনে বোয়িং স্টারলাইনার মহাকাশযানটিকে নোঙর করেন তাঁরা। গোড়া থেকেই মহাকাশযানটিতে সমস্যা দেখা দিচ্ছিল। মহাকাশে গিয়ে মহাকাশযানটি থেকে হিলিয়াম চুঁইয়ে পড়তে থাকে। থ্রাস্টারও চালু করা যাচ্ছিল না। ফলে অভিযানের সময়সীমা শেষ হলেও পৃথিবীতে ফেরা হয়নি সুনীতা এবং ব্যারির। মহাকাশে কার্যত আটকে পড়েন তাঁরা। আন্তর্জাতিক স্পেস স্টেশনে আশ্রয় নিতে হয়। 

সেই থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গবেষণার কাজে হাত লাগানোর পাশাপাশি, মহাকাশযানটিকে পুনরায় চালু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সুনীতা এবং ব্যারি। থ্রাস্টারটিক মাঝে চালু করা গেলেও, উড়ানের জন্য এখনও প্রস্তুত নয় মহাকাশযানটি। ফলে সুনীতা এবং ব্যারিকে ফেরানো নিয়ে উদ্বেগ দেখা দেয়। কবে তাঁদের ফেরানো যাবে, এতদিন তা-ও নিশ্চিত ভাবে জানাতে পারেনি NASA. অবশেষে বুধবার সংস্থার তরফে জানানো হল, ২০২৫ সালের ফেব্রুয়ারি নাগাদ পৃথিবীতে ফিরতে পারেন সুনীতা এবং ব্যারি।

এর মধ্যেই, SpaceX-এর Crew 9 অভিযানের আওতায় নভোশ্চরদের আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানোর প্রস্তুতি চলছিল। কেনেডি স্পেস স্পেন্টার থেকে ফ্যালকন রকেট এবং Dragon Spacecraft-এ চাপিয়ে নভোশ্চরদের মহাকাশে পাঠানোর কথা ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে সুনীতা এবং ব্যারিকে ফেরানো না গেলে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভিড় সামলানো যাবে না বলে উদ্বেগ দেখা দেয়। আপাতত ওই অভিযানের দিন পিছিয়ে দেওয়া হয়েছে। 

অর্থাৎ আরও আট মাস মহাকাশে থাকতে হবে সুনীতা এবং ব্যারিকে। এত দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে তাঁদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। এই আবহে NASA বিকল্প রাস্তাও খুঁজছে। সুনীতা এবং ব্যারিকে নিরাপদে পৃথিবীতে ফেরাতে SpaceX-এর ড্রাগন ক্যাপসুলের সাহায্য নেওয়ার কথাও ভাবছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন: Science News: সারমেয়দের চোখে রঙিন দুনিয়া কি সাদা-কালো? সিনেমা ও বাস্তব ঠিক কতটা আলাদা?

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget