এক্সপ্লোর

Total Solar Eclipse 2026: দিনের বেলায় আবারও নেমে আসবে অন্ধকার, পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে, জানা গেল

Next Total Solar Eclipse:এখন থেকেই ওই বিশেষ দিনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।

নয়াদিল্লি: আমেরিকা, মেক্সিকো, কানাডা থেকে দর্শন মিলেছে। এবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার পালা ইউরোপের। মাঝে যদিও দু'বছরের প্রতীক্ষাপর্ব রয়েছে। তবে ২০২৬ সালে ইউরোপ থেকে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদ আবারও পুরোপুরি ঢাকা দিয়ে দেবে সূর্যকে। ফলে ইউরোপের বুকে দিনের বেলাতেই অন্ধকার নেমে আসবে। এখন থেকেই ওই বিশেষ দিনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। (Total Solar Eclipse 2026)

২০২৬ সালের ১২ অগাস্ট আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ রয়েছে। ওই দিন বুধবার পড়ছে। চাঁদের সামনে পুরোপুরি ঢেকে যাবে সূর্য। শুধুমাত্র পাতলা বলয়ের আকারে সূর্যালোক দেখা যেতে পারে। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন এবং রাশিয়ার কিছু জায়গা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ওই দিন। কখন, কোন সময় দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, তা কোথা থেকে দেখা হচ্ছে, তার উপর নির্ভর করছে। (Next Total Solar Eclipse)

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় পৃথিবীর উপর যে রেখা বরাবর চাঁদের ছায়া পড়ে, তাকে বলা হয় পূর্ণগ্রাসের পথ। ওই রেখা থেকেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের গোটা প্রক্রিয়া চাক্ষুষ করা সম্ভব হয়। এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, সেই অনুযায়ী, ২০২৬ সালের ১২ অগাস্ট ৯৬ মিনিটে পৃথিবীর বুকে ২৯৩ কিলোমিটার পথ অতিক্রম করবে চাঁদের ছায়া। রাশিয়ার উত্তর ভাগ হয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেনের দিকে এগোবে। ওই সময়ের মধ্যে ২ মিনিট ১৮ সেকেন্ড স্থায়ী হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। অর্থাৎ ওই ২ মিনিট ১৮ সেকেন্ডের জন্য পুরোপুরি সূর্যকে ঢেকে দেবে চাঁদ।

আরও পড়ুন: Gaia BH3 Black Hole: আকাশগঙ্গা ছায়াপথে নয়া কৃষ্ণগহ্বরের খোঁজ মিলল, পৃথিবীর খুব কাছে থেকেও লুকিয়ে ছিল এতদিন

এ বছরের শুরুতেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হয়েছে পৃথিবীর কিছু দেশ। গত ৮ এপ্রিল মেক্সিকো, আমেরিকা, কানাডা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। প্রায় ৪ মিনিট ২৭ সেকেন্ড স্থায়ী হয়েছেল ওই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA সেই বিশেষ মুহূর্তকে ক্যামেরাবন্দি  করে। পাশাপাশি, গ্রহণের সময় বায়ুমণ্ডলে কী প্রভাব পড়ছে, তা জানতে ওই সময়ে মহাকাশ থেকে নজরদারিও চালায় NASA. 

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ একটি গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলতে সেই বিশেষ মুহূর্তকে বোঝায়, যখন চাঁদ কার্যতই ঢেকে দেয় সূর্যকে। এমনিতে আকারে চাঁদের চেয়ে ৪০০ গুণ বড় সূর্য। কিন্তু পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যত, তার চেয়ে সূর্যের দূরত্ব ঢের বেশি। তাই চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝে অবস্থান করে, সূর্য কার্যত ঢেকে যায়। শুধু বলয়াকারে তার বাইরের আলোকমণ্ডলের পাতলা স্তরই চোখে পড়ে পৃথিবী থেকে।

 

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget