এক্সপ্লোর

দেশজুড়ে ২১ দিনের লকডাউন, এবারের আইপিএল কি আদৌ হবে?

এবার আইপিএল যদি না হয়, তাহলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই।

নয়াদিল্লি: গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, সারা দেশে ২১ দিন লকডাউন জারি থাকবে। ফলে ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাড়ির বাইরে বেরোতে পারবেন না। এই পরিস্থিতিতে এবারের আইপিএল আদৌ হবে কি না, সেটা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। কারণ, ১৫ এপ্রিলের পর আইপিএল-এর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয়ে বিসিসিআই কর্তা ও ফ্র্যাঞ্চাইজি মালিকরা। এ বিষয়ে একটি ফ্র্যাঞ্চাইজির মালিক বলেছেন, ‘আমরা এখন আইপিএল নিয়ে কিছু ভাবছিই না। এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। তবে এ বছরের আইপিএল হওয়া কঠিন। কারণ, ১৪ এপ্রিলের পর যদি লকডাউন উঠে যায় এবং বিদেশি ক্রিকেটারদের ভিসা মঞ্জুরও করা হয়, তাহলেও খেলা আয়োজনের জন্য স্টেডিয়ামগুলি তৈরি করতে ১২ থেকে ১৪ দিন সময় লাগবে। এখন দেশের সব স্টেডিয়ামই বন্ধ। সব রাজ্য সংস্থা এবং বিসিসআই-এর কর্তারাও বাড়িতে বসেই কাজ করছেন। ফলে আইপিএল আয়োজন নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।’ দিল্লি ক্রিকেট সংস্থার এক কর্তা জানিয়েছেন, ‘এ মাসের মাঝামাঝি সময়েই আইপিএল-এর প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় কাজ বন্ধ হয়ে গিয়েছে। শুধু ভিআইপি বক্স তৈরির কাজ চলছিল। সেটাও বন্ধ হয়ে গিয়েছে। আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল, ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল সংক্রান্ত কোনও কাজ করতে হবে না। এখন লকডাউনে তো সব কাজই বন্ধ। এরপর কী হবে বলতে পারছি না। কয়েকদিন আগে দিল্লি ক্যাপিটালসের কর্তারা মাঠ দেখতে এসেছিলেন। তাঁরাও এবার আইপিএল হওয়া নিয়ে খুব একটা আশাবাদী নন। পিচ তৈরি করতে অন্তত দু’সপ্তাহ লাগে। ফলে এপ্রিলের শেষদিকের আগে কিছু হবে না।’ করোনা ভাইরাসের ফলে বিশ্বের বিভিন্ন দেশে খেলা বন্ধ হয়ে গিয়েছে। টোকিও অলিম্পিক গেমসও এক বছর পিছিয়ে গিয়েছে। এবার আইপিএল-ও যদি না হয়, তাহলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই।

সেরা শিরোনাম

Raina On Kohli: অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না
অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না
Bengal Cricket: বাংলার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে পক্ষপাত, স্বজনপোষণের অভিযোগ, নির্বাচক কমিটির প্রধান বললেন...
বাংলার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে পক্ষপাত, স্বজনপোষণের অভিযোগ, নির্বাচক কমিটির প্রধান বললেন...
Cafu In Darjeeling: পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?

ভিডিও

Food Safety Raid| খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চোখ কপালে তোলার মত ছবি ধরা পড়ল শহরের একের পর এক হোটেল রেস্তোরাঁয়। Chok Bhanga 6ta
Daspur News | দাসপুরে গ্রেফতার তৃণমূল নেতা কাজল সামন্ত | ABP Ananda LIVE
Samik Bhattacharya | 'পুরভোটে কে প্রার্থী হবেন, সেটা দল ঠিক করবে', বার্তা শমীকের
Food Safety Inspection News : সাউথ সিটি মলের রেস্তোরাঁতেও খাদ্য সুরক্ষা অভিযান | ABP Ananda
NCPI News | শমীকের এই ভাবনার পরেই কি শিবির বদল যারা করেছেন এরকম ভাবনা ? কী বললেন সায়ন্তন ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget