এক্সপ্লোর

Atk Mohunbagan: আবাহনীর বিরুদ্ধে আত্মবিশ্বাসী, তবে প্রতিপক্ষকে সমীহ করছেন ফেরান্দো

Atk Mohunbagan: আইএসএলের মাঝপথে কোচ হয়ে এসেছিলেন। দলকে টেনে তুলেছেন খাদের কিনারা থেকে। এএফসি কাপের প্রাথমিক পর্বের দ্বিতীয় প্লে অফ ম্যাচে হুয়ান ফেরান্দোর কোচিংয়েই খেলতে নামছে এটিকে মোহনবাগান।

কলকাতা: এক সপ্তাহ আগেই তাঁর দল শ্রীলঙ্কার সেরা ফুটবল খেলিয়ে ক্লাবকে পাঁচ গোলে চূর্ণ করেছে বলে মঙ্গলবার এএফসি (AFC) কাপের প্রাথমিক পর্বের দ্বিতীয় প্লে অফ ম্যাচে অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে নামতে নারাজ এটিকে মোহনবাগানের (Atk Mohunbagan) স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। ঢাকা আবাহনী লিমিটেড যে ভাল দল, তা স্বীকার করে নিয়ে তিনি জানিয়ে দিলেন, তাদের এই ম্যাচে আরও ভাল খেলতে হবে এবং মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে যে দল জিতবে, তারাই গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ঢাকা আবাহনীর বিরুদ্ধে মাঠে দল নামানোর আগে সোমবার বিকেলে কলকাতায় সাংবাদিকদের কী বললেন তিনি, তা জেনে নেওয়া যাক।  

কালকের ম্যাচ নিয়ে আপনার ভাবনা-চিন্তা কী?

প্রতিপক্ষকে সমীহ করতে হবে। প্লে অফ ম্যাচ এটা। ৯০ মিনিটেই নিষ্পত্তি করতে হবে। ওদের গত সপ্তাহের ম্যাচে খেলতে হয়নি। তাই ওরা আমাদের চেয়ে বেশি তরতাজা হয়ে খেলতে নামবে। তাই আমাদের পক্ষে ম্যাচটা কঠিন হবে। এই ম্যাচে জিতলে তবেই গ্রুপ পর্বে উঠতে পারব। সে দিক থেকে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ।

আপনার দল আবাহনীর চেয়ে অনেক বেশি দিন ধরে এই একই কম্বিনেশন নিয়ে খেলছে। এটা কি আপনাদের পক্ষে বাড়তি সুবিধা হয়ে উঠতে পারে?

সত্যি বলতে, এটা সম্পুর্ণ অন্য রকম একটা ম্যাচ। এখানে ৯০ মিনিটের খেলা, একটাই ম্যাচে ফয়সালা। এটা আন্তর্জাতিক মঞ্চ, প্রতি দলই সেরাটা দিতে চাইবে। এখানে প্রস্তুতিটা যেমন গুরুত্বপূর্ণ। তেমনই খেলোয়াড়দের মানসিকতাও গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে খেলতে পেরে আমি খুশি। এখানে সমর্থকেরা থাকবেন। এটা আমাদের পক্ষে খুবই ভাল।

গত ম্যাচে শ্রীলঙ্কার ব্লু স্টারের বিরুদ্ধে পাঁচ গোলে জয়টা কি আবাহনীর বিরুদ্ধে আপনাদের মানসিক ভাবে অনেকটা এগিয়ে রাখবে?

এই উত্তরটা প্রায় একই রকম হবে। ৫-০ হোক বা ৪-০, জয়টা জয়ই। নক আউট পর্বে এগোতে গেলে জয় পেতেই হবে। গত ম্যাচে খুবই স্বাভাবিক ঘটনা ঘটেছে। বিপক্ষ দু’গোলে পিছিয়ে থাকলে ওরা তা শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে এবং নিজেদের এলাকায় জায়গা তৈরি করে দেয়। কিন্তু মনে রাখবেন, (গত ম্যাচে) ওঠা-নামার সময় আমাদেরও কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। আমাদের এই ম্যাচের বিপক্ষ কিন্তু ওঠা-নামায় বেশ ভাল। ভাল খেলোয়াড়ও আছে ওদের। যেমন, (রাফায়েল) অগুস্তো ভারতে খেলে গিয়েছে। (ড্যানিয়েল) কলিন্দ্রেও জায়গা তৈরি করে নিতে পারদর্শী। নিয়ন্ত্রণও ভাল ওদের। কাল এই ছোটখাটো ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।                                                                                                                                                  ----- তথ্য সংগ্রহ আইএসএল মিডিয়া

সেরা শিরোনাম

Glenn Philips Record: ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস
ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস
NZ vs IND Live: নিকোলস-ফিলিপ্সের শতরানে জবাবে রাহুল-যশস্বীর শতরানের পার্টনারশিপ, দ্বিতীয় দিনশেষে ভাল জায়গায় ভারত
নিকোলস-ফিলিপ্সের শতরানে জবাবে রাহুল-যশস্বীর শতরানের পার্টনারশিপ, দ্বিতীয় দিনশেষে ভাল জায়গায় ভারত
NZ vs IND: কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
PAK vs SL: ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান

ভিডিও

Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget