এক্সপ্লোর

Ashes 2021 3rd Test: মেলবোর্নে বিধ্বংসী স্টার্ক, বোল্যান্ড, দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ অজি শিবিরে

Ashes 2021 3rd Test: প্রথম ইনিংসে ইংল্যান্ডের (england) ১৮৪ রানের বদলে অস্ট্রেলিয়া (australia) তাদের প্রথম ইনিংসে তুলে নিয়েছিল ২৬৭। দ্বিতীয় ইনিংসে ৩১ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। 

মেলবোর্ন: অ্যাশেজের (ashes) তৃতীয় টেস্টেও চালকের আসনে অস্ট্রেলিয়া (australia)। দ্বিতীয় দিনের শেষে অজি শিবিরে জয়ের গন্ধ। সৌজন্যে মিচেল স্টার্ক (mitchel starc) ও স্কট বোল্যান্ডের (scott boland) বিধ্বংসী বোলিং। প্রথম ইনিংসে ইংল্যান্ডের (england) ১৮৪ রানের বদলে অস্ট্রেলিয়া (australia) তাদের প্রথম ইনিংসে তুলে নিয়েছিল ২৬৭। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে মাত্র ৩১ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছে ইংল্যান্ড। 

প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৬১ রান বোর্ডে তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। এদিন আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামা নাথান লায়নকে প্রথম ফিরিয়ে দেন রবিনসন। বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি মার্নাস লাবুশেনও। স্টিভ স্মিথ ভাল শুরু করেও ফিরে যান ১৬ রানে। ট্রাভিস হেড ২৭ ও ক্যামেরন গ্রিন ১৭ রান করে আউট হন। তবে এদিন অর্ধশতরান পূরণ করেন মার্কাস হ্যারিস। তিনি ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে কামিন্স, স্টার্কদের উপযোগী ইনিংসের  দৌলতে অস্ট্রেলিয়া ২৬৭ রান বোর্ডে তুলে নেয়। ইংল্যান্ড বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার জেমস অ্যান্ডারসন। তিনি ৪ উইকেট তুলে নেন। ২টি করে উইকেট পান ওলি রবিনসন ও মার্ক উড। ১টি করে উইকেট পান জ্যাক লিচ ও বেন স্টোকস। 

৮২ রানের লিড নিয়ে নেয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ফের ব্যাটিং সমস্যায় ভোগে। আগুনে বোলিংয়ে ব্রিটিশ ব্রিগেডের সামনে ত্রাস হয়ে ওঠেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। ২ উইকেট করে তুলে নেন ২ অজি পেসারই। দিনের শেষে ক্রিজে আছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তিনি ১২ রান করে ক্রিজে আছেন। তাঁর সঙ্গে ক্রিজে আছেন বেন স্টোকস। মাত্র ২ রান করে অপরাজিত রয়েছেন ইংল্যান্ড অল রাউন্ডার। 

আরও পড়ুন: ফিরে দেখা ২০২১, ভারতীয় ফুটবল: পেলেকে টপকালেন সুনীল ছেত্রী, সাফ চ্যাম্পিয়ন ভারত

 

সেরা শিরোনাম

Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget