এক্সপ্লোর

Sunita Williams: আশা-আশঙ্কার দোলাচল, সুনীতার ফেরা নিয়ে হাজারো প্রশ্ন, রয়েছে রেকর্ডের হাতছানিও

NASA News: একটানা মহাকাশে থাকার রেকর্ড গড়তে পারেন সুনীতা এবং ব্যারি।

নয়াদিল্লি: ইতিহাসের পাতায় নাম রয়েছে আগে থেকেই। ঘোর সঙ্কটের মাঝে দাঁড়িয়েও ইতিহাস গড়ার পথে ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। আগামী বছর ফেব্রুয়ারির আগে তাঁদের পৃথিবীতে ফেরার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. তাই একটানা মহাকাশে থাকার রেকর্ড গড়তে পারেন সুনীতা এবং ব্যারি। (Sunita Williams)

Boeing Starliner মহাকাশযানে চেপে মাত্র আট দিনের অভিযানে রওনা দিয়েছিলেন সুনীতা এবং ব্যারি। কিন্তু দু'মাসের বেশি সময় ধরে মহাকাশে আটকে রয়েছেন তাঁরা। মহাকাশযানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায়, তাঁদের পৃথিবীতে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। আপাতত আন্তর্জাতিক স্পেস স্টেশনে আশ্রয় নিয়েছেন তাঁরা। অন্য একটি মহাকাশযান পাঠিয়ে তাঁদের ফেরত আনার কথা জানিয়েছে NASA, কিন্তু গত বছরের আগে তা সম্ভব নয়। (NASA News)

সেই আবহেই সুনীতা এবং ব্যারি নয়া রেকর্ড গড়ার সামনে দাঁড়িয়ে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে যদি পৃথিবীতে ফেরেন সুনীতা এবং ব্যারি, সেক্ষেত্রে একটানা মহাকাশে ২৪০ দিন কাটানোর রেকর্ড গড়বেন তাঁরা। ফেরা আরও পিছিয়ে যদি মার্চ হয়, সেক্ষেত্রে মহাকাশে একটানা ২৭০ দিন কাটাবেন দুই নভোশ্চর।

এখনও পর্যন্ত একটানা মহাকাশে সর্বোচ্চ সময় থাকার রেকর্ড আমেরিকার নভোশ্চর ফ্র্যাঙ্ক রুবিওর দখলে। ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ৩৭১ দিন মহাকাশে ছিলেন তিনি।  ২০২৩ সালের মার্চেই ফেরার কথা ছিল তাঁর। কিন্তু রাশিয়ার Soyuz মহাকাশযানে উল্কা বা মহাকাশ আবর্জনার টুকরে আটকে যাওয়ায় ফেরা পিছিয়ে যায় তাঁর। এর ফলে, রুবিও, রুশ নভোশ্চর সেরগেই প্রকোপিয়েভ এবং দিমিত্রি পেতেলিন বাড়তি ছয় মাস মহাকাশে কাটান।  

প্রকোপিয়েভ এবং দিমিত্রি যদিও একটানা ৩৭১ দিন ছিলেন রুবির সঙ্গে, কিন্তু তাঁদের আগে আর এক রুশ নভোশ্চর ভ্যালেরি পলিয়াকভ ৪৩৭ দিন মহাকাশে ছিলেন, ১৯৯৪ সালের জানুয়ারি থেকে ১৯৯৫ সালের মার্চ মাস পর্যন্ত। এখনও পর্যন্ত সেই রেকর্ড ভাঙতে পারেননি কেউ। দীর্ঘসময় মহাকাশে থাকলে শরীরে কী প্রভাব পড়তে পারে, তা দেখতেই একটানা অতদিন মহাকাশে ছিলেন ভ্যালেরি।

পাশাপাশি, ২০১৯ সালের মার্চ থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৩২৮ দিন মহাকাশে ছিলেন ক্রিস্টিনা কচ। মহিলা হিসেবে দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের রেকর্ড তাঁর দখলে। ২০১৫ সালের মার্চ থেকে ২০১৬ সালের মার্চ, ৩৪০ দিন মহাকাশে ছিলেন স্কট কেলি। মহাকাশে দীর্ঘদিন থাকলে, শরীরে মারাত্মক প্রভাব পড়ে। সুনীতাদের নিয়েও সেই আশঙ্কা রয়েছে। ঠিক কত দিন সুনীতাদের মহাকাশে থাকতে হতে পারে, তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget