এক্সপ্লোর

T20 WC EXCLUSIVE: ভারতীয় শিবিরে অন্ধকার, প্র্যাক্টিস বাতিল করে দিলেন কোহলিরা

Indian Cricket Team: স্বপ্নভঙ্গ হল বিরাট কোহলিদের (Virat Kohli)। কেন উইলিয়ামসনরা ৮ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দিতেই ভারতের সেমিফাইনালে যাওয়ার সবরকম সম্ভাবনার অন্তর্জলি যাত্রা সম্পন্ন।

কলকাতা: অঙ্কের জটিল হিসেবনিকেশ ছিল। তবু গোটা দল আশায় বুক বেঁধেছিল। যদি অঘটন ঘটে। যদি শক্তিশালী নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে আফগানিস্তান। বিকেল থেকে টিভির সামনে বসে পড়েছিল গোটা দল।

কিন্তু স্বপ্নভঙ্গ হল বিরাট কোহলিদের (Virat Kohli)। কেন উইলিয়ামসনরা (Kane Williamson) ৮ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দিতেই ভারতের সেমিফাইনালে যাওয়ার সবরকম সম্ভাবনার অন্তর্জলি যাত্রা সম্পন্ন।

হতাশ বিরাট কোহলিরা তৎক্ষনাৎ প্র্যাক্টিস বাতিল করে দিলেন। নামিবিয়া ম্যাচের আগে আর কোনও প্রস্তুতিতে নামছেন না ভারতীয় ক্রিকেটারেরা। অনুশীলন ছাড়াই সোমবার নিয়মরক্ষার এই ম্যাচে খেলবেন তাঁরা।

দুবাইয়ে খোঁজ নিয়ে জানা গেল, ভারতীয় দলের সকলে মিলে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ দেখছিলেন। সোমবার নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে কোহলিদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে যে ম্যাচে জিততেই হতো ভারতকে। তবে তারও আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে হতো আফগানিস্তানকে। শোনা গেল, রবিবার আবু ধাবিতে আফগানিস্তান মাত্র ১২৪ রানে আটকে যাওয়ার পরই ভারতীয় শিবিরে হতাশা দানা বাঁধতে শুরু করেছিল। তবু রশিদ খানের বোলিং একটা সময় পর্যন্ত ভারতের সম্ভাবনা জিইয়ে রেখেছিল। একটা সময় ১৩ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৭৮/২ এবং ম্যাচ জিততে কিউয়িদের প্রয়োজন ছিল ৪২ বলে ৪৭ রান। তখনও পর্যন্ত আশায় ছিলেন ভারতীয় ক্রিকেটারেরা।

তবে পরের ওভারেই মহম্মদ নবিকে পরপর দুটি বাউন্ডারি মেরে সেই ফাঁস আলগা করে দেন ডেভন কনওয়ে। সেই সঙ্গে ভারতের স্বপ্নকেও কার্যত কফিনবন্দি করে ফেলেন কিউয়ি তারকা। ১৮.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। সঙ্গে সঙ্গে নিভে যায় ভারতীয় শিবিরের প্রদীপ। কোহলিদের ড্রেসিংরুমে তখন শুধুই নিকশ কালো আঁধার।

দুবাইয়ে খোঁজ নিয়ে জানা গেল, রবিবার সন্ধ্যায় দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমির মাঠে ভারতের ঐচ্ছিক প্র্যাক্টিস ছিল। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে থাকতে কোহলি-রোহিত শর্মারা সকলেই অনুশীলন করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু আফগানদের পরাজয়ের পরই সেই সিদ্ধান্ত বদল করা হয়। বিষণ্ণ ভারতীয় দল অনুশীলন বাতিল করে।

আরও পড়ুন: দীপা-মন্ত্রে উজ্জীবিত হয়ে আন্তর্জাতিক মঞ্চে পদক বাংলার জিমন্যাস্টের

সোমবারের নামিবিয়া ম্যাচটা হতে পারত নিজেদের দাপট দেখানোর মঞ্চ। বিশ্বকে দেখিয়ে দেওয়া যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) শুরুর দুই ম্য়াচ ছিল নিছকই অঘটন। কিন্তু শেষ চারের রাস্তা বন্ধ হয়ে যেতেই ভারতীয় শিবিরে অমাবস্যা। নামিবিয়া ম্যাচ এখন শুধুই নিয়মরক্ষার।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget