এক্সপ্লোর

Sunita Williams: সুনীতাদের ফিরিয়ে আনতে মহাকাশ স্টেশনে পৌঁছল SpaceX, নির্বিঘ্নে পৃথিবীতে আসার অপেক্ষা

International Space Station: আট দিনের জন্য সেখানে থাকার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু মহাকাশ যানটিতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় তাঁদের ফেরা আটকে যায়।

নয়া দিল্লি: সুনীতা উইলিয়ামসকে পৃথিবীতে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছল SpaceX-এর মহাকাশযান। আন্তর্জাতিক স্পেস স্টেশনে নিরাপদে অবতরণ স্পেস এক্সের মহাকাশযানের। এই মহাকাশযানেই পৃথিবীতে ফিরবেন স্পেস স্টেশনে আটকে পড়া সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। 

আন্তর্জাতিক স্পেস স্টেশনের দায়িত্বে এখন সুনীতা, তিনি পৃথিবী থেকে আসা অভিযাত্রীদের স্বাগত জানিয়েছেন। যদিও এখনও আসতে দেরি আছে সুনীতা-বুচদের। আগামী ফেব্রুয়ারিতে সুনীতাদের নিয়ে পৃথিবীতে ফিরবে স্পেস এক্সের মহাকাশযান। 

Crew-9 মিশনের অন্তর্গত এই স্পেস ক্যাপসুলটি শনিবার (২৮ সেপ্টেম্বর) ফ্লোরিডার Cape Canaveral Space Force Station থেকে উৎক্ষেপণ করা হয়। সংবাদসংস্থা সিএনএন জানিয়েছে, এই মহাকাশযানে চেপেই নাসার দুই মহাকাশচারী নিক হগ এবং রাশিয়ার কসমোনট আলেকজান্ডার গরবুনোভ মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। ওই যানে চেপেই পৃথিবীতে ফেরার কথা রয়েছে সুনীতা উইলিয়মসের। 

 

 

ভারতীয় বংশোদ্ভূত সুনীতা ও ব্যারি উইলমোর, গত ৫’ই জুন বোয়িং সংস্থার স্টার লাইনার মহাকাশ যানে রওনা হন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে। আট দিনের জন্য সেখানে থাকার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু মহাকাশ যানটিতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় তাঁদের ফেরা আটকে যায়।

গত ৬ জুন থেকে তাঁরা আটকে রয়েছেন আইএসএসে। আট দিন পরে ফেরার কথা থাকলেও পারেননি। বোয়িং সংস্থার যে স্টারলাইনার মহাকাশযানে চেপে তাঁরা গিয়েছিলেন সেখানে, সেই যানে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা গিয়েছিল। হিলিয়াম গ্যাস লিক করছিল বলে কাজ শেষ হয়ে গেলেও তাতে চেপে পৃথিবীতে ফিরতে পারেননি সুনীতারা।

২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সুনীতাদের ফেরাতে অভিযান শুরু হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় হেলেনের কারণে ফ্লোরিডায় আবহাওয়া খুব খারাপ ছিল। সেই কারণে মহাকাশে পাড়ি দিতে পারেনি নাসা এবং স্পেসক্রাফটের মহাকাশযান।                                                           


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget