এক্সপ্লোর

Vikram and Pragyan: চাঁদের বুকে বিশ্রামরত বিক্রম ও প্রজ্ঞান, আরও কাছ থেকে মিলল দর্শন

Chandrayaan-3 Mission: ISRO-র তোলা ওই ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন স্বাধীন ভাবে মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত চন্দ্র তুঙ্গাতুর্থী।

নয়াদিল্লি: পালকের মতো চাঁদের মাটি ছুঁলেও, সেখান থেকে ফেরার উপায় আপাতত নেই। সেই আবহেই চন্দ্রপৃষ্ঠে বিশ্রামরত অবস্থায় থাকা চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞানে'র ছবি সামনে এল। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO বিশ্রামরত 'বিক্রম' এবং 'প্রজ্ঞানে'র ছবি সামনে আনল। এবছর ১৫ মার্চ ক্যামেরাবন্দি করা গিয়েছে তাদের। (Vikram and Pragyan)

ISRO-র তোলা ওই ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন স্বাধীন ভাবে মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত চন্দ্র তুঙ্গাতুর্থী। ২০২৩ সালের ২৩ অগাস্ট চাঁদের বুকে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩। সেই সময় যে ছবি সামনে এসেছিল, তার থেকে এই ছবি অনেক বেশি স্পষ্ট। কারণ ওই মাটির বেশ কাছাকাছি অবস্থান থেকে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। (Chandrayaan-3 Mission)

জানা গিয়েছে, চন্দ্রপৃষ্ঠের ৬৫ কিলোমিটার উপর থেকে ওই ছবি তোলা হয়েছে। রেজলিউশন ছিল প্রতি পিক্সেলে ১৭ সেন্টিমিটার করে। এর আগে, চাঁদের মাটি ছোঁয়ার পর 'বিক্রম' এবং 'প্রজ্ঞানে'র যে ছবি তোলা হয়েছিল, সেটি ১০০ কিলোমিটারের বেশি উচ্চতা থেকে তোলা হয়েছিল, রেজলিউশন ছিল প্রতি পিক্সেলে ২৬ সেন্টিমিটার করে। 

আরও পড়ুন: Map of Moon: চাঁদের মানচিত্র প্রকাশ করে সাড়া ফেলল চিন, তথ্য জুগিয়ে সাহায্য করল ভারতের চন্দ্রযান-১

আগের এবং পরের তোলা ছবি পাশাপাশি রাখলেও ফারাক স্পষ্ট  বোঝা যাচ্ছে। নয়া ছবিতে আকারে তুলনামূলক ছোট, রোভার 'প্রজ্ঞান'কেও স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথন পদার্পণকারী দেশ, ভারতের হয়ে সেটি এদিক ওদিক ঘুরে নমুনা সংগ্রহ করে। 

গত বছর ২৩ অগাস্ট পালকের মতো চাঁদের মাটি স্পর্শ করে ভারতের চন্দ্রযান-৩, তাতে চাঁদের মাটি ছোঁয়া চতুর্থ দেশের স্বীকৃত পায় ভারত, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা এবং চিনের পরেই। পাশাপাশি পালকের মতো চাঁদের মাটি স্পর্শ করা প্রথম দেশ হিসেবে উঠে আসে। চন্দ্রাভিযানের ইতিহাসে পাকাপাকি জায়গা করে নেয় ভারত। 

পৃথিবীর হিসেবে তাঁদের বুকে ১৪ দিন কাজ করে 'বিক্রম' এবং 'প্রজ্ঞান'। চাঁদের পরিবেশ সম্পর্কে বিশদ ধারণা গড়ে ওঠার জন্য় প্রয়োজনীয় নমুনা, তথ্য সংগ্রহ করে তারা।  চন্দ্রযান-৩ অভিযানের এই সাফল্যের পর আরও নয়া উদ্যমে মহাকাশ অভিযানের কাজে হাত লাগিয়েছে ISRO. ISRO প্রধান এস সোমনাথ জানিয়েছেন, চন্দ্রযান-৪ অভিযানের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তাঁরা। চন্দ্রাভিযান নিয়ে ভারতীয় বিজ্ঞানীদের আরও বড় পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

 

সেরা শিরোনাম

Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল

ভিডিও

Humayun Kabir | পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, হুমায়ুনকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ
Humayun Kabir | আইনভঙ্গের অভিযোগে রেজিনগরে পার্টি অফিস থেকে আটক হুমায়ুন কবীর #abpananda
By Poll News | সকাল ১১টা পর্যন্ত ৪৪% ভোট Nandigram-এ, Rejinagar-এ কত?
Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget