এক্সপ্লোর

Andrew Symonds: ভাঙন রুখে ঝোড়ো সেঞ্চুরি, আক্রমদের পিটিয়ে বিশ্বকাপে সেদিন পাক বধের নায়ক ছিলেন সাইমন্ডস

Andrew Symonds Demise: প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস। বিশ্ব ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্য়াটারদের মধ্যে অন্যতম ছিলেন। আন্তর্জাতিক কেরিয়ারে একাধিক দুর্ধর্ষ ইনিংস উপহার দিয়েছেন।

কুইন্সল্য়ান্ড: এমনটা হবে, কেই বা ভেবেছিল! কিছুদিন আগেই নিজের জাতীয় দলের বন্ধুকে হারিয়েছিলেন। সেই নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে আবেগপ্রবণও হয়ে গিয়েছিলেন। তখন কে জানত যে তাঁর নিজের সঙ্গেই এমন নিষ্ঠুর খেলা খেলবে জীবন। ৪৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস। বিশ্ব ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্য়াটারদের মধ্যে অন্যতম ছিলেন। আন্তর্জাতিক কেরিয়ারে একাধিক দুর্ধর্ষ ইনিংস উপহার দিয়েছেন। আজকের ওস্তাদের মার সিরিজে আমাদের প্রতিবেদন ২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অ্যান্ড্রু সাইমন্ডসের অপরাজিত ১৪৩ রানের ইনিংসটি নিয়েই --

সাইমন্ডসের ব্য়াটিং তাণ্ডবেই ২০০৩ বিশ্বকাপে অজি শাসন শুরু

২০০৩ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারদের নিয়ে গড়া বোলিং ইউনিটের বিপক্ষে ১২৫ বলে ১৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন অ্যান্ড্রু সাইমন্ডস। জোহানেসবার্গের পিচ বরাবরই বোলারদের স্বর্গরাজ্য। তার ওপর প্রতিপক্ষ দলে তাবড় তাবড় পেস তারকা। কিংবদন্তী আক্রম থেকে ওয়াকার তো ছিলেনই, ছিলেন বুলেট গতিতে ব্যাটারদের সামনে ত্রাস হয়ে ওঠা শোয়েব আখতারও। সেদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক ওয়াকার। সিদ্ধান্তটা ভুল ছিল না, তার প্রমাণ মিলেছিল স্কোরবোর্ড দেখাচ্ছিল যে ৮৬ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট খুঁইয়ে বসেছিল অজিরা। আক্রমের সুইয়ের সামনে মাথা নত করে ফিরে গেলেন হেডেন, মার্টিনরা। 

লড়াই শুরু সাইমন্ডসের

মিডল অর্ডারে পন্টিংকে নিয়ে স্কোরবাের্ড এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিলেন অজি অলরাউন্ডার। ৬ নম্বরে ব্যাট করতে এসেছিলেন। যখন পন্টিং আউট হন ৫৩ রান করে তখন সাইমন্ডসের স্কোর ৫০ বলে ৩৪। তবে হাল ছেড়ে দেওয়ার বান্দা তিনি কোনওদিনই নন। তাই মারকুটে খেলার পন্থা বেছে নেন। আর সেখানেই তালগোল পাকিয়ে যায় পাক বোলিং শিবিরের। ব্র্যাড হগ ও ইয়ান হার্ভেকে নিয়ে দলের স্কোর তিনশোর গণ্ডি পার করে দিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। 

কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস

১২৫ বলে ১৪৩ রানের অপরাজিত ইনিংস। ১৮টি বাউন্ডারি ও ২টো ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন সাইমন্ডস। ৩১০ রান সেদিন বোর্ডে তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২২৮ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৮টি একদিনের ম্য়াচ খেলেছেন। হাঁকিয়েছেন ৬টি শতরান। কিন্তু সাদা বলের ক্রিকেটে কেরিয়ারের সেরা ইনিংস বোধহয় সেদিনই খেলেছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেটের ''ব্যাড বয়'' সাইমন্ডস।

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget