এক্সপ্লোর

Asia Cup 2022: এশিয়া কাপ হচ্ছে না শ্রীলঙ্কায়? সম্ভাবনা তেমনই

Asia Cup: এশিয়া কাপ আয়োজনের অন্যতম দাবিদার রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। তাঁরাও এই টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেছে। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল কোনও সিদ্ধান্ত নেয়নি এখনও।

কলম্বো: এশিয়া কাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা। কিন্তু এবার নিজেরা পিছিয়ে আসতে চলেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে এবার টুর্নামেন্ট আয়োজন থেকে পিছিয়ে আসতে চলেছে লঙ্কা বোর্ড, সূত্রের খবর এমনই। কয়েকমাস ধরেই শ্রীলঙ্কায় চূড়ান্ত ডামাডোল, রাজনৈতিক অস্থিরতা। তার জেরে দেশ ছাড়ার হিড়িক। পাসপোর্ট অফিসে লম্বা লাইন। 

শ্রীলঙ্কাজুড়ে তীব্র জ্বালানি সঙ্কট। এর মধ্যেই ডিজেল ভর্তি ২টি জাহাজ আজ ভোরে পৌঁছয় কলম্বো বন্দরে। সোম অথবা মঙ্গলবার পেট্রোল বোঝাই আরও একটি জাহাজ কলম্বোয় আসার কথা। জ্বালানির দাম মিটিয়ে দেওয়া হয়েছে বলে শ্রীলঙ্কা প্রশাসন সূত্রে খবর।  

আমিরশাহি না বাংলাদেশ?

তবে সূত্রের খবর, এশিয়া কাপ আয়োজনের অন্যতম দাবিদার রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। তাঁরাও এই টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেছে। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল কোনও সিদ্ধান্ত নেয়নি এখনও। লঙ্কা ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত কী জানায়, তার অপেক্ষায় রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। উল্লখ্য, দেশের এই অচলাবস্থার মধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছে লঙ্কা ক্রিকেট দল। আবার পাকিস্তান এই মুহূর্তে শ্রীলঙ্কাতেই রয়েছে। বাবর আজমরা সেখানে গল স্টেডিয়ামে এই মুহূর্তে সিরিজের প্রথম টেস্ট খেলছেন। কিন্তু এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজনের ঝুঁকি নিতে চাইছে না লঙ্কা ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য়, উল্লেখ্য, হিংসা থিতিয়ে এলেও, রাজনৈতিক টালামাটাল অবস্থা এখনও অব্যাহত শ্রীলঙ্কায়। সর্বদলীয় সরকার গড়তে পদত্যাগের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে। তাতে সব বিরোধী দলও নিমরাজি হয়েছিল। কিন্তু এখনও ইস্তফা দেননি রনিল। সে ক্ষেত্রে, আইন অনুযায়ী রাষ্ট্রপতি ইস্তফা দিলে তাঁর পদে আসীন হওয়ার কথা প্রধানমন্ত্রীর। কিন্তু রনিলের আধিপত্যে আপত্তি বিরোধীদের। তাঁকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পদেও দেখতে চায় না বলে জানিয়েছে বিরোধী দলগুলি। সে ক্ষেত্রে স্পিকারকে দিয়ে কাজ চালানো হতে পারে। 

আরও পড়ুন: দুঃসময়ে বিরাট সমর্থন, কোহলির পাশে অস্ট্রেলিয়ার কিংবদন্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget