এক্সপ্লোর

Sourav Ganguly: সুযোগকে চ্যালেঞ্জ হিসেবে নাও, সেরারাও নার্ভাস থাকে, বলছেন সৌরভ

গড়াপেটা বিধ্বস্ত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে তিনি নতুন নতুন উচ্চতা স্পর্শ করেছিলেন। দেখিয়ে দিয়েছিলেন, খেলা ইংল্যান্ডে হোক বা অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তানের মাটিতে, প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করে জয় ছিনিয়ে আনা সম্ভব। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েও একের পর এক চ্যালেঞ্জ সামলেছেন সাফল্যের সঙ্গে।

কলকাতা: গড়াপেটা বিধ্বস্ত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে তিনি নতুন নতুন উচ্চতা স্পর্শ করেছিলেন। দেখিয়ে দিয়েছিলেন, খেলা ইংল্যান্ডে হোক বা অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তানের মাটিতে, প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করে জয় ছিনিয়ে আনা সম্ভব। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েও একের পর এক চ্যালেঞ্জ সামলেছেন সাফল্যের সঙ্গে। কঠিন পরিস্থিতিতে সমস্ত প্রতিকূলতা জয় করে কীভাবে জয়ের সরণিতে পৌঁছে যাওয়া সম্ভব, সৌরভ গঙ্গোপাধ্যায়ের চেয়ে ভাল আর কে জানেন!

পড়ুয়াদের উদ্বুদ্ধ করতে গিয়েও সৌরভ নিজের সেই লড়াইয়ের কথা মনে করিয়ে দিলেন। সাফ বলে দিলেন, 'জীবনে সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আর সাফল্যের তিনটি মন্ত্র। এক, নিজের প্রতি সৎ থাকো। দুই, সাফল্য়ের জন্য মরিয়া থাকো। এবং তিন, কঠোর পরিশ্রম করো।'

হিরো সংস্থার একটি ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার সৌরভ বলেন, 'কেউ কেউ প্রতিভা নিয়ে জন্মায়। যাদের সেটা থাকে না, তারা পরিশ্রম দিয়ে সব খামতি দূর করে দিতে পারে। সব দিন সমান যায় না। ভাল দিন থাকে। খারাপ দিন থাকে।'

বক্তব্যের মাঝে কন্যা সানার প্রসঙ্গও টেনে আনেন সৌরভ। বলেন, 'আমার মেয়েকে দেখি, ১৮-১৯ বছর বয়সে ও যা জানে, আমি ওই বয়সে জানতাম না। এখন অনেক বেশি এক্সপোজার। টেলিভিশন মিডিয়া, ডিজিটাল মিডিয়া খুব শক্তিশালী। ঘরে বসেই জানা যায় রাফায়েল নাদাল, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকররা কীভাবে সফল হয়েছেন। কীভাবে প্রস্তুতি নেয়।' নতুন ভারতীয় দলের কথাও উঠে আসে সৌরভের কথায়। বলেন, 'ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্যদের দেখুন। ওরা তৈরি। শুধু দক্ষতার দিক থেকে নয়। মানসিকভাবেও।'

নেতৃত্ব দেওয়ার সময় চাপ টের পেয়েছেন? সৌরভ বলছেন, 'দেশকে নেতৃত্ব দিতে পারাটা সম্মানের। চাপ থাকবে। চাপ থাকা উচিত। তাতে সেরাটা  বেরিয়ে আসে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, খেলা ছাড়ার পর কী মিস করি? সকাল সাতটার সময় সেই নার্ভাসনেসের অভাব টের পাই। সেই চ্যালেঞ্জ। প্রত্যেক সকালে আমাকে ঘিরে থাকা প্রত্যাশা। জানতাম মাঠে একটা ভাল দিন গেলে বিকেল সাড়ে চারটেয় আমি নায়ক হয়ে যেতে পারি।'

১৯৯৬ সালের সেই ঐতিহাসিক ইংল্যান্ড সফরে অভিষেকেই সেঞ্চুরি। সৌরভ বলছেন, 'লোকে সুযোগকে দুভাবে দেখতে পারে। তিন নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেলে দুরকম মনে হতে পারত। মনে হতে পারত, ওরে বাবা এত বড় পেসারদের সামনে তিন নম্বরে নামব! আবার এও মনে করা যেতে পারে যে, আরে, এটাই তো সুযোগ নিজেকে চেনানোর। আমি সুযোগ কাজে লাগাতে চেয়েছিলাম।' সৌরভ যোগ করেন, 'সেরারাও নার্ভাস হয়। নার্ভাসনেস থাকলে আরও ভাল করা যায়।'

তরুণ প্রজন্মের মনোবল বাড়ানোর জন্য সৌরভ বলেন, 'কেউ নিঁখুত নয়। আমি কভার ড্রাইভ ভাল খেলতাম। তবে এমন কেউই আছে যারা কভার ড্রাইভ আমার মতো না খেলতে পারলেও অন সাইডে আমার চেয়েও ভাল খেলে। প্রত্যেকের নিজস্ব শক্তির জায়গা রয়েছে।' তিনি যোগ করেন, 'শুধু ক্রিকেট নয়, ফুটবল, ব্যাডমিন্টন সব খেলাই উন্নতি করছে। পুল্লেলা গোপীচন্দের অ্যাকাডেমি থেকে সাইনা নেহওয়ালের মতো তারকা বেরিয়েছে।শিক্ষার সঙ্গে খেলাধুলোকে একসঙ্গে দেখা উচিত। পড়াশোনা মানে শুধু বইয়ের শিক্ষা হওয়া উচিত নয়। একজনের মানুষ হিসাবে উন্নতি ভীষণ দরকার। সব দিক থেকে উন্নতি করতে হবে। স্কুলের দায়িত্ব অনেক বেশি। ছেলেমেয়েদের পছন্দের কাজ করায় উদ্বুদ্ধ করা উচিত।'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget