এক্সপ্লোর

বিড়াল একিলিসের 'ভবিষ্যদ্বাণী', হারবেন মেসিরা

মস্কো: আজ নাইজেরিয়ার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামছে আর্জেন্টিনা। শেষ ষোলোয় ওঠার জন্য আইসল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ম্যাচের দিকে তাকিয়ে থাকার পাশাপাশি নাইজেরিয়ার বিরুদ্ধে জিততেই হবে নীল-সাদা জার্সিরদের। এরইমধ্যে পিটার্সবার্গের বিড়াল একিলিসের 'ভবিষ্যদ্বাণী'ও সামনে এসেছে। বিশ্বকাপে 'ভবিষ্যতদ্রষ্টা' হিসেবে বিড়ালটি ইতিমধ্যেই একটু আধটু খ্যাতি পেয়েছে। আর আজকের ওই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সে যে 'ভবিষ্যতবাণী' করেছে, তাতে কুসংস্কারাচ্ছন্ন আর্জেন্টিনীয় সমর্থকদের বুক কাঁপতে বাধ্য। বিড়ালটি নাকি নাইজেরিয়াকে জয়ী হিসেবে বেছে নিয়েছে। একিলিসের কাছে ম্যাচের ফল জানতে খাবারের কয়েকটি পাত্র রাখা হয়। সেই পাত্রগুলির সঙ্গে থাকে সংশ্লিষ্ট দলগুলির পতাকা। যে দলের পতাকা নিচে রাখা পাত্র থেকে একিলিস খাবর খায়, তাকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে পূর্বাভাস দেওয়া হয়। এক্ষেত্রে বিড়ালটি নাইজিরিয়াকে জয়ী দল বলে আগাম ঠাওরেছে। ২০১৪ বিশ্বকাপে ম্যাচের আগেই ফলাফলের পূর্বাভাস দেওয়ার কাজটি করত পল নামে একটি অক্টোপাস। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সহ সাতটি ম্যাচের সঠিক ভবিষ্যত বাণী করে রাতারাতি তারকা খ্যাতি পেয়ে গিয়েছিল সেই অক্টোপাসটি। এবার এই ফলাফলের পূর্বাভাস দিচ্ছে একিলিস। যদিও ম্যাচের লড়াইয়ে এসব পূর্বাভাসের কোনও রেশই থাকে না। আজ নাইজিরিয়া ও আর্জেন্টিনা সহ আইসল্যান্ডের কাছে রয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে ক্রোয়েশিয়া। আজ হারলেই বিশ্বকাপ অভিযান এবারের মতো শেষ হয়ে যাবে লিওনেল মেসির দলের। দুনিয়ায় যত আর্জেন্তিনা ভক্ত আছেন, সবার একটাই কামনা, মঙ্গলবারে মঙ্গল হোক মেসিদের! ফর্মে ফিরুন এলএম টেন। লাতিন আমেরিকানদের শেষ ষোলের টিকিট নিশ্চিত হোক। এবার দেখে নেওয়া যাক কোন অঙ্কে শেষ ষোলোয় পৌঁছবে আর্জেন্তিনা। এই মুহূর্তে গ্রুপ টেবিলের যা অবস্থা, তাতে ক্রোয়েশিয়া ২ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে শীর্ষে। আইসল্যান্ডকে ২ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে নাইজেরিয়া। আইসল্যান্ড ১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তালিকায় তৃতীয়। আর গোলপার্থক্যে চতুর্থ স্থানে আর্জেন্তিনা। তাই আর্জেন্তিনাকে পরের রাউন্ডে যেতে হলে নাইজেরিয়ার বিরুদ্ধে জিততেই হবে। আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র করে বা হারে, তাহলে ন্যূনতম ১ গোলে নাইজেরিয়াকে হারালেই নকআউটে চলে যাবে আর্জেন্তিনা। সেক্ষেত্রে তাদের পয়েন্ট দাঁড়াবে ৪। আর যদি ক্রোয়েশিয়াকে শেষ ম্যাচে আইসল্যান্ড হারিয়ে দেয়, সেক্ষেত্রে, আইসল্যান্ড যত গোলে জিতবে, তার চেয়ে বেশি গোল করে নাইজেরিয়াকে হারাতে হবে মেসিদের। মঙ্গলবার একই সময়ে দুটি ম্যাচ। আর্জেন্তিনার ভক্তদের নজর থাকবে রস্তভ অন দন ও সেন্ট পিটার্সবার্গের দুটি স্টেডিয়ামের দিকেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget