এক্সপ্লোর

Andrew Symonds Death: টিমমিটিং চলছে, সাইমন্ডস কই? গেছেন মাছ ধরতে!

Australia Cricket Team: সিমো (এই নামেই অস্ট্রেলীয় ক্রিকেট মহলে পরিচিত ছিলেন সাইমন্ডস) কেরিয়ারে বারবার জড়িয়েছেন বিতর্কে। তবে সবচেয়ে চমকে ওঠার মতো ঘটনা ঘটেছিল ২০০৮ সালে।

সিডনি: শেন ওয়ার্নের (Shane Warne) পর অস্ট্রেলিয়া তথা বিশ্বক্রিকেটের আরও এক নক্ষত্রের আকস্মিক প্রয়াণ। মাত্র ৪৬ বছর বয়সে প্রয়াত অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds)। কুইন্সল্যান্ডে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ওয়ার্নের মতো সাইমন্ডসও ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটের অন্যতম বর্ণময়, কিন্তু বিতর্কিত এক চরিত্র।

সিমো (এই নামেই অস্ট্রেলীয় ক্রিকেট মহলে পরিচিত ছিলেন সাইমন্ডস) কেরিয়ারে বারবার জড়িয়েছেন বিতর্কে। তবে সবচেয়ে চমকে ওঠার মতো ঘটনা ঘটেছিল ২০০৮ সালে।

বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তার আগে গুরুত্বপূর্ণ টিম মিটিং। টিম ম্যানেজমেন্ট থেকে ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে, বৈঠকে যোগ দেওয়া বাধ্যতামূলক। রিকি পন্টিং থেকে শুরু করে মাইকেল ক্লার্ক, সব রথী মহারথীরাই হাজির সেই বৈঠকে। কিন্তু সাইমন্ডস কই? খোঁজ পড়ে গেল। তাঁর সঙ্গে যোগাযোগই করা যাচ্ছিল না।

পরে জানা গেল, তিনি মাঝনদীতে। নৌকার ওপর বসে। মাছ ধরতে গিয়েছেন সিমো। যা তাঁর ভীষণ পছন্দের নেশা। যে কারণে ম্যাথু হেডেনের সঙ্গে তাঁর বন্ধুত্ব। হেডেনও মাছ ধরতে ভালবাসেন। কিন্তু এই ঘটনায় প্রবল ক্ষোভ ছড়ায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অন্দরমহলে। সিমোর অপেশাদারিত্বে ক্ষুব্ধ হয়ে তড়িঘড়ি দেশে ফেরত পাঠানো হয়। রাখা হয়নি ভারত সফরের দলেও। দেশে ফিরেও বিতর্ক। পাবে মারামারি করার অভিযোগ ওঠে সাইমন্ডসের বিরুদ্ধে।

মদ্যপানের জন্য বপারবার বিতর্কে জড়িয়েছেন। সাল ২০০৬। দুরন্ত ফর্মে রয়েছেন সাইমন্ডস। ঠিক হল, ওয়ান ডে ক্রিকেটে তাঁকে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া হবে। সাইমন্ডস পাবেন অ্যালান বর্ডার পদক। কিন্তু ২০০৫ সালে বাংলাদেশের কাছে লজ্জার হারের পর মদ্যপান করে প্রকাশ্যে এসেছিলেন সিমো। যে কারণে পুরস্কার প্রাপকদের তালিকা থেকে তাঁর নাম ছেঁটে ফেলা হয়। মদ্যপান করায় ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁকে রাখা হয়নি ।

আরও পড়ুন: প্রয়াত অ্যান্ড্রু সাইমন্ডস, গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ক্রিকেট তারকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget