এক্সপ্লোর

Gaia BH3 Black Hole: আকাশগঙ্গা ছায়াপথে নয়া কৃষ্ণগহ্বরের খোঁজ মিলল, পৃথিবীর খুব কাছে থেকেও লুকিয়ে ছিল এতদিন

Science News: নয়া আবিষ্কৃত কৃষ্ণগহ্বরটির নাম রাখা হয়েছে Gaia BH3.

নয়াদিল্লি: মহাশূন্যের অনেক কিছুই যে এখনও অজানা, আবারও তার প্রমাণ মিলল। কারণ পৃথিবীর খুব কাছেই এবার একটি কৃষ্ণগহ্বরের সন্ধান মিলল।  আকাশগঙ্গা ছায়াপথে আবিষ্কৃত এখনও পর্যন্ত বৃহত্তম কৃষ্ণগহ্বর এটি। আয়তনে সূর্যের চেয়ে ৩৩ গুণ বেশি বড় বলে জানা গিয়েছে। একরকম ভাবে দুর্ঘটনাগশতই নয়া কৃষ্ণগহ্বরটির আবিষ্কার হল। (Gaia BH3 Black Hole)

নয়া আবিষ্কৃত কৃষ্ণগহ্বরটির নাম রাখা হয়েছে Gaia BH3. আকাশগঙ্গা ছায়াপথে Cygnus X-1 নামের আরও একটি বৃহদাকার কৃষ্ণগহ্বর রয়েছে। কিন্তু সেটি সূর্যের চেয়ে আয়তনে ২১ গুণ বড়। অর্থাৎ Gaia BH3-ই আকাশগঙ্গা ছায়াপথের বৃহত্তম কৃষ্ণগহ্বর। পৃথিবী থেকে ২০০০ আলোকবর্ষ দূরের Aquila নক্ষত্রপুঞ্জে অবস্থিত Gaia BH3. এটি পৃথিবীর দ্বিতীয় নিকটতম কৃষ্ণগহ্বর। ১৬ এপ্রিল Astronomy And Astrophysics জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে নয়া আবিষ্কারের কথা জানানো হয়েছে। (Science News)

বিজ্ঞানীরা জানিয়েছেন, একরকম দুর্ঘটনাবশতই নয়া কৃষ্ণগহ্বরটির সন্ধান মিলেছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির Gaia অভিযান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে গবেষণা চলছিল প্যারিসের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ (CNRS) অবজার্বেটরিতে। আকাশগঙ্গা ছায়াপথের মানচিত্র তৈরির কাজ করছিলেন এক জ্যোতির্বিজ্ঞানী, তাতেই Gaia BH3 কৃষ্ণগহ্বরটির সন্ধান মেলে।

আরও পড়ুন: China Rail Bus: না বসাতে হয় লাইন, না লাগে চালক, ট্রামের আদলে তৈরি চিনের 'রেল বাস' দেখেছেন?

গবেষণায় যুক্ত জ্যোতির্বিজ্ঞানী Pasquale Panuzzo জানিয়েছেন, পৃথিবীর কাছাকাছি এত বড় কৃষ্ণগহ্বর রয়েছে বলে কেউ কল্পনাও করতে পারেননি। জীবনে একবারই এমন আবিষ্কারের সুযোগ আসে বলে জানিয়েছেন তিনি। Gaia টেলিস্কোপের মাধ্যমে নক্ষত্রদের সঠিক অবস্থান জানা যায়, তা থেকে প্রাপ্ত তথ্য ঘাঁটতে গিয়ে একটি নক্ষত্রকে কিছু একটা মহাজাগতিক বস্তুকে প্রদক্ষিণ করতে দেখা যায়। পরে পৃথিবী থেকে আবারও টেলিস্কোপ তাক করে সন্ধান চালান বিজ্ঞানীরা, তাতেই কৃষ্ণগহ্বরটির অস্তিত্বে সিলমোহর পড়ে।

আয়ুকাল শেষ হওয়ার পর নক্ষত্রের ধ্বংসাবশেষ, অন্য মৃত নক্ষত্র, মৃত কৃষ্ণগহ্বর, গ্যাস, ধুলোর সংমিশ্রণে কৃষ্ণগহ্বর গড়ে ওঠে। এই কৃষ্ণগহ্বরের আকারেও তারতম্য রয়েছে। নাক্ষত্রিক কৃষ্ণগহ্বরগুলি আয়তনে সূর্যের চেয়ে কয়েক গুণ বড় হয়। তবে দৈত্যাকার যে কৃষ্ণগহ্বরগুলি হয়, তাদের এক একটির ভর সূর্যের চেয়ে কয়েক লক্ষ বা কয়েক কোটি গুন বেশি হয় সাধারণত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget