এক্সপ্লোর

Science News: সুনীতাদের জন্য দেরিতে অবতরণ, পৃথিবীতে ফিরে অসুস্থ নভোশ্চর, তথ্য আড়াল করায় অভিযুক্ত NASA

Sunita Williams: গত ২৫ অক্টোবর পৃথিবীতে ফিরে আসেন SpaceX Crew-8 অভিযানে যাওয়া চার নভোশ্চর।

নয়াদিল্লি: মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামসের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরের স্বাস্থ্য নিয়ে চিন্তায় গোটা পৃথিবী। সেই আবহে আরও একটি ঘটনায় প্রশ্নের মুখে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. সম্প্রতি আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীতে অসুস্থ হয়ে পড়েন এক নভোশ্চর। হাসপাতালে ভর্তিও করা হয় তাঁকে। সেই নিয়েই এবার প্রশ্নের মুখে NASA. গোটা বিষয়টি আড়াল করা হচ্ছে বলে অভিযোগ। (Sunita Williams)

গত ২৫ অক্টোবর পৃথিবীতে ফিরে আসেন SpaceX Crew-8 অভিযানে যাওয়া চার নভোশ্চর। তাঁদের মধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। ওই নভোশ্চর কে, তাঁর ঠিক কী হয়েছিল, তা খোলসা করেনি NASA. বরং বিষয়টিকে ধামাচাপা দেওয়ার অভিযোগও ওঠে। সেই নিয়ে এবার মুখ খুললেন ওই অভিযানে শামিল নভোশ্চর ম্যাথু ডমিনিক, মাইকেল হার্নেট, জেনেট এপস। রাশিয়ার নভোশ্চর আলেকজান্ডার গ্রেবেনকিন এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। (Science News)

আমেরিকার হিউস্টনে NASA-র জনসন স্পেস সেন্টারে সাংবাদিক বৈঠক করেন ম্যাথু, মাইকেল এবং জেনেট। সবমিলিয়ে মোট ২৩৫ দিন মহাকাশে ছিলেন তাঁরা। আরও আগে ফিরে আসার কথা ছিল। কিন্তু সুনীতা এবং ব্যারি যে Boeing Starliner মহাকাশযানে চেপে অভিযানে যান, সেটি বিকল হয়ে যাওয়ায় বিপাকে পড়েন বাকিরাও। নির্ধারিত সময়ে পৃথিবীতে ফেরা হয়নি তাঁদের। 

অতিরিক্ত সময় মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরা সহজ ছিল না বলে জানিয়েছেন ম্যাথু।  তাঁর কথায়, "পৃথিবীতে ফেরার সময় দিশেহারা লাগা, মাথাঘোরার মতো পরিস্থিতি হতে পারে। কিন্তু শক্ত চেয়ারে বসাও শক্ত হয়ে গিয়েছে। ২৩৫ দিন আমি শক্ত কোনও চেয়ারে বসিনি।" পরিবারের সঙ্গে নৈশভোজের সময়ও চেয়ারে বসতে পারেননি, বরং তোয়ালে পেতে শুয়ে থাকতে হয় বলে জানিয়েছেন। এমন অবস্থা হবে, তা তিনি কল্পনা করতে পারেননি বলে জানিয়েছেন ম্যাথু। 

জেনেট জানিয়েছেন, মহাকাশে দীর্ঘদিন টিকে থাকার মন্ত্র হল শরীরচর্চা। প্রতিদিন ব্যায়াম অত্যন্ত জরুরি। নইলে শরীর ভেঙে পড়বে বলে জানান তিনি। যে নভোশ্চর হাসপাতালে ভর্তি হন, তাঁকে নিয়ে এখনও কিছু খোলসা করেনি NASA. ওই তিনজনও সেই নিয়ে কোনও মন্তব্য করেননি। Crew-8 অভিযানটিও পদে পদে বাধার মুখে পড়ে। হারিকেনের জেরে নভোশ্চরদের ফেরা পিছিয়ে যায়। মহাকাশযান প্রস্তুত করেও খালি করে নেওয়া হয়। পিছিয়ে যায় SpaceX Crew-9 অভিযানও। সুনীতা এবং ব্যারি এখনও মহাকাশে আটকে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে তাঁদের পৃথিবীতে ফেরার কথা। কিন্তু সুনীতার যে ছবি সামনে এসেছে সম্প্রতি, তাতে তাঁর শীর্ণ চেহারা দেখে আঁতকে উঠেছেন সকলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget