এক্সপ্লোর

Seamount Discovered: উচ্চতা বুর্জ খলিফার চেয়েও দ্বিগুণ, প্রশান্ত মহাসাগরের গর্ভে লুকিয়ে থাকা পর্বতের হদিশ মিলল

Science News: মহাসাগরের নীচে লুকিয়ে থাকা ওই পর্বতটির আকার শঙ্কুর মতো।

নয়াদিল্লি: যেমন তেমন ব্যাপার নয়, উচ্চতায় বুর্জ খলিফার প্রায় দ্বিগুণ। প্রশান্ত মহাসাগরের নীচে এবার নয়া পর্বতের হদিশ মিলল। গুয়াতেমালা উপকূলে, প্রশান্ত মহাসাগরের গর্ভে তলদেশের মাপজোক চলছিল। তাতেই ওই সুউচ্চ পর্বতের হদিশ পেয়েছেন গবেষকরা। এতদিন সমহাসাগরের তলদেশে সেটি লুকিয়ে ছিল। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ভূবিজ্ঞানীদের মধ্যে। (Seamount Discovered)

মহাসাগরের তলদেশ মাপজোকের সময়ই হদিশ মিলল লুকিয়ে থাকা পর্বতের

মেক্সিকোর দক্ষিণে, গুয়াতেমালা উপকূল অঞ্চলে, প্রশান্ত মহাসাগরের তলদেশে মাপজোক চলছিল। সেই সময় ৫ হাজার ২৫০ ফুট উঁচু ওই পর্বতের হদিশ মেলে। পৃথিবীর উচ্চতম নির্মাণ বুর্জ খলিফার চেয়ে এই পর্বত দ্বিগুণ উঁচু বলে জানা গিয়েছে। বিলুপ্তপ্রায় একটি আগ্নেয়গিরি থেকেই এই পর্বতটির সৃষ্টি বলে জানিয়েছেন গবেষকরা। এই আবিষ্কার নয়া হলেও, এমন একাধিক নজির রয়েছে বলে খবর। (Science News)

মহাসাগরের নীচে লুকিয়ে থাকা ওই পর্বতটির আকার শঙ্কুর মতো। আমেরিকার স্মিডট ওশান ইনস্টিটিউটের তরফে মহাসাগরের তলদেশ মাপার অভিযান চলছিল। সেই সময়ই ওই পর্বতটি আবিষ্কৃত হয়। ভারতীয় বংশোদ্ভূত জ্য়োতিকা ভিরমানি সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর। তিনি জানিয়েছেন, এতদিন নিজেকে লুকিয়ে রেখেছিল ওই পর্বত। এ থেকেই বোঝা যায়, পৃথিবীর কত কিছুই এখনও অজানা আমাদের। আগামী দিনে এই আবিষ্কার গবেষণার কাজে সহায়ক হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: Mars Mission Paused: পৃথিবীর আকাশে হঠাৎ অদৃশ্য মঙ্গল, লালগ্রহের মাটিতে অভিযানে আপাতত বিরতি NASA-র

আমেরিকার স্মিডট ওশান ইনস্টিটিউট জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের বুকে প্রায় ১৪ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে মহাসাগরের নীচে অবস্থান পর্বতটির। গুয়াতেমালা উপকূল থেকে পর্বতটির দূরত্ব মেরেকেটে ১৫৬ কিলোমিটার। কস্টারিকা থেকে ইস্ট পেসিফিক রাইস, ছয়টি টেকটোনিক পাতের সংযোগ স্থল পর্যন্ত মাপজোক চলছিল। সেই সময় মাল্টিবিম সোনার ম্যাপিংয়ে পর্বতটির হদিশ মেলে।  

ভারতীয় তরুণীর নেতৃত্বে গবেষণা চালাতে গিয়ে মহাসাগরের নীচে পর্বতের হদিশ মিলল

এই আবিষ্কার আগামী দিনে সমুদ্র এবং ভূবিজ্ঞান সংক্রান্ত গবেষণার কাজে সহায়ক হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই পর্বতকে ঘিরে প্রবাল-সহ সামুদ্রিক প্রাণীদের পৃথক বাস্তুতন্ত্র গড়ে উঠেছে। জ্যোতিকা জানিয়েছেন, সাগর-মহাসাগরের নীচে এখনও ১ লক্ষের বেশি পর্বত লুকিয়ে রয়েছে। বিভিন্ন স্যাটলাট থেকে প্রাপ্ত তথ্য অন্তত তেমনই জানান দিয়েছে। প্রযুক্তির দৌলতে এমনটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget