এক্সপ্লোর

Argentina World Champion: ভাঙলেন রোনাল্ডোর রেকর্ড, গ্রুপ থেকে নক আউট - গোল করে নতুন কীর্তি মেসির

Fifa World Cup 2022: ১৯৭৮ ও ১৯৮৬ সালের পর ফের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা। তৃতীয়বারের জন্য।

দোহা: বিশ্বকাপে স্বপ্নপূরণ লিওনেল মেসির (Lionel Messi)। রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা (Argentina vs France)। তৃতীয়বারের জন্য বিশ্বকাপ লা আলবিসেলেস্তেদের। এক ঝলকে রইল আকর্ষণীয় কিছু পরিসংখ্যান।

  • ১৯৭৮ ও ১৯৮৬ সালের পর ফের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা। তৃতীয়বারের জন্য।
  • ৩৬ বছর পর বিশ্বকাপ জিতল আর্জেন্তিনা। ইতালি ছাড়া (১৯৩৮ সালের পর ১৯৮২, ৪৪ বছর পর) এতদিনের ব্যবধানে আর কোনও দেশ বিশ্বকাপ জেতেনি।
  • এই নিয়ে তিনবার বিশ্বচ্যাম্পিয়ন দেশ পরেরবার ফাইনালে হারল। ফ্রান্স ২০১৮-র পর ২০২২ সালে ফাইনালে হারল। ১৯৮৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ১৯৯০ সালে ফাইনালে হেরেছিল আর্জেন্তিনা। ১৯৯৪ সালে বিশ্বকাপ জেতার পর ১৯৯৮ সালে ফাইনালে হেরেছিল ব্রাজিল।
  • বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার টাইব্রেকারে জিতল আর্জেন্তিনা। মোট ৬বার টাইব্রেকারে জিতল তারা। ১৯৯৪ সালে ব্রাজিল ও ২০০৬ সালে ইতালির পর ফের কোনও দেশ বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে জিতল।
  • ১৯৭৪ সালে জার্মানি ও নেদারল্যান্ডসের পর এই প্রথম কোনও বিশ্বকাপের ফাইনালে যুযুধান ২ দলই পেনাল্টি থেকে গোল করল।
  • ২০২২ বিশ্বকাপে মোট ১৭২ গোল হল। বিশ্বকাপে সর্বোচ্চ। এর আগে ১৯৯৮ ও ২০১৪ বিশ্বকাপে ১৭১টি করে গোল হয়েছিল।
  • বিশ্বকাপের ফাইনালে প্রথম দল হিসাবে একটা অর্ধে বিপক্ষের গোল লক্ষ্য করে কোনও শট নিতে পারেনি ফ্রান্স।
  • মেসিই বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার যাঁর গ্রুপ পর্বে, প্রি কোয়ার্টার ফাইনালে, কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে ও ফাইনালে গোল করার নজির রয়েছে।
  • বিশ্বকাপে ২১টি গোলে অবদান রয়েছে মেসির। ১৩টি গোল করেছেন। ৮টি গোলে সহায়তা করেছেন।
  • লোথার ম্যাথেউজের (২৫ ম্য়াচ) রেকর্ড ভেঙে বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৬টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মেসি।
  • প্রথম সারির টুর্নামেন্টে আর্জেন্তিনার হয়ে ২৬ গোল হয়ে গেল মেসির। ১৩টি বিশ্বকাপে ও ১৩টি কোপা আমেরিকায়। রোনাল্ডোর রেকর্ড ভেঙে দিলেন। লাতিন আমেরিকার প্রথম প্লেয়ার হিসাবে দুই বড় টুর্নামেন্টে ২৫টি গোল ছিল রোনাল্ডোর।
  • ব্রাজিলের ভাভা (১৯৫৮ ও ১৯৬২), পেলে (১৯৫৮ ও ১৯৭০), পল ব্রিটনার (১৯৭৪ ও ১৯৮২) এবং জিনেদিন জিদানের (১৯৯৮ ও ২০০৬)-এর পর কিলিয়ান এমবাপে দুটি বিশ্বকাপের ফাইনালে গোল করার নজির গড়লেন।
  • এই প্রথম কোনও বিশ্বকাপের ফাইনালে যুযুধান দুই দলের একজন করে ফুটবলার অন্তত ২টি করে গোল করলেন। মেসি (২) ও এমবাপে (৩টি)।
  • ১৯৬৬ সালের ফাইনালে জেফ হার্স্টের হ্যাটট্রিকের পর এমবাপে দ্বিতীয় ফুটবলার হিসাবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করলেন।
  • মারিও জাগালো (১৯৭০ সালে বিশ্বকাপ ও ১৯৯৭ সালে কোপা আমেরিকা) ও কার্লোস আলবার্তো পেরেরা (১৯৯৪ সালে বিশ্বকাপ ও ২০০৪ সালে কোপা আমেরিকা)-র পর তৃতীয় কোচ হিসাবে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের নজির গড়লেন লিওনেল স্কালোনি।

আরও পড়ুন: অবশেষে মেসির স্বপ্নপূরণ, তৃতীয়বার বিশ্বকাপ জিতল আর্জেন্তিনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget