এক্সপ্লোর

Stuart Broad : ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁলেন স্টুয়ার্ট ব্রড

Stuart Broad : এর আগে ইংল্যান্ডের হয়ে এই সাফল্য অর্জন করেছেন জেমস অ্যান্ডারসন ও অ্যালেস্টার কুক। এছাড়া ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে দশম ক্রিকেটার হিসেবেও এই নজির গড়লেন তিনি

অ্যাডিলেড : যে কোনও ক্রিকেটারের কাছে দেড়শোতম টেস্ট ম্যাচ স্বপ্নের মুহূর্ত। এবার সেই মাইলফলকই ছুঁয়ে ফেললেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ময়দানে নামে ইংল্যান্ড। মাঠে নামার সঙ্গে সঙ্গে নতুন কৃতিত্বের অধিকারী হন ব্রড। 

এর আগে ইংল্যান্ডের হয়ে এই সাফল্য অর্জন করেছেন জেমস অ্যান্ডারসন ও অ্যালেস্টার কুক। এছাড়া ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে দশম ক্রিকেটার হিসেবেও এই নজির গড়লেন তিনি। 

অ্যাশেজের আজ দ্বিতীয় টেস্টে প্রথম ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি অস্ট্রেলিয়া। অষ্টম ওভারেই মার্কাস হ্যারিসকে ড্রেসিং রুমে ফেরত পাঠান ব্রড। অনবদ্য ক্যাচ ধরেন জস বাটলার। এর পর অস্ট্রেলিয়ার ইনিংসের হাল ধরেন ওয়ার্নার ও ল্যাবুসচ্যাগনের। ওপেনিং সেশনে যাতে আর উইকেট হারাতে না হয়, তাই সতর্কভাবে ব্যাট করেন তাঁরা। প্রথম সেশনে অস্ট্রেলিয়া ২৫ ওভারে এক উইকেট খুইয়ে তোলে ৪৫ রান। ক্রিজে তখন ওয়ার্নার ও ল্যাবুসচ্যাগনে।
 
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় অ্যাশেজ টেস্ট শুরুর আগে ছিটকে যান অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। গতরাতে এক করোনা আক্রান্তের সংস্পর্শে আসেন তিনি। তার পরই আইসোলেশনে চলে যান। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, গতরাতে একটি রেস্তোরাঁয় ডিনার করছিলেন কামিন্স। বায়ো-নিরাপত্তা সংক্রান্ত কোনও প্রোটোকল লঙ্ঘন করেননি। পরিস্থিতি সম্বন্ধে অবগত হওয়ার পর আইসোলেশনে চলে যান কামিন্স। পরে তাঁর পিসিআর টেস্ট করা হয়। নেগেটিভ রেজাল্ট এসেছে।

এই পরিস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় স্টিভ স্মিথকে। ২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল-বিকৃতি কেলেঙ্কারির জেরে অধিনায়কত্ব হারানোর পর এই প্রথম ফের অধিনায়কত্বের সুযোগ পেলেন স্মিথ। স্মিথকে দুই বছর অধিনায়কত্ব থেকে নিষিদ্ধ করা হয়েছিল। বিরোধী শিবিরের তীব্র আপত্তি সত্ত্বেও অ্যাসেজ সিরিজের আগে স্মিথ টেস্ট দলে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে অধিনায়কত্ব ছাড়ার পর অনির্দিষ্টকালের জন্য টিম পাইনের সরে দাঁড়ানোর পর অধিনায়কত্বের দায়িত্ব পান কামিন্স। 

সেরা শিরোনাম

Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
IND vs WI: রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
Ranji Trophy Exclusive: বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
AB De Villiers: ৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget