এক্সপ্লোর

Ashes 2021: ফের হার ইংল্যান্ডের, অ্যাডিলেড টেস্টে ২৭৫ রানে জয়ী অস্ট্রেলিয়া

Ashes 2021: ৪৬৮ রানের বিশাল লক্ষ্যমাত্র তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষ বলে জো রুটের (root) উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড (england)। সেই সময় দলের স্কোর ছিল ৪ উইকেট হারিয়ে ৮৩।

অ্যাডিলেড: প্রথম টেস্টে গাব্বায় (gabba) জয় এসেছিল। দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডেও দুরন্ত জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া (australia)। অ্যাশেজে (ashes) ২-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। ইংল্যান্ডের (england) বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে ২৭৫ রানের বিশাল ব্যবধানে জয় পেল ব্যাগি গ্রিনরা। বল হাতে ৫ উইকেট তুলে নিলেন জাই রিচার্ডসন। শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা হলেন মার্নাস লাবুশেন। 

৪৬৮ রানের বিশাল লক্ষ্যমাত্র তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষ বলে জো রুটের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। সেই সময় দলের স্কোর ছিল ৪ উইকেট হারিয়ে ৮৩। শেষদিনে ৬ উইকেট তুলে নিলেই ম্যাচ পকেটে পুরে নিতে হল অস্ট্রেলিয়াকে। সেই মতোই এদিন বাকি উইকেটগুলো তুলে নিল অজি বোলাররা। ৫ উইকেট পেলেন জাই রিচার্ডসন। ১৯২ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। শেষ দিকে ক্রিস ওকস ৪৪ রানের ইনিংস খেলেন। জস বাটলার ২০৭ বলে ২৬ রান করেন। 

চতুর্থ দিনের শুরুটা কিন্তু ইংল্যান্ড বেশ ভালই করেছিল। ১০ রানের মধ্যেই অজিদের তিন উইকেট নিয়ে, অল্প আশার আলো জাগিয়েছিলেন ইংল্যান্ড বোলাররা। তবে প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসেও ফের ঝলসে উঠল মার্নাস ল্যাবুশেনের ব্যাট। ট্র্যাভিস হেড ও ল্যাবুশেনের ৮৯ রানের পার্টনারশিপ ইংল্যান্ডের প্রত্যাঘাতের আশা শেষ করে দেয় । দুজনই ৫১ রান করে আউট হন। পরের দিকে ক্যামরন গ্রিন ঝোড়ো ৩৩ রান করে যান । অস্ট্রেলিয়া নয় উইকেটের বিনিময়ে ২৩০ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার দেয়। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৪৬৮ রানের লক্ষ্য রাখে ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার হাসিব হামিদকে শূন্য রানে হারায় ইংল্যান্ড। রোরি বার্নস (৩৪) ও ডেভিড মালান (২৩) কিছুটা চেষ্টা করলেও বড় রান পাননি। ওয়ার্ম আপের সময় চোট পাওয়ায় দিনের শুরুতে ফিল্ডিং করতে নামেননি জো রুট। ব্যাট হাতে তিনি লড়াই শুরু করেন। তবে দিনের শেষ বলে মিচেল স্টার্ক রুটকে ২৪ রানে ড্রেসিংরুমে ফেরান। ক্রিজে রয়েছেন বেন স্টোকস (৩)।

সেরা শিরোনাম

Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
Gavaskar On Rishabh Pant: 'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
Ravi Bishnoi: স্পিনারদেরও এখন ইয়র্কার শিখতে হচ্ছে! এশিয়ান গেমসে সোনা জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে
স্পিনারদেরও এখন ইয়র্কার শিখতে হচ্ছে! এশিয়ান গেমসে সোনা জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget