এক্সপ্লোর

Kolkata League: ৪ মিনিটের ব্যবধানে ৪ গোল, কলকাতা লিগে অনন্য রেকর্ড দীপেশ মুর্মুর

Kolkata League 2023: প্রথম ডিভিশন কলকাতা লিগের ইতিহাসে এমনটা এর আগে কখনও হয়নি। ১৮৯৮ সাল থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট।

কলকাতা: ময়দানে নতুন রেকর্ড। ইউনাইটেড স্পোর্টসের ছেলে দীপেশ মুর্মু এক অনন্য রেকর্ড। গতকাল অর্থাৎ ২৫ জুলাই কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। ৫ মিনিটে ৪টি গোল করলেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে একদম শেষের দিকে ৪টি গোল করেন টানা দীপেশ। তিনি ৮৬, ৮৭, ৮৯ ও ৯০ মিনিটের মাথায় গোল করেন। ম্যাচে ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে ৮-০ ব্যবধানে শেষে জয় ছিনিয়ে নেয় ইউনাইটেড স্পোর্টস। দীপেশ ছাড়াও গোল পান আর থাঙ্গা, তারক, সুব্রত ও সুজল মুণ্ডা। 

প্রথম ডিভিশন কলকাতা লিগের ইতিহাসে এমনটা এর আগে কখনও হয়নি। ১৮৯৮ সাল থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। ১২৫ বছর অতিক্রান্ত করলেও এমন রেকর্ড গতকাল পর্যন্ত হয়নি। সবচেয়ে ন্যূনতম সময়ের ব্যবধানে সর্বাধিক ৪ গোল বলাই যায়। দীপেশের সঙ্গে সঙ্গে ইউনাইটেডও দলগতভাবে একই রেকর্ড গড়ল। তবে ন্যূনতম সময়ের মধ্যে ৩ গোল করার দলগত রেকর্ডকে ছুঁতে পারল না ইউনাইটেড, যেটি মহামেডান গড়েছিল ১৯৫৭ সালে।

নতুন ক্লাবে লক্ষ্যস্থির কামিংসের

নতুন মরসুম শুরুর আগে ঢেলে দল সাজিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। দলে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা জেসন কামিংস। কাতার বিশ্বকাপে দলের অংশ ছিলেন এই তারকা স্ট্রাইকার। ২০১৩-২৪ মরসুমের জন্য দলে যোগ দিয়েছেন কামিংস। নতুন মরসুমে ডার্বি খেলার জন্য মুখিয়ে আছেন এই অজি তারকা। এমনকী তিনি বড় ম্যাচের প্লেয়ার, এমন দাবিও করেছেন কামিংস।

গতকাল ছিল মোহনবাগান সুপারজায়ন্টসের জার্সি উন্মোচন। আর সেখানেই উপস্থিত হয়ে আসন্ন মরসুম, নতুন ক্লাব নিয়ে কথা বলেন কামিংস। দু’দিন আগেই কলকাতায় পা রেখেছেন অস্ট্রেলীয় তারকা। ভোররাতে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে প্রচুর মোহনবাগান সমর্থক হাজির ছিলেন। এই দৃশ্য দেখে রীতিমতো উজ্জীবিত কামিংস বলছেন, সবুজ-মেরুন জার্সি গায়ে প্রচুর গোল করতে চান তিনি। মঙ্গলবার কলকাতায় মোহনবাগান এসজি-র নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের তিনি বলেন, ''প্রতি ম্যাচেই জেতার চেষ্টা করব। যথাসম্ভব বেশি গোল করব। স্ট্রাইকার হিসেবে গোল করা আমার খুবই পছন্দের কাজ। এখানেও প্রচুর গোল করতে চাই আমি। কলকাতা ডার্বিতে খেলার অপেক্ষায় রয়েছি। শুনেছি, এখানে এটাই সবচেয়ে বড় ম্যাচ। সমর্থকেরা ক্লাবের জন্য পাগল। আমি অবশ্যই ভাল কিছু করার চেষ্টা করব এবং প্রচুর গোলও করতে হবে আমাকে। (কলকাতায় এসে) আমি খুবই রোমাঞ্চিত।''

 

 

 

 

সেরা শিরোনাম

Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
India vs Pakistan: নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget