এক্সপ্লোর

Chandrayaan 3 Landing: বহির্বিশ্বকে ছুঁয়ে দেখার পালা, করোনাকালেও নিবিষ্ট ছিলেন লক্ষ্যে, তৃতীয় চন্দ্রাভিযানের নেপথ্যনায়ক যাঁরা

Chandrayaan 3 Moon Landing: তাঁদের এই পরিশ্রমের নিটফল ৭০০ কোটি টাকার চন্দ্রযান-৩ অভিযান।

নয়াদিল্লি: ব্যর্থতায় মুখ লুকিয়ে বসে থাকার পরিবর্তে কার্যতই জান লড়িয়ে দিয়েছিলেন তাঁরা। করোনা কালে চারিদিকে যখন আর্তনাদ, সেই সময়ও নিবিষ্ট চিত্তে কাজ চালিয়ে গিয়েছিলেন তাঁরা। দীর্ঘ চার বছর তৈরি তাঁদের হাতে একটু একটু করে গড়ে উঠেছে ভারতের চন্দ্রযান-৩ মহাকাশযান। দিনরাত এক করে তার জন্য খেটে গিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-য় কর্মরত ১ হাজার ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী। তাঁদের এই পরিশ্রমের নিটফল ৭০০ কোটি টাকার চন্দ্রযান-৩ অভিযান। ISRO-য় কর্মরত সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই আজ ইতিহাস রচনা করল ভারত। তবে বিশেষ কয়েক জনের নাম না বললেই নয়।

এস সোমনাথ, চেয়ারম্যান, ISRO

পেশায় এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। লঞ্চ ভেহিকল মার্ক-৩ ওরফে বাহুবলী রকেট, যা থেকে উৎক্ষেপিত হয় চন্দ্রযান-৩ মহাকাশযান, তার নকশা তৈরি করেন এস সোমনাথ। ISRO-র ইঞ্জিনিয়াররাও তাঁর নির্দেশ মেনেই কাজ করেন। বর্তমানে ISRO-র যাবতীয় দায়-দায়িত্ব তাঁর হাতেই। উৎক্ষেপণের আগে চন্দ্রযান-৩ মহাকাশযানের সম্পূর্ণ পরীক্ষাও হয় তাঁরই তত্ত্বাবধানে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরুতে প্রযুক্তি শিক্ষা লাভ করেন। সংস্কৃত ভাষায় পারদর্শী। সংস্কৃত ভাষায় 'ইয়ানম' নামের একটি ছবিতেও অভিনয় করেন। তাঁর নামও সোমনাথ, যার অর্থ 'চন্দ্রদেবতা'।

উন্নিকৃষ্ণণ নায়ার এস, ডিরেক্টর, বিক্রম সারাভাই স্পেস সেন্টার

বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর, যেখানে জিওসিঙ্ক্রোনাস স্য়াটেলাইট লঞ্চ ভেহিকল (GSLV) মার্ক-৩ তৈরি হয়। চন্দ্রযান-৩ অভিযানের খুঁটিনাটি দেখভালের দায়িত্বে ছিলেন উন্নিকৃষ্ণণ নায়ার। তিনিও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরুর প্রাক্তনী। এর আগে, 'গগনায়ন' অভিযানের নেতৃত্বেও ছিলেন। হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টারের প্রথম ডিরেক্টরও তিনি। তাঁর নেতৃত্বে তৈরি মার্ক-৩  এখনও পর্যন্ত কখনও ব্যর্থ হয়নি। ভারতীয় নভোচারীদের মহাশূন্যে পাঠানোর কার্যেও লিপ্ত রয়েছেন। এর পাশাপাশি ছোট গল্পও লেখেন উন্নিকৃষ্ণণ।

আরও পড়ুন: Chandrayaan 3 Landing: গোটা দেশের আশা-প্রত্যাশা জড়িয়ে, চাঁদের বুকে অবতরণ মহাকাশযানের, সরাসরি সম্প্রচার করবে ISRO

বীরামুথুভেল পি, প্রজেক্ট ডিরেক্টর, চন্দ্রায়ন-৩ অভিযান, ইউআর রাও স্যাটেলাইট সেন্টার

চন্দ্রায়ন-৩ অভিযানের প্রজেক্ট ডিরেক্টর বীরামুথুভেল পি। ভারতের তৃতীয় চন্দ্রাভিযানে একেবারে সূচনাপর্ব থেকে জড়িয়ে তিনি। চেন্নাই থেকে প্রযুক্তিতে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেন। এর আগে, চন্দ্রযান-২ এবং মঙ্গলযান অভিযানেও যুক্ত ছিলেন। ২০১৯ সালে ল্যান্ডার 'বিক্রম' চাঁদের অবতরণ করতে ব্যর্থ হয়। ল্যান্ডার নিয়ে প্রচুর জ্ঞান রয়েছে বীরামুথুভেলের। এবারে ল্যান্ডার 'বিক্রম'কে আরও শক্তপোক্ত ভাবে গড়ে তোলার নেপথ্যেও ছিল তাঁর হাত।

কল্পনা কে, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর, চন্দ্রযান-৩, ইউআর রাও স্যাটেলাইট সেন্টার

করোনার মধ্যেও চন্দ্রযান-৩ অভিযান সংক্রান্ত কাজকর্মে লিপ্ত ছিলেন কল্পনা কে। পেশায় একজন ইঞ্জিনিয়ার। ভারতের হয়ে স্যাটেলাইট নির্মাণেই নিজের জীবন অতিবাহিত করে চলেছেন তিনি। চন্দ্রযান-২ এবং মঙ্গলযান অভিযানেও যুক্ত ছিলেন।

এম বনিতা, ডেপুটি ডিরেক্টর, ইউআর রাও স্যাটেলাইট সেন্টার

চন্দ্রযান-২ অভিযানের প্রজেক্ট ডিরেক্টর ছিলেন। ইলেক্ট্রনিক্স সিস্টেমস ইঞ্জিনিয়ার পেশায়। চন্দ্রাভিযানে নেতৃত্ব দেওয়া প্রথম ভারতীয় মহিলা এম বনিতা। চন্দ্রযান-২ অভিযান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে চন্দ্রযান-৩ অভিযানে কাজে লাগান। বাগান পরিচর্যা করতে পছন্দ করেন এম বনিতা।

এম শঙ্করন, ডিরেক্টর, ইউআর রাও স্যাটেলাইট সেন্টার

ISRO-তে বাকিদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় এম শঙ্করন। নোভেল পাওয়ার সিস্টেম এবং পাওয়ার স্যাটেলাইটে তৈরিতে অভিজ্ঞ তিনি। দীর্ঘ তিন দশক ধরে স্যাটেলাইট নির্মাণ করে চলেছেন। চন্দ্রযান-১, মঙ্গলযান এবং চন্দ্রযান-২ মহাকাশযানের গায়ে তাঁর স্বাক্ষর ছিল।  চন্দ্রযান-৩ মহাকাশযানের তাপমাত্রার ওঠাপড়া নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন তিনি। বিকল্প চাঁদের মাটি তৈরি করে, তার উপর চন্দ্রযান-৩ পরীক্ষার দায়িত্বেও ছিলেন। পদার্থবিদ্যায় স্নাতকোত্তর তিনি।  

ভি নারায়ণ, ডিরেক্টর, লিকুইড প্রোুপালসন সিস্টেমস সেন্টার

লিকুইড প্রোপালসন ইঞ্জিন বিশারদ ভি নারায়ণ। তাঁর নেতৃত্বে যে ইঞ্জিন তৈরি হয়েছে, তাতে ভর করেই চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩ মহাকাশযান। আইআইটি খড়্গপুরের প্রাক্তনী ভি নারায়ণ। ক্রায়োজেনির ইঞ্জিনের বিশেষজ্ঞও। ISRO এযাবৎ যত রকেট তৈরি করেছে, তার মধ্য়ে অধিকাংশই তাঁর ইঞ্জিন দ্বারা চালিত। লঞ্চ ভেহিকল মার্ক-৩, যা থেকে উৎক্ষেপিত হয় চন্দ্রযান-৩, তার ইঞ্জিনও তৈরি করেন।

বিএন রামকৃষ্ণণ, ডিরেক্টর, ISRO টেলিমিটরি ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়র্ক (ISTRAC)

চাঁদের চারিদিকে ভেসে বেড়াচ্ছে চন্দ্রযান-৩ মহাকাশযান। যে কম্যান্ডের উপর ভর করে তা সম্ভব হয়েছে, তার নেপথ্য নায়ক বিএন রামকৃষ্ণণ। ভারতের বৃহত্তম ডিশ অ্যান্টেনা, ৩২ মিটার ব্যাসযুক্ত ডিশ, যা বেঙ্গালুরুর বাইরে রয়েছে, তার মাধ্যমেই বিজ্ঞানীদের নির্দেশ পৌঁছচ্ছে চন্দ্রযান-৩ মহাকাশযান এবং ল্যান্ডার 'বিক্রমে'। অধোগমন থেকে অবতরণ, শেষ ২০ মিনিটও ISTRAC থেকেই পর্যবেক্ষণ করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?

ভিডিও

RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget