এক্সপ্লোর

IND vs PAK T20 WC: মরুদেশে আতঙ্ক? ভারত-পাক ম্যাচের আগে আশ্বস্ত করছেন ঋদ্ধিমান

T20 WC: রবিবার খাতায় কলমে ভারতের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। যদিও এই ম্যাচে শাহিন আফ্রিদি-হাসান আলি-হ্যারিস রউফদের পাশাপাশি ভারতকে লড়াই করতে হবে এক অদৃশ্য প্রতিপক্ষের বিরুদ্ধেও।

কলকাতা: রবিবার খাতায় কলমে ভারতের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। যদিও এই ম্যাচে শাহিন আফ্রিদি-হাসান আলি-হ্যারিস রউফদের পাশাপাশি ভারতকে লড়াই করতে হবে এক অদৃশ্য প্রতিপক্ষের বিরুদ্ধেও। যা নিয়ে রীতিমতো আতঙ্ক তৈরি হতে শুরু করেছে কোনও কোনও মহলে।

কে সেই ভীষণ প্রতিপক্ষ?

শিশির। সূর্যাস্তের পরই যা নিঃশব্দে ঝরে পড়ে। আর ম্যাচে গড়ে দেয় ফারাক। কীভাবে? শিশির পড়া মানেই বল বারবার ভিজে যাবে। বোলাররা বল গ্রিপ করতে গিয়ে সমস্যায় পড়বেন। সুবিধা পেয়ে যাবেন ব্যাটাররা। পাশাপাশি পিচের চরিত্রেও রদবদল ঘটবে। শিশিরে পিচ ভিজে গেলে বল পড়ে দ্রুত ব্যাটে আসবে। তাতে সুবিধা হবে ব্যাটিং টিমের।

সদ্যসমাপ্ত আইপিএলের দ্বিতীয় পর্বে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। মরুদেশে ৭ ম্যাচের মধ্যে ৫টি জিতে চলে গিয়েছিল প্লে অফে। ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হারলেও সকলের সমীহ আদায় করে নিয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। সেই কেকেআরের জয়ের ফর্মুলা ছিল সহজ-সরল। প্রথমে ফিল্ডিং করে প্রতিপক্ষকে কম রানে আটকে রাখো। আর দ্বিতীয়ার্ধে যখন শিশিরে বল কিছুটা ভিজে যাবে আর বিপাকে পড়বেন প্রতিপক্ষ বোলাররা, তখন জয়ের রান তুলে দাও।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কতটা প্রভাব ফেলবে শিশির? টস জেতা মানেই কি ম্যাচ জয়ের সামিল? প্রথমে ফিল্ডিং করে প্রতিপক্ষ বোলারদের শিশিরের মুখে ফেলে শুরুতেই সুবিধা পেয়ে যাওয়া?

শিশির নিয়ে উদ্বিগ্ন ভারতীয় শিবিরও। ভারত-পাক মহারণের আগের দিন জুম কলে বিরাট কোহলি বললেন, 'যত সময় যাচ্ছে, শিশির সমস্যা ক্রমশ প্রকট হচ্ছে।' কোহলি অবশ্য তাতে ইতিবাচক ছবিই দেখছেন। বলছেন, 'আশা করছি টি-টোয়েন্টি বিশ্বকাপে পিচের ছবিটা বদলাবে। আইপিএল ফাইনাল দেখার পর মনে হয়েছে বাইশ গজের চরিত্রে এবার কিছু পরিবর্তন দেখতে পাব। পাশাপাশি এটা আইসিসি-র টুর্নামেন্ট। সব মাঠেই পিচের গুণগত মান বজায় রাখা হবে বলেই আমাদের ধারণা। আইপিএল ফাইনালের পিচ দারুণ ছিল। শিশির পড়লে পিচ আরও ভাল হবে বলেই মনে হচ্ছে। দুবাই ও আবু ধাবির পিচ বেশি ভাল হবে। শারজার পিচ একটু মন্থর হবে।'

আরও পড়ুন: ব্যাট হাতেও ম্যাচ জেতাতে পারেন হার্দিক, কোহলির সুরেই বলছেন কোচ-সতীর্থরা

সংযুক্ত আরব আমিরশাহি থেকে সদ্য আইপিএল খেলে ফিরেছেন ঋদ্ধিমান সাহা। সানরাইজার্স হায়দরাবাদের উইকেটকিপার ছিলেন বঙ্গ তারকা। মরুদেশে খেলার অভিজ্ঞতা থেকে অবশ্য আশ্বস্ত করছেন ঋদ্ধিমান। বলছেন, 'এবার সেরকম শিশির পাইনি। তবে গতবার আইপিএল খেলার সময় শিশির পড়ছিল। আইপিএলের পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে। এই কদিনের মধ্যে আবহাওয়ার ব্যাপক কোনও পরিবর্তন না হলে সেভাবে শিশির ফ্যাক্টর হবে না।'

ঋদ্ধি যোগ করছেন, 'আইপিএলের সময় দুবাইয়ে শিশির ছিল না। তাই মনে হয় শিশিরের জন্য খেলায় প্রভাব পড়বে না। আগেরবার আইপিএলের সময় বরং অনেক বেশি শিশির দেখেছি। পরে বল করতে চাইত না কোনও দলই। এবার ততটা শিশির দেখিনি।'

আইপিএল খেলে ফিরেই বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি খেলার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ঋদ্ধি। তবে ভারত-পাক মহারণের আঁচ ভালরকমই টের পাচ্ছেন। কারা এগিয়ে? ঋদ্ধি বলছেন, 'নিজের দেশকেই এগিয়ে রাখব। ভারতীয় ক্রিকেটারেরা তো বটেই, অনেক দেশের প্রচুর ক্রিকেটার আইপিএল খেলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সকলেরই সুবিধা হবে। আবহাওয়া, পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে তারা দ্রুত মানিয়ে নিতে পারবে। তবে চ্যাম্পিয়ন হওয়ার মতো রসদ রয়েছে ভারতীয় দলের।'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget