এক্সপ্লোর

অভিজাত, সুন্দর, ভরপুর মজা— অপেক্ষায় ব্যাঙ্কক

তাইল্যান্ডের অন্যতম বড় ও উন্নত শহর হল ব্যাঙ্কক। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক ভিড় করেন এই শহরে। তবে, আধুনিকতার পাশাপাশি আজও ব্যাঙ্কক নিজস্ব ঐতিহ্য ও শতাব্দীপ্রাচীন ঐতিহাসিক স্থাপত্য বজায় রেখেছে।

আপনি এমন কোনও ভ্রমণে যেতে চাইছেন, যা ভিন্ন হবে এবং একইভাবে পকেটের ওপর বেশি চাপ ফেলবে না—তাহলে ব্যাঙ্ককই হল আপনার আদর্শ গন্তব্য। তবে কম খরচ হলেও, বিলাসবহুলতার সঙ্গে আপস করতে হবে না আপনাকে।

BANGKOK-1

ব্যাঙ্ককের মন্দির ও সংস্কৃতির সঙ্গে ভারতের অনেকটাই মিল রয়েছে। এমনকী, এখানকার খাবারদাবারও ভারতীয়দের পছন্দ অনুসারে রাখা হয়েছে। কারণ, এখানে আগত পর্যটকদের একটা বড় অংশ ভারত থেকে আসেন।

ব্যাঙ্ককে গিয়ে কী কী করবেন, কোথায় থাকবেন, সেখানে কী কী দেখার জায়গা রয়েছে, তার একটা ছোট্ট তালিকা নীচে দেওয়া হল। ব্যাঙ্কক ভ্রমণ পুরোমাত্রায় উপভোগ করুন। এতে বিশ্বস্ত পরিষেবা প্রদানকারীদের কথা উল্লেখ করা হয়েছে। যাত্রা সহজ করতে রয়েছে কলকাতা থেকে উড়ান! ব্যাঙ্কক আর কলকাতা- মহাদেশের দুটি মহানগর সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে।

সাইক্লিং ট্যুর ব্যাঙ্কক ট্রেইল্স-

BANGKOK-2

ব্যাঙ্ককে একাধিক গোপন রাস্তা রয়েছে। কোথাও ঘন জঙ্গল, তো কোথাও খালের ধার দিয়ে চলে গিয়েছে সেই রাস্তা। সেখান দিয়ে সাইক্লিং করে রোমাঞ্চকর অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন।

আয়ুত্থায়া সাইটসিং ও ব্যাঙ্কক ক্রুজ-

BANGKOK-3

আপনি যদি তাই, চিনা, ইতালীয় ও ভিক্টোরিয়ান ঘরানার স্থাপত্য দর্শন করতে চান, তাহলে সেই ট্যুর শুরু হয় সকাল ৭টা নাগাদ। দেখতে পাবেন বাং পা-ইন সামার প্যালেস, আয়ুত্থায়া। এছাড়া, শহরের বহু প্রাচীন মন্দির ও তার ধ্বংসাবশেষও দেখতে পাবেন। পাশাপাশি, ওয়াত মাহা তাত ও ওয়াত না ফ্রা মানের চোখ-ধাঁধানো দর্শনীয় স্থানগুলির দেখা মিলবে।

চায়না টাউন-

BANGKOK-4

ব্যাঙ্কক গেলে খানাপিনার জন্য আপনাকে তো চায়না টাউন যেতেই হবে। শহরের সেরা খাবার অত্যন্ত সুলভ দামে এখানেই পাওয়া যায়। পাখির বাসার স্যুপ থেকে শুরু করে পিকিং ডাক ও রোস্টেড চেস্টনাট— এমন সবকিছুই পাবেন এখানে যা আপনার জিহ্বাকে নতুন স্বাদের মাত্রা এনে দেবে।

তাই ম্যাসাজ-

BANGKOK-5

দেশে তো বহু জায়গায় তাই ম্যাসাজ হয়। কিন্তু, এই বিশেষ ম্যাসাজের জন্ম যেখানে, সেখানে গিয়ে ম্যাসাজ না নিলে খামতি থেকেই যাবে।

ব্যাঙ্ককের স্ট্রিট ফুড-

BANGKOK-6

ব্যাঙ্ককের প্রত্যেক জনবহুল রাস্তার ধারে আপনি ফুড স্টল পাবেন। পর্যটক থেকে স্থানীয়রা—সকলেই সেখান থেকে খান। দামও অত্যন্ত কম। প্যাড তাই-এর নাম সকলেই শুনেছেন। কিন্তু, এই বিশেষ পদ ছাড়াও আরও হরেক কিসমের খাবার এখানে পাওয়া যায়। যেমন—সম ট্যাম (পেঁপের স্যালাড) থেকে শুরু করে স্ক্যুইড—সবকিছুই তৈরি হবে আপনার সামনেই।

ব্যাঙ্ককের নাইটলাইফ-

BANGKOK-7

নাইটলাইফের জন্য বিখ্যাত ব্যাঙ্কক। এখানে রয়েছে আকর্ষণীয় নাইট ক্লাব, দারুন রুফটপ বার, হিপ ককটেল বার এবং আরও অনেক কিছু।

ওয়াত অরুণ (টেম্পল অব ডন)-

BANGKOK-8

ব্যাঙ্ককের অন্যতম সেরা দর্শনীয় স্থান হল ওয়াত অরুণ বা সূর্যোদয়ের মন্দির। চাও ফ্রায়া নদীর পশ্চিম পাড়ে এই বৌদ্ধ মন্দিরটি রয়েছে। এটি তাইল্যান্ডের অন্যতম সুন্দর মন্দির। শুধু তাই নয়, ছবি তোলার নিরিখে দেশের দ্রষ্টব্য স্থানগুলির তালিকায় এক নম্বরে রয়েছে এই মন্দির। তাই ব্যাঙ্কক সফরে এলে এই ওয়াত (মন্দির) দর্শন করতেই হবে।

গ্র্যান্ড প্যালেস-

BANGKOK-9

ব্যাঙ্ককের একেবারে কেন্দ্রে চাও ফ্রায়া নদীর পাড়ে অবস্থিত এই গ্র্যান্ড প্যালেস। প্রতিবছর এই প্যালেস দর্শন করতে আসেন লক্ষ লক্ষ পর্যটক। তাই ও ইউরোপীয় স্থাপত্যের মেলবন্ধনে তৈরি এই প্যালেস সিয়ামের রাজপরিবারের বাসস্থান ছিল।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget