এক্সপ্লোর

Sunita Williams: মহাকাশে 'অবাক জলপান' সুনীতার, উড়ে গিয়ে তবেই পেলেন স্বাদ, ভিডিও ভাইরাল

Science News: আট দিনের অভিযানে মহাকাশে গিয়ে, ছ'মাসের বেশি সময় ধরে সেখানে আটকে রয়েছেন সুনীতা এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর।

নয়াদিল্লি: একে পৃথিবী থেকে বহু দূরে, তার উপর হাওয়ায় ভেসে থাকা। মহাকাশে দিনযাপন মোটেই সহজ নয়। অথচ সেই ভাবেই দিনের পর দিন, মাসের পর মাস মহাকাশে কাটান নভোশ্চরেরা। মেপে মেপে প্রতিটি পদক্ষেপ করতে হয়। এমনকি গলা শুকিয়ে গেলে জলপান করতেও ধকল বিস্তর। কিন্তু মহাকাশে কী ভাবে জলপান করেন নভোশ্চররা? হাতেকলমে দেখালেন ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস। (Sunita Williams)

আট দিনের অভিযানে মহাকাশে গিয়ে, ছ'মাসের বেশি সময় ধরে সেখানে আটকে রয়েছেন সুনীতা এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। সেই পরিস্থিতিতেও নিয়মিত পৃথিবীবাসীর সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। সম্প্রতি ম্যাসাচুসেটসের নিডহ্যামে, নিজের এলাকার স্কুল পড়ুয়াদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন সুনীতা। সেখানেই মহাকাশে জলপান কী ভাবে করেন, জানতে চান এক পড়ুয়া। (Science News)

সঙ্গে সঙ্গে হাতেকলমে ওই শিশুকে গোটা প্রক্রিয়া তুলে ধরেন সুনীতা। মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তি নেই। সেক্ষেত্রে পানীয় গলায় ঢালা মুখের কথা নয়। কারণ মাধ্যাকর্ষণ শক্তির অভাবে মহাকাশে জল  তাই বিশেষ ব্যবস্থা রয়েছে, বোতল নয়, বিশেষ থলেতে ভরে রাখা হয় জল। ফলে নীচের দিকে প্রবাহিত হয় না জল, এদিক ওদিক ভেসে যায়। তাই মহাকাশে জল মজুতের বিশেষ ব্যবস্থা রয়েছে।

সুনীতা জানিয়েছেন, মহাকাশে জলের বোতলের পরিবর্তে যে থলে ব্যবহার করা হয়, তাতে একমুখী ভালভ রয়েছে। ভিতরে একেবারে আটকানো থাকে স্ট্র। থলের নীচের অংশে চাপ দিলে, স্ট্র দিয়ে বেরিয়ে আসে জল। কিন্তু সেই জল পৃথিবীর মতো তরল নয়, বরং থকথকে, আঠাল। খানিকটা জেলির মতো। 

ভিডিওয় দেখা যায়, সুনীতা থলেতে চাপ দিতেই স্ট্র দিয়ে বলের মতো থকথকে আকারে বেরিয়ে আসে জল। আন্তর্জাতিক স্পেস স্টেশনের ভিতর হাওয়ায় ভেসে থাকে সেটি।  সুনীতা জলের থলে সরিয়ে রেখে, ওই থকথকে বলটির দিকে ভেসে যান। হাঁ করে ঢুকিয়ে নেন মুখে। মহাকাশে জলপান করার এত ঝক্কি তা জানা ছিল না শিশুদের। তাই সুনীতার মুখে হাসি থাকলেও, অবাক চোখে তাকিয়ে থাকতে দেখা যায় সকলকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget