এক্সপ্লোর

Fifa World Cup 2022: 'ওরা সর্বস্ব দিয়েছে,' চ্যাম্পিয়ন না হলেও ফুটবলারদের ধন্যবাদ জানাতে চান আবেগপ্রবণ স্কালোনি

Argentina vs France: স্কালোনির উদ্যোগেই বিশ্বকাপের আর্জেন্তিনা দলের সঙ্গে যোগ দিয়েছেন আউয়েরো, লো সেলসো, কোরেয়া, নিকোলাস গঞ্জালেস, রবের্তো পেরেইরা, লুকাস মার্তিনেজ, হুয়ান মাজো ও নিকোলাস ডমিঙ্গেস।

দোহা: কোচ হিসাবে প্রথমবার বিশ্বকাপের ফাইনালের অভিজ্ঞতা হতে চলেছে তাঁর। যে বিশ্বকাপ আবার মহাতারকা লিওনেল মেসির (Lionel Messi) শেষ বিশ্বকাপ (Fifa World Cup 2022)। স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়ছেন তিনি। লিওনেল স্কালোনি (Lionel Scaloni)।

ফ্রান্সের সঙ্গে ফাইনালের আগে স্কালোনি বিশ্বের বাছাই করা কয়েকটি সংবাদমাধ্যমে বলেছেন, 'আমি ফুটবলারদের সঙ্গে কথা বলছিলাম। ওদের ধন্যবাদ দেওয়ার বাইরে কিছু বলার নেই। কারণ, ওরা সর্বস্ব দিয়েছে। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঝাঁপাব। তবে সেটা না হলেও ওদের গর্বিতই হওয়ার কথা। আমি মুহূর্তটা উপভোগ করছি। আশা করছি ওরাও মুহূর্তটা উপভোগ করছে। আমাদের খেলা শুরু হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত উপভোগ করতে হবে কারণ, এই ম্যাচ ইতিহাসে জায়গা করে নেবে। তাই উপভোগ করার সুযোগ ছাড়লে চলবে না।'                                                                

স্কালোনির উদ্যোগেই বিশ্বকাপের আর্জেন্তিনা দলের সঙ্গে যোগ দিয়েছেন সের্খিও আউয়েরো, জিওভানি লো সেলসো, জোয়াকিন কোরেয়া, নিকোলাস গঞ্জালেস, রবের্তো পেরেইরা, লুকাস মার্তিনেজ কোয়ার্তা, হুয়ান মাজো ও নিকোলাস ডমিঙ্গেস। যাঁরা বিশ্বকাপ দলে খেলতেও পারতেন। চোট বা অন্য কোনও সমস্যায় দলে নেই। তবে ফাইনালের আগে সকলকে এককাট্টা করে লড়াইয়ে নামার অভিনব উদ্যোগ নিয়েছেন স্কালোনি। বলেছেন, 'ওরা সকলে মানসিকভাবে দারুণ জায়গায় রয়েছে। আমি চাই এই দলের সঙ্গে যারা কোনও না কোনওভাবে যুক্ত, তারা ফাইনালের সময় সঙ্গেই থাকুক। আমি গর্বিত যে ওরা সকলে এসেছে কারণ ওরা বিশ্বাস করে সকলে মিলেই দলটি তৈরি হয়েছে।'

মেসি যে কেরিয়ারের শেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেন, জানিয়েছেন স্কালোনি। বলেছেন, 'আমি আশা করছি যে, বিশ্বকাপটা জিততে পারব। আর সেই আনন্দ উপভোগ করতে চাই। আর বিশ্বকাপ ফাইনালের চেয়ে ভাল মঞ্চ আর কী হতে পারে।'

মেসিদের ঘিরে সমর্থকদের যে উন্মাদনা, তা নিয়েও অভিভূত স্কালোনি। বলেছেন, 'মানুষের আবেগ অসাধারণ। এটা আমাদের সংস্কৃতির অঙ্গ। আমাদের সমর্থকেরা বিশ্বসেরা। ওদের আনন্দ দেওয়ার জন্য বিশ্বকাপ জেতাটা দরকার। সমর্থকেরা খুশি। আর সেটা বিরাট ব্যাপার। রাস্তাঘাটে সকলে আনন্দ করছেন।'

তবে বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে কোন এগারোজনকে আর্জেন্তিনার প্রথম একাদশে দেখা যাবে, ভাঙেননি স্কালোনি। ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, 'আর তো কয়েক ঘণ্টার অপেক্ষা।' 

আরও পড়ুন: মেসি ম্যাজিকে মুগ্ধ কাফুও , আর্জেন্তিনার বিশ্বজয় দেখতে চান প্রাক্তন ব্রাজিল অধিনায়ক

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget