এক্সপ্লোর

এবার টার্গেট ৬০০ উইকেট, রেকর্ড গড়ে বললেন অশ্বিন

নাগপুর: সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে রেকর্ড ব্যবধানে ভারতের হারানোর   দিনে আরও একটা ব্যক্তিগত নজির গড়ে ফেললেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বের দ্রুততম বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের মাইলস্টোন ছুঁলেন  অশ্বিন। ৫৪ টেস্টে ৩০০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন তিনি। এত দিন পর্যন্ত দ্রুততম ৩০০ উইকেট ছোঁয়ার নজির ছিল  অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ডেনিস লিলির দখলে। ৫৬টি টেস্ট খেলে ৩০০ উইকেট নিয়েছিলেন তিনি। ১৯৮১ সালে এই নজির গড়েছিলেন তিনি। ৩৬ বছর পর সেই রেকর্ড ভেঙে দু’টি টেস্ট কম খেলেই খেলে ৩০০ উইকেটের মালিক হলেন ভারতীয় বাঁহাতি স্পিনার। ৫৪টি টেস্টে ৭৫২০ রান দিয়ে ৩০০ উইকেট ঝুলিতে পুরলেন তিনি।উইকেট পিছু গড় ২৫.১৫ রান। এই তালিকায় বিশ্বের তাবড় তাবড় বোলারদের পিছনে ফেলে দিয়েছেন অশ্বিন। তাঁদের মধ্যে রয়েছেন মুথাইয়া মুরলীধরন (৫৮ টেস্ট), রিচার্ড হ্যাডলি,ম্যালকম মার্শাল ও ডেল স্টেইন (৬১ টেস্ট)। পঞ্চম ভারতীয় বোলার হিসেবে ৩০০ উইকেটের মালিক হলেন অশ্বিন। এই তালিকায় তাঁর আগে রয়েছেন অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪), হরভজন সিংহ (৪১৭), জাহির খান (৩১১)। এই রেকর্ড করার পর অশ্বিন বুঝিয়ে দিয়েছেন, এবার তাঁর লক্ষ্য ৬০০ উইকেট। তিনি বলেছেন, এই ৩০০ উইকেটকে দ্বিগুণ করা সম্ভব বলে আমি আশাবাদী। আমি এখনও পর্যন্ত ৫০ টার মতো টেস্ট খেলেছি। স্পিন বল করাটা সহজ নয়। এটা দেখতে অনেক সহজ লাগে। কিন্তু এর পিছনে রয়েছে অনেক কিছু। আমি ও জাড্ডু প্রচুর ওভার বোলিং করেছি। এক্ষেত্রে মাঝের যে বিরতিটা ছিল, তা খুব কাজে লেগেছে। আগের তুলনায় নিজেকে তরতাজা মনে হচ্ছে। নিজের তূণীরের অন্যতম সেরা অস্ত্র ক্যারম বলে লাহিরু গোমেজকে আউট করে নজির ছুঁয়েছেন অশ্বিন। তাঁর কথায়, ক্যারম বলটা খুবই ভালো। তবে গত ২৪ মাসে আমি ওই বলটা খুব একটা করিনি। এই বলটার ভিন্ন ভিন্ন রিলিজের ব্যাপারে অনের পরিশ্রম করেছি। বিদেশ সফরে এই বলটা করা প্রয়োজন হবে। গত কয়েক বছরের মধ্যে অনেকটা বেশি সময় বিরতি পেয়েছি। তবে ওরসেস্টারে খুব ভালো সময় কাটিয়েছে। সেখানে খেলার সময় অনেক কিছু শিখেছি। উইকেট যখন আসছে না, তখন ধৈর্য বজায় রাখতেও ওই অভিজ্ঞতা সাহায্য করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget