এক্সপ্লোর

Australian Open: টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতলেন আরিয়ানা সাবালেঙ্কা

Australian Open 2024: স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নিয়েছেন বেলারুশের টেনিস সুন্দরী। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সাবালেঙ্কাই। 

মেলবোর্ন: মহিলাদের টেনিসে সিঙ্গলসে জয় ছিনিয়ে নিলেন আরিয়ানা সাবালেঙ্কা। এই নিয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন (Aus) জিতে নিলেন বেলারুশের এই টেনিস সুন্দরী। খেলার ফল আরিয়ানার পক্ষে ৬-৩, ৬-২। স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নিয়েছেন জার্মানির টেনিস সুন্দরী। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সাবালেঙ্কাই। ভিক্টোরিয়া আজারেঙ্কার পর দ্বিতীয় মহিলা টেনিস প্লেয়ার হিসেবে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন এই বেলারুশের টেনিস সুন্দরী।

এদিন ফাইনালে কুইনওয়েং ঝ্যাংয়ের বিরুদ্ধে ৭৬ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নিলেন সাবালেঙ্কা। প্রথম সেট শেষ হয় ৩২ মিনিটের মাথায়। শুরু থেকই সাবালেঙ্কা আক্রমণাত্মক মেজাজে কোর্টে দেখা দিলেও চিনের প্রতিদ্বন্দ্বীও লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু জয় ছিনিয়ে নিতে পারেননি। পাশাপাশি, এই জয় নিয়ে তিনি দশম খেলোয়াড় হন যিনি ডব্লুটিএ স্তরে একাধিক গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এই জয়ের সঙ্গে সঙ্গে সেরানেকে ছুঁয়ে ফেললেন সাবালেঙ্কা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Australian Open (@australianopen)

এদিকে, অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন রোহন বোপান্না ও ম্যাথু এবডেন জুটি। ফাইনালে সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে ৭-৬, ৭-৫ গেমে হারালেন তাঁরা। ৪৩ বছর ১১ মাস বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রোহন (Rohan Bopanna)। বিশ্বের সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) জয়ের নজির গড়লেন ভারতের তারকা টেনিস প্লেয়ার। 

সবচেয়ে বেশি বয়সে ট্রফি জেতার রেকর্ড ছিল ফরাসি খেলোয়াড় জাঁ জুলিয়েন রজারের। ২০২২ সালে ৪০ বছর ৯ মাস বয়সে ফরাসি ওপেন জিতেছিলেন তিনি। সঙ্গী ছিলেন মার্সেলো আরেভোলা। তার আগে মাইক ব্রায়ান ২০১৮ সালের ইউএস ওপেন জিতেছিলেন ৪০ বছর ৪ মাস বয়সে। তালিকায় তৃতীয় আর এক ভারতীয় লিয়েন্ডার পেজ়। তিনি ২০১৩ সালের ইউএস ওপেন জিতেছিলেন ৪০ বছর ২ মাস বয়সে। বোপান্না এঁদের সবাইকেই অনেকটা ছাপিয়ে গেলেন।

তবে পুরুষ-মহিলা মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড মার্টিনা নাভ্রাতিলোভার। তিনি ২০০৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস জিতেছিলেন লিয়েন্ডার পেজ়ের সঙ্গে জুটি বেধে। তখন নাভ্রাতিলোভার বয়স ৪৬ বছর ২৬১ দিন। গত বছরের ইউএস ওপেনের সময়ই এই রেকর্ড গড়ে ফেলতে পারতেন বোপান্না। তবে সে বার হেরে যান রাজীব রাম এবং জো সালিসবারি জুটির কাছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget