এক্সপ্লোর

ABP Exclusive: দ্রাবিড়-রহস্য! শেষ ম্যাচে রোহিতদের ড্রেসিংরুমে দেখা যাবে হেডস্যারকে?

Ind vs SL Exclusive: রোহিত শর্মাদের সাফল্যের পরের ২৪ ঘণ্টা সবচেয়ে বেশি করে চর্চা চলল যাঁকে নিয়ে, তিনি ম্যাচের সেরা কুলদীপ যাদব বা চাপের মুখে দুরন্ত ইনিংস খেলা কে এল রাহুল নন। তিনি রাহুল দ্রাবিড়।

সন্দীপ সরকার, কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ভারত। তবে রোহিত শর্মাদের সাফল্যের পরের ২৪ ঘণ্টা সবচেয়ে বেশি করে চর্চা চলল যাঁকে নিয়ে, তিনি ম্যাচের সেরা কুলদীপ যাদব বা চাপের মুখে দুরন্ত ইনিংস খেলা কে এল রাহুল নন। তিনি রাহুল দ্রাবিড়। ভারতের হেডকোচ। যিনি দলের সঙ্গে তিরুঅনন্তপুরম যাননি। বরং শুক্রবার ভোররাতের বিমান ধরে ফিরে গিয়েছেন বেঙ্গালুরুতে। নিজের বাড়িতে।

তিরুঅনন্তপুরমে রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তিন ম্য়াচের সিরিজ ২-০ এগিয়ে রয়েছে ভারত। তৃতীয় ম্যাচ কার্যত নিয়মরক্ষার। যে ম্যাচে দ্রাবিড় না-ও থাকতে পারেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, দ্রাবিড় তিরুঅনন্তপুরমে যাবেন না। তাঁর পরিবর্তে জাতীয় দলের কোচ হিসাবে থাকবেন ভি ভি এস লক্ষ্মণ। যিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান।

কিন্তু দ্রাবিড় বেঙ্গালুরু ফিরলেন কেন?

বুধবার, ইডেন ম্যাচের আগের দিন রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন দ্রাবিড়। সেদিনই ছিল তাঁর জন্মদিন। রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন রোহিত-বিরাট কোহলিদের হেডস্যার। যে খবর প্রথম প্রকাশিত হয়েছিল এবিপি লাইভে। যে খবর প্রকাশিত হতেই হইচই পড়ে যায়। দ্রাবিড়ের উচ্চরক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিল। সিএবি কর্তাদের জানিয়ে তড়িঘড়ি কিছু জরুরি ওষুধের ব্যবস্থা করা হয়। এমনকী, দ্রাবিড়ের আচমকা অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে সেদিন রাতে বাইপাসের ধারে ভারতের টিমহোটেলে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যিনি বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ করে এনেছিলেন। 

শুক্রবার বেলার বিমানে তিরুঅনন্তপুরম উড়ে গিয়েছেন ভারত ও শ্রীলঙ্কা, দুই দলের ক্রিকেটারেরাই। কিন্তু দ্রাবিড় তার অনেক আগে শহর ছাড়েন। সূত্রের খবর, ভোর ৪.১৫ মিনিটের ইন্ডিগোর বিমান ধরে বেঙ্গালুরু ফিরে যান তিনি। নিজের বাড়িতে।

তবে দ্রাবিড়কে নিয়ে আরও ধোঁয়াশা তৈরি করেছে ভারতীয় বোর্ডের অবস্থান। কারণ, স্পষ্ট করে দ্রাবিড়কে নিয়ে কিছু বলা হচ্ছে না। টিম ম্যানেজমেন্টের অন্যতম এক সদস্যের সঙ্গে যোগাযোগ করায় তিনি এবিপি লাইভকে বললেন, 'দ্রাবিড় তিরুঅনন্তপুরমে তৃতীয় ম্যাচে থাকবেন।' এর বাইরে আর কোনও মন্তব্যে নারাজ তিনি।

শেষ পর্যন্ত দ্রাবিড়কে শেষ ম্যাচে দেখা যায় কি না, তা সময় বলবে। ভারতের ক্রিকেটপ্রেমীরা এখন প্রার্থনা করছেন, 'দ্য ওয়াল' যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

আরও পড়ুন: ভূমিপুত্রদের পুরস্কার, অমিত ও নিলমকে ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা ওড়িশার মুখ্যমন্ত্রীর

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget