এক্সপ্লোর

FIFA WC 2022 Final: অবশেষে মেসির স্বপ্নপূরণ, তৃতীয়বার বিশ্বকাপ জিতল আর্জেন্তিনা

Kylian Mbappe: মাত্র দ্বিতীয় ফুটবলার হিসাবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে।

দোহা: একপেশে প্রথমার্ধে লিওনেল মেসি ও অ্যাঙ্খেল দি মারিয়া আর্জেন্তিনাকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিল। ফ্রান্স গোলের তেকাঠির মধ্যে একটি শট পর্যন্ত রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধেও খেলাটা অনেকটা একইভাবে এগোচ্ছিল। তবে ঠিক যখন মনে হচ্ছিল মেসি বিশ্বকাপ হাতে তুলতে চলেছেন ঠিক তখন ৯০ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান কিলিয়ান এমবাপে। ম্যাচ ২-২ শেষ হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে।

অতিরিক্ত সময়ে ১০৯ মিনিটে লিওনেল মেসি ফের একবার গোল করে আর্জেন্তিনাকে গোল করে ম্যাচে এগিয়ে দেন মেসি। তবে ১১৮ মিনিটে এমবাপে ফের গোল করে ম্যাচে সমতা ফেরান এমবাপে। জিওফ হার্স্টের পর মাত্র দ্বিতীয় ফুটবলার হিসাবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে। তবে শেষমেশ পেনাল্টিতে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্তিনা। ফের একবার পেনাল্টি শ্যুট আউটে নায়কোচিত পারফর্ম করেন আর্জেন্তিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। অরিলিয়ঁ চাউমেনি ও কিংগসলে কোমানের পেনাল্টি বাঁচান মার্তিনেজ।

প্রথমার্ধের খেলা

ফাইনালে লিওনেল মেসির (Lionel Messi) গোলের প্রত্যাশায় ছিলেন সকল আর্জেন্তাইন সমর্থকই। হতাশ করলেন না 'এলএম১০'। ২৩ মিনিটের মাথায় পেনাল্টি বক্স থেকে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দিলেন লিওনেল মেসি। উসমান দেম্বেলে পেনাল্টি বক্সে অ্যাঙ্খেল দি মারিয়াকে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্তিনা। সেই পেনাল্টি থেকেই গোল করেন মেসি। ফ্রান্স গোলরক্ষক উগো লরিস ভুল দিকে ঝাঁপান। আর্জেন্তিনা এই বিশ্বকাপে এই নিয়ে মোট পাঁচটি পেনাল্টি পেল, যা বিশ্বকাপের রেকর্ডও বটে। মেসি চলতি বিশ্বকাপে ষষ্ঠ গোল করে ফেললেন। কিলিয়ান এমবাপে গোল করতে না পারলে, এই বিশ্বকাপের সর্বার্ধিক গোলদাতা হিসাবে গোল্ডেন বুট জিতবেন মেসিই।

প্রথম গোলটি পেনাল্টি থেকে আসলেও, দ্বিতীয় গোলে আর্জেন্তিনার দুরন্ত ফুটবলের পরিচয় মেলে। এই গোলেও মেসির অবদান ছিল। তাঁর রক্ষণভেদী পাস থেকে ফ্রান্সের পেনাল্টি বক্সের বাইরে বল পেয়ে যান অ্যালেক্সিস ম্য়াক অ্যালিস্টার। তাঁর পাস থেকে অনবদ্য এক গোল করে দলকে ২-০ এগিয়ে দিলেন দি মারিয়া। কোপা আমেরিকার ফাইনালে গোল করেছিলেন দি মারিয়া, গোল করেছিলে দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন, ইতালি-আর্জেন্তিনার ফাইনালিসিমা ম্যাচেও। এবার ফের একবার বড় মঞ্চে গোল করে দি মারিয়া আবারও নিজের দক্ষতা চেনালেন।

এমবাপের জাদু

ম্যাচের ৮০ মিনিটের মাথায় অনেকটা আর্জেন্তিনার পাওয়া পেনাল্টির রিপ্লের মতোই ওতামেন্দি বক্সের একইরকম জায়গায় কোলো মুয়ানিকে ফাউল করেন। আঁতোয়াঁ গ্রিজম্যান ফ্রান্সের হয়ে সচরাচর পেনাল্টি মারেন। তবে তিনি মাঠে না থাকায় পেনাল্টি থেকে গোল করার দায়িত্ব পান এমবাপে। এমিলিয়ানো মার্তিনেজ ঠিক দিকে ঝাঁপালেও, তাঁর হাতে লেগে বল জালে জড়িয়ে যায়। আর দ্বিতীয় গোলের ক্ষেত্রে থুরামের সঙ্গে অনবদ্য ওয়ান -টু খেলে এক দুর্দান্ত ভলি থেকে মার্তিনেজকে পরাজিত করেন এমবাপে। ম্যাচের অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে মেসি বক্সের বাইরে থেকে দুরন্ত এক শট নিলেও ফ্রান্স গোলরক্ষক উগো লরিস তা বাঁচিয়ে দেন। ম্যাচ ২-২ শেষ হওয়ায় তা অতিরিক্ত সময়ে গড়াল।

অতিরিক্ত সময়ে ১০৯ মিনিটে লিওনেল মেসি ফের একবার গোল করে আর্জেন্তিনাকে গোল করে ম্যাচে এগিয়ে দেন মেসি। তবে ১১৮ মিনিটে এমবাপে ফের গোল করে ম্যাচে সমতা ফেরান এমবাপে। জিওফ হার্স্টের পর মাত্র দ্বিতীয় ফুটবলার হিসাবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে। তবে শেষমেশ পেনাল্টিতে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্তিনা। ফের একবার পেনাল্টি শ্যুট আউটে নায়কোচিত পারফর্ম করেন আর্জেন্তিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। অরিলিয়ঁ চাউমেনি ও কিংগসলে কোমানের পেনাল্টি বাঁচান মার্তিনেজ।

আরও পড়ুন: ফাইনালে নেমেই মেসির বিশ্বরেকর্ড, ভেঙে দিলেন জার্মান কিংবদন্তির কীর্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
Argentina Football Team: পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল
পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget