এক্সপ্লোর

ABP Exclusive: খোলস ছেড়ে বেরতে হবে ভারতের ওপেনারদের, বলছেন প্রাক্তন নির্বাচক

BCCI: টি-টোয়েন্টি হোক বা ওয়ান ডে, সম্প্রতি প্রশ্ন উঠেছে ভারতীয় ওপেনারদের (Indian Cricket Team) মন্থর ব্যাটিং নিয়ে।

সন্দীপ সরকার, কলকাতা: টি-টোয়েন্টি হোক বা ওয়ান ডে, সম্প্রতি প্রশ্ন উঠেছে ভারতীয় ওপেনারদের (Indian Cricket Team) মন্থর ব্যাটিং নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লে-র ৬ ওভারে গড়ে ৪০ রান করেও তুলতে পারেননি ভারতীয় ওপেনাররা। ওয়ান ডে-তেও প্রথম দশ ওভারের পাওয়ার প্লে -তে ফিল্ডিংয়ের বিধিনিষেধের সুযোগ নিতে ব্যর্থ হচ্ছেন ভারতীয় ওপেনারেরা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দল যেখানে এগিয়ে গিয়েছে অনেকটাই।

দরজায় কড়া নাড়ছে ওয়ান ডে বিশ্বকাপ। আগামী বছর যে টুর্নামেন্ট হবে ভারতে। জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার তথা প্রাক্তন নির্বাচক সাবা করিমের মনে হচ্ছে, এবার খোলস ছেড়ে বেরনোর সময় হয়েছে ভারতীয় ওপেনারদের।

নিউজিল্যান্ড সিরিজের পরই ভারতীয় দল যাচ্ছে বাংলাদেশের। সেখানে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবেন রোহিত শর্মারা। তারপর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ভারত-বাংলাদেশ ওয়ান ডে ও টেস্ট সিরিজ সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। বিশেষজ্ঞ হিসাবে ধারাভাষ্যকারের কাজ করবেন সাবা করিম (Saba Karim)। তার আগে এবিপি লাইভকে প্রাক্তন উইকেটকিপার বললেন, 'এবার ওয়ান ডে ক্রিকেটে ভারতের দুই ওপেনার, রোহিত শর্মা ও শিখর ধবনের মধ্যে কোনও একজনকে ঝোড়ো ইনিংস খেলতে হবে। শুধু পাওয়ার প্লে নয়, ১১ থেকে ২০ ওভারে মধ্যে ঝোড়ো ব্যাটিং প্রয়োজন। ফিল্ডিংয়ের বিধিনিষেধের সম্পূর্ণ সুযোগ নিতে হবে। অন্য দলগুলি এখানেই এগিয়ে যাচ্ছে।'

জাতীয় দলে সুযোগ পেয়েছেন। আর সুযোগ পেয়েই নজর কেড়ে নিয়েছেন শাহবাজ আমেদ (Shahbaz Ahmed)। বাংলার অলরাউন্ডারকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলেও জায়গা করে নিয়েছেন শাহবাজ। আগামী বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ICC ODI World Cup)। সেই দলে কি সুযোগ পাবেন বাংলার ক্রিকেটার?

আরও পড়ুন: পেনাল্টি রুখে দিলেও মেসির কাছে বাজি হারলেন পোল্যান্ডের গোলকিপার

আশাবাদী সাবা করিম (Saba Karim)। জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার তথা প্রাক্তন জাতীয় নির্বাচকের মতে, ওয়ান ডে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন শাহবাজ। ভারত-বাংলাদেশ ওয়ান ডে ও টেস্ট সিরিজ সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। বিশেষজ্ঞ হিসাবে ধারাভাষ্যকারের কাজ করবেন সাবা। তার আগে এবিপি লাইভকে প্রাক্তন উইকেটকিপার বললেন, 'বিশ্বকাপের দলে সুযোগ পেতেই পারে শাহবাজ। অলরাউন্ডার হিসাবে হার্দিক পাণ্ড্য থাকবেই। তবে হার্দিক পেসার অলরাউন্ডার। সেখানে শাহবাজ ব্যাটিং অলরাউন্ডার। শাহবাজ যেটুকু সুযোগ পেয়েছে, পারফর্ম করছে। আইপিএলেও যখনই যখনই সুযোগ পেয়েছে, নজর কেড়ে নিয়েছে। আমার মনে হয় উপমহাদেশের পরিবেশে কার্যকরী ভূমিকা নিতে পারে শাহবাজ। ভারতের বিশ্বকাপের দলে শাহবাজকে দেখলে ভাল লাগবে। অবাক হব না।'

আরও পড়ুন: ফের অঘটন, ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল তিউনিশিয়া

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান

ভিডিও

Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget