এক্সপ্লোর

Sunita Williams Space Mission: বিপদ থেকে রক্ষা পেলেন সুনীতা, যান্ত্রিক গোলযোগে শেষ মুহূর্তে বাতিল মহাকাশযাত্রা

Boeing Starliner Mission: অত্যাধুনিক CST-200 Boeng Starliner স্পেস ক্যাপসুলে চেপে মহাকাশে রওনা দেওয়ার কথা ছিল সুনীতা এবং আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র মহাকাশচারী ব্যারি উইলমোরের।

নয়াদিল্লি: সব প্রস্তুতি সারা ছিল আগে থেকে। কিন্তু শেষ মুহূর্তে বাধল বিপত্তি। তৃতীয় বারের মহাকাশযাত্রা থমকে গেল ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের। প্রযুক্তিগত ত্রুটির জেরেই শেষ মুহূর্তে পিছিয়ে গেল সুনীতার মহাকাশ অভিযান। মহাকাশযানে উঠেও যায় প্রথমে। মঙ্গলবার রাতে ফের অভিযান শুরু হতে পারে বলেও শোনা যায়। তবে NASA জানিয়েছে, ১০ মে আবার রকেট উৎক্ষেপণের চেষ্টা করবে তারা। (Sunita Williams Space Mission)

অত্যাধুনিক CST-200 Boeng Starliner স্পেস ক্যাপসুলে চেপে মহাকাশে রওনা দেওয়ার কথা ছিল সুনীতা এবং আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র মহাকাশচারী ব্যারি উইলমোরের। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টা বেজে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে পৃথিবী ছেড়ে ওড়ার কথা ছিল তাঁদের। কিন্তু উড়ানের ঠিক আগে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, তার জেরেই অভিযান স্থগিত করে দেওয়া হয়েছে। (Sunita Williams Space Mission)

ব্যবসায়িক দিক থেকে ইলন মাস্কের SpaceX-কে পাল্লা দিতে নয়া ওই স্পেস ক্যাপসুলটিতে চাপিয়ে সুনীতা এবং ব্যারিকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে (ISS) পাঠানোর পরিকল্পনা ছিল। দু'বছর আগে Boeng Starliner  স্পেস ক্যাপসুলটির পরীক্ষামূলক উড়ান সম্পন্ন হয়। সেবার যদিও মানুষ পাঠানো হয়নি। এবার তাতে মহাকাশচারীদের চাপিয়ে ISS-এ পাঠানোর পরিকল্পনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে অভিযান ভেস্তে গেল। 

আরও পড়ুন: Vikram and Pragyan: চাঁদের বুকে বিশ্রামরত বিক্রম ও প্রজ্ঞান, আরও কাছ থেকে মিলল দর্শন

Atlas V রকেটে চাপিয়ে ক্যাপসুলটিকে মহাকাশে পাঠানোর কথা ছিল। কিন্তু NASA সূত্রে জানা গিয়েছে, উড়ানের ৯০ মিনিট আগে বিপত্তি বাধে। মহাকাশযানের অক্সিজেন রিলিফ ভালভ, যার মাধ্যমে বায়ুর চাপ নিয়ন্ত্রণ করা হয়, তাতে সমস্যা দেখা দেয় বলে জানা গিয়েছে। সুনীতা এবং ব্যারিকে নিরাপদে বের করে আনা গিয়েছে মহাকাশযান থেকে। NASA-র তরফে বিবৃতি জারি করে সমস্যার কথা জানানো হয়।

NASA সূত্রে জানা গিয়েছে, ৫৮ বছর বয়সি সুনীতা এবং ৬১ বছর বয়সি ব্যারি মহাকাশযানে নিজ নিজ আসনে বসেও গিয়েছিলেন। সিট বেল্ট বাঁধা হয়ে গিয়েছিল। উড়ানের দ্বিতীয় পর্যায়ে ছিল মহাকাশযানটি। বিপত্তি দেখা দেওয়ায় টেকনিশিয়ান পাঠিয়ে দু'জনকে বের করে আনা হয় মহাকাশযানের ভিতর থেকে। 

বাণিজ্যিক উড়ান হলেও, এটি তৃতীয় মহাকাশ অভিযান হতো সুনীতার। ইতিমধ্যেই মহাকাশে ৩২২ দিন কাটানোর রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। সর্বাধিক স্পেসওয়াকের রেকর্ডও তাঁর দখলে ছিল দীর্ঘদিন, পরবর্তীতে পেজি হুইটসন তাঁকে ছাপিয়ে যান। নয়া স্পেস ক্যাপসুলে চেপে রওনা দিতে পারলে, আরও একবার ইতিহাস গড়তেন সুনীতা। ২০০৬ সালের ৯ ডিসেম্বর প্রথম বার মহাকাশ অভিযানে যান সুনীতা। ২০০৭ সালের ২২ জুন পর্যন্ত ছিলেন সেবার। ২০১২ সালের ১৪ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় মহাকাশ অভিযানে শামিল ছিলেন। নয়া মহাকাশযানে চেপে রওনা দেওয়া নিয়ে একেবারেই ভীত ছিলেন না সুনীতা। মহাকাশযানটির নকশা তৈরিতেও যুক্ত ছিলেন তিনি। এর আগে, ভগবত গীতা নিয়ে মহাকাশে গিয়েছিলেন সুনীতা। এবার 'লাকি চার্ম' গণেশের মূর্তি সঙ্গে রাখার কথা জানিয়েছিলেন।

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget