এক্সপ্লোর

নবম উইকেটের পতন, হারের মুখে ভারত

রাঁচি: অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠে ভারতের অপরাজিত রেকর্ড খোয়া যাওয়ার মুখে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে ২৬১ রানের টার্গেট তাড়া করতে গিয়ে হারের মুখে ভারত। ২০৭ রানে ৯ উইকেট পড়ে গিয়েছে। প্রতিষ্ঠিত সব ব্যাটসম্যানই ফিরে গিয়েছেন। এখনও বাকি ৫৪ রান। হাতে মাত্র এক উইকেট। ফলে ভারতের কাজ খুব কঠিন। এদিন ভারতের ইনিংসের শুরুটা ভাল হয়নি। ১১ রান করেই আউট হয়ে যান রোহিত শর্মা। তবে কোহলি (৪৫) ও অজিঙ্ক রাহানে (৫৭) দলকে ভরসা দেন। কিন্তু তাঁরা ফিরে যাওয়ার পরেই ভারতের ব্যাটিং লাইনআপে ধস নামে। ধোনি (১১) ঘরের মাঠে ব্যর্থ হন। এই মুহূর্তে ক্রিজে আছেন ধবল কুলকার্নি (১) ও উমেশ যাদব (১)। ভারতের রান এখন ৯ উইকেটে ২০৯। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৬০ রান করেছে নিউজিল্যান্ড। শুরুটা যেভাবে করেছিলেন মার্টিন গাপটিল (৭২) ও টম লাথাম (৩৯) তাতে বড় রান উঠবে বলেই মনে হচ্ছিল। প্রথম উইকেট পড়ে ৯৬ রানে। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের (৪১) সঙ্গে মিলে ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন গাপটিল। কিন্তু রস টেলর (৩৫) রান আউট হয়ে যাওয়ার পরেই ধস নামে কিউয়ি ব্যাটিং লাইনআপে। মিডল অর্ডারের কোনও ব্যাটসম্যানই রান করতে পারেননি। ভারতের বোলারদের মধ্যে অমিত মিশ্র জোড়া উইকেট নিয়েছেন। উমেশ যাদব, ধবল কুলকার্নি, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর পটেল একটি করে উইকেট নেন।

সেরা শিরোনাম

Asian Games 2026 : বাংলাদেশকে ১০ গোলে দুরমুশ করল ভারত, সেমিফাইনালে লড়াই চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে
বাংলাদেশকে ১০ গোলে দুরমুশ করল ভারত, সেমিফাইনালে লড়াই চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে
Vozinha: 'শান্তি হারিয়েছি, সুযোগ থাকলে আগের জীবনটাই বেছে নিতাম', বলছেন বিশ্বকাপের চমক ভোজিনহা
'শান্তি হারিয়েছি, সুযোগ থাকলে আগের জীবনটাই বেছে নিতাম', বলছেন বিশ্বকাপের চমক ভোজিনহা
Asian Games 2026: বৃষ্টি কাঁটা সামলে এশিয়ান গেমসে একদিনে ৮ পদক জিতল ভারত, জ্যাভলিনে জোড়া সাফল্য
বৃষ্টি কাঁটা সামলে এশিয়ান গেমসে একদিনে ৮ পদক জিতল ভারত, জ্যাভলিনে জোড়া সাফল্য
Bengal Cricket Exclusive: রঞ্জির আগে প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটি যাচ্ছে বাংলা, অধিনায়ক সুদীপ, দলে পোড়েল
রঞ্জির আগে প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটি যাচ্ছে বাংলা, অধিনায়ক সুদীপ, দলে পোড়েল

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget